বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

রাঙ্গুনিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

রাঙ্গুনিয়া প্রতিনিধি

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মনি আক্তার (২৭) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১জুন) রাত ৮টার দিকে উপজেলার পশ্চিম সরফভাটা ৩নং ওয়ার্ড আশকর আলী রোড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মনি আক্তার ওই এলাকার আইয়ুব খানের পুত্র মো. পারভেজ এর স্ত্রী। মনি আক্তারের বাপের বাড়ি উত্তর রাঙ্গুনিয়া ধামাইর হাট এলাকায় বলে জানা গেছে। এছাড়াও নিহত মনির সাড়ে চার বছর বয়সী এক কন্যা সন্তান ও দেড় বছর বয়সী এক পুত্র সন্তান রয়েছে।

প্রত্যক্ষদর্শী গৃহবধূ মনি আক্তারের ভাসুরের মেয়ে আখি আক্তার বলেন, “আমাদের টিভি ডিস্টার্ব করছে, আম্মু তিনবার শর্ট খাইছে। কিন্তু আমার বৌমা (চাচী) বলছে তাদেরটা ঠিক আছে। বৌমাকে ধরতে নিষেধ করলাম কিন্তু তিনি ধরার পর শর্ট খেয়ে মাটিতে পড়ে গিয়ে আমাকে বললেন মেইনসুইচ বন্ধ করো, তারপর আমি মেইনসুইচ বন্ধ করি দেখি তিনি অজ্ঞান হয়ে পড়ে”।

এ প্রসঙ্গে মনি আক্তারের স্বামী পারভেজের কাছে জানতে চাইলে তার মানসিক অবস্থা ভালো না থাকায় কথা বলা সম্ভব হয়নি।

এ বিষয়ে জানতে চাইলে স্থানীয়দের বরাতে ইউপি সদস্য (৩নং ওয়ার্ড) মাহাবুব আলম বলেন, “পারভেজের স্ত্রী খালি পায়ে টিভির সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। তবে বিষয়টি জানতে পেরে আমি দ্রুত ঘটনাস্থলে এসে গৃহবধূ মনিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। কিন্তু সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা জানান সে মারা গেছে। এরপরেও বিদ্যুতায়িত হওয়ায় আমি তার ইসিজি পরীক্ষা করতে বললাম কিন্তু সে রিপোর্ট অনুযায়ীও চিকিৎসকরা জানান মনি মারা গেছে। বিষয়টি খুবই মর্মান্তিক”।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আবাসিক হোটেলে ইয়াবা সেবন ইসলামপুরে গ্রেফতার ৪

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ইয়াবা সেবনের প্রস্তুতিকালে সরঞ্জামাদিসহ চারজনকে গ্রেফতার...

চৌদ্দগ্রামের সিএনজি চালক বিল্লাল হত্যার প্রধান আসামী মোজাম্মেল গ্রেফতার

কুমিল্লার চৌদ্দগ্রামে রাস্তা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে...

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের...

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

আরও পড়ুন

আবাসিক হোটেলে ইয়াবা সেবন ইসলামপুরে গ্রেফতার ৪

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ইয়াবা সেবনের প্রস্তুতিকালে সরঞ্জামাদিসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।২৫ আগস্ট রাত ৯টা ১০ মিনিটে ইসলামপুর ইউনিয়নের বটতলী বাজার সংলগ্ন একটি আবাসিক হোটেলের...

চৌদ্দগ্রামের সিএনজি চালক বিল্লাল হত্যার প্রধান আসামী মোজাম্মেল গ্রেফতার

কুমিল্লার চৌদ্দগ্রামে রাস্তা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে সিএনজি অটোরিকশা চালক বিল্লাল হোসেন হত্যা মামলার প্রধান আসামী মোজাম্মেল হোসেনকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে...

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ৫৫তম ঐতিহাসিক জশনে জুলুস।৫৫তম জশনে জুলুসে নেতৃত্ব দিচ্ছেন পাকিস্তানের দরবারে সিরিকোটের সাজ্জাদানশীন...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের সহযোগীদের বিরুদ্ধে ভুয়া ও জাল কাগজপত্র প্রস্তুত করে ব্যাংক হিসাব খোলা ও ২৭টি ভুয়া ‘বাই...