রবিবার, ২ আগস্ট ২০২৬

যুক্তরাষ্ট্রের টেক্সাসে পরিত্যক্ত লরির ভেতর থেকে ৪৬ মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের টেক্সাসের সান আন্তোনিও শহরের উপকণ্ঠে একটি পরিত্যক্ত লরিতে অন্তত ৪৬ জনের মরদেহ পাওয়া গেছে, যাদেরকে অভিবাসনপ্রত্যাশী বলে ধারণা করা হচ্ছে।

একটি স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, এ ছাড়া আরও এক ডজনের বেশি লোককে আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিগুলোতে একটি বড় ট্রাকের চারপাশে উল্লেখযোগ্য সংখ্যক জরুরি উদ্ধারকর্মীকে দেখা গেছে।

কেএসএটি টিভি চ্যানেলের তথ্যমতে, গাড়িটি সান আন্তোনিওর দক্ষিণ-পশ্চিম দিকে রেললাইনের পাশে পরিত্যাক্ত অবস্থায় পাওয়া যায়।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, সান আন্তোনিও পুলিশ বিভাগের কর্মকর্তারা পলাতক গাড়িচালককে খুঁজছেন।

টেক্সাস অঙ্গরাজ্যের সান আন্তোনিও মূলত মার্কিন-মেক্সিকান সীমান্ত থেকে প্রায় ২৫০ কিলোমিটার দূরে অবস্থিত।

মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রী মার্সেলো এব্রার্ড বলেন, দেশটির দূত ঘটনাস্থলে যাচ্ছেন। তবে তিনি বলেন, নিহতদের জাতীয়তা এখনও জানা যায়নি।

কীভাবে এই মানুষগুলো মারা গেল তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয় এবং স্থানীয় পুলিশ এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

টেক্সাসের রিপাবলিকান গভর্নর গ্রেগ অ্যাবট এই প্রাণহানির জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে দায়ী করেছেন এবং এই নিহতের ঘটনাকে ‘তার মারাত্মক উন্মুক্ত সীমান্ত নীতির ফলাফল’ হিসেবে বর্ণনা করেছেন।

তবে অ্যাবটের বিরোধী পক্ষ ডেমোক্র্যাটিক প্রার্থী বেটো ও’রউরকে বলেন, মরদেহ উদ্ধারের প্রতিবেদনগুলো ভয়াবহ ছিল। ‘মানবপাচারের চক্রগুলোকে ভেঙে ফেলার জন্য এবং আইনিভাবে অভিবাসনের জন্য জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

অভিবাসন মার্কিন যুক্তরাষ্ট্রে একটি বিতর্কিত রাজনৈতিক সমস্যা। গত বছর রেকর্ড সংখ্যক অনথিভুক্ত অভিবাসীকে মেক্সিকো থেকে সীমান্ত পাড়ি দিয়ে আসায় আটক করা হয়েছিল। তাদের অনেকেই অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও অনিরাপদ পথে অনুপ্রবেশ করেছিলেন।

সূত্র : বিবিসি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়্যারহাউজিং, সয়াবিন, তুলা, গমসহ কৃষি ও...

দেশের সব বন্দরে ২৪ ঘণ্টা সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যবসা-বাণিজ্য সহজীকরণ এবং আমদানি-রফতানি কার্যক্রম ত্বরান্বিত করতে দেশের সব...

সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী

সরকার ও ব্যবসায়ীরা একসঙ্গে কাজ করলে আগামী চার থেকে...

ইসলামাবাদ রেল স্টেশন পরিদর্শন করলেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি

রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি বলেছেন, ঢাকা বিমানবন্দরের আদলে...

গোপন কুঠুরিতে ১৬ হাজার ইয়াবা, পুলিশের অভিযানে আটক চারজন

চট্টগ্রামের লোহাগাড়ায় বিশেষ অভিযানে একটি প্রাইভেট কার থেকে ১৬...

ছুটির দিনে নিজে গাড়ি চালিয়ে ঢাকা উত্তরের নগর ব্যবস্থাপনা পরিদর্শনে প্রধানমন্ত্রী

ছুটির দিনে নিজে গাড়ি চালিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন...

আরও পড়ুন

কৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়্যারহাউজিং, সয়াবিন, তুলা, গমসহ কৃষি ও অন্যান্য খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন।তিনি বলেন, এসব খাতে বিনিয়োগের মাধ্যমে একটি শক্তিশালী ও প্রতিযোগিতামূলক...

গোপন কুঠুরিতে ১৬ হাজার ইয়াবা, পুলিশের অভিযানে আটক চারজন

চট্টগ্রামের লোহাগাড়ায় বিশেষ অভিযানে একটি প্রাইভেট কার থেকে ১৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় দুই নারীসহ চারজনকে আটক করা হয়েছে।...

ফটিকছড়িতে বিদ্যুতের তারে প্রাণ গেল কৃষি শ্রমিকের

চট্টগ্রামের ফটিকছড়িতে কৃষিজমিতে ধানের চারা রোপণের সময় ছেঁড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে মুস্তাকিম (৩৫) নামে এক কৃষি শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (৩১...

টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮, নিখোঁজ অন্তত ১৩

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ উপকূলে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গাদের বহনকারী একটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় ১৮ জনকে জীবিত উদ্ধার করা হলেও নৌকার মাঝিমাল্লাসহ...