চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালীতে ট্রাকের ধাক্কায় তৃপ্তি ধর (৩২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
আজ শনিবার (২৫ জুন) দুপুরে থানার ফিশারিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তৃপ্তি ধর কুমিল্লার দেবীদ্বার এলাকার সুত্রধর পাড়ার বাসিন্দা। তিনি নগরের নন্দন কানন এলাকার অপূর্ব চৌধুরীর বাসায় ভাড়ায় থাকতেন।
পাঁচলাইশ থানার ওসি (তদন্ত) সাদেকুর রহমান বলেন, নগরের ফিশারিঘাট এলাকায় ভিকটিম তৃপ্তি ধর মোটরসাইকেল যোগে যাওয়ার সময় ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন।
পরে তাকে কোতোয়ালী থানা পুলিশের সদস্যরা উদ্ধার করে চমেক হাসপাতাল নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক লাশ মর্গে প্রেরণ করেন।
