বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

১৭ বছর পর সিটি কলেজ দিবা ও বৈকালিক শাখার ছাত্র সংসদ কমিটি

নিজস্ব প্রতিবেদক

দীর্ঘ ১৭ বছর পর সরকারি সিটি কলেজ দিবা ও বৈকালিক শাখা ছাত্র সংসদ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। একই সাথে আগামী এক বছরের জন্য দিবা শাখার ছাত্র সংসদের জন্য ১৮ সদস্যের এবং নৈশ শাখার ছাত্র সংসদের জন্য ১১ সদস্যের ছাত্র প্রতিনিধিদের সমন্বয়ে দুইটি এডহক কমিটি গঠন করা হয়েছে।

আজ মঙ্গলবার (২১ জুন) কলেজে অধ্যক্ষ সুদীপা বিশ্বাস এক অফিস আদেশে ২০০৫ সালের ৮ অক্টোবর গঠিত দিব ও নৈশ শাখা ছাত্র সংসদের দুটি কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন এ দুটি এডহক কমিটি ঘোষণা করেন।

দিবা শাখা ছাত্র সংসদের এডহক কমিটির সদস্যরা হলেন- তন্ময় দাশ গুপ্ত (ভিপি), মাকছুদুর রহমান (জিএস)৷

ক্রমানুসারে নিচের সদস্যরা তাদের দায়িত্ব পালন করবেন
মো. বেলাল উদ্দিন (অনাস বাংলা), ইমাম হোসেন (মাস্টার্স ১ম পর্ব অর্থনীতি), ইফতেখার মিয়া রাকিব (মাস্টার্স ১ম পর্ব অর্থনীতি), হেলাল উদ্দিন (মাস্টার্স অর্থনীতি), আবরার কবির ফাহিম (অনার্স ইসলাম শিক্ষা ও সংস্কৃতি), কাজী মুসলেহ উদ্দিন (অনার্স অর্থনীতি), মো. সোহাগ (বিএসসি), রুবি আক্তার (অনার্স বাংলা), শহীদুল ইসলাম শহীদ (বিএসসি), ইরফান হোসেন (মাস্টার্স ইংরেজি) সাহেদ আহমেদ ইমন (মাস্টার্স ১ম পর্ব ইসলামের ইতিহাস ও সংস্কৃতি), শাহী ইমরান (বিএসএস), শহীদুল ইসলাম নেওয়াজ (অনার্স দর্শন), মামুন হোসেন (অনার্স রাষ্ট্রবিজ্ঞান) আতিক হোসেন (অনার্স ব্যবস্হপনা), সোহরাব হোসেন (বিবিএস)।

ছাত্র সংসদ বৈকালিক শাখার এডহক কমিটির সদস্যরা হলেন যথাক্রমে, মো.তাহসিন (ভিপি), (বিএসএস) ,আব্দুল মোনাফ (জিএস) (বিএ), মো. বেলাল উদ্দিন (বিএ), লোকমান হোসেন পারভেজ (বিএসএস), নাঈম উদ্দিন অনিক (বিএসএস), মো.তারেক (বিএসএস), মো.শাকিল হোসেন (বিএ), আব্দুর রাজ্জাক আরফাত (বিবিএস), সোহরাব হোসেন সাকিব (বিএসএস), আফরুনা খানম সিনথি(বিএ), শাহরিয়ার মিনহাজ (বিবিএস)।

অফিস আদেশে উল্লেখ করা হয় অনিয়মিত ছাত্র ছাত্রী ও আইন শৃঙ্খলা পরিপস্হী কার্যক্রমের অভিযোগ প্রমাণিত হলে তার সদস্য পদ বাতিল করা হবে।

সরকারি সিটি ছাত্র সংসদ সংবিধানের ১১ ও ১২ অনুচ্ছেদের (ঘ) ধারা অনুযায়ী এডহক কমিটির তালিকায় থাকা প্রথম ছাত্র প্রতিনিধি ভিপি এবং দ্বিতীয় নম্বরে থাকা ছাত্র প্রতিনিধি জিএস এভাবে পর্যায়ক্রমে দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে।

উল্লেখ্য, ২০০৫ সালের ৮ অক্টোবর আবু তাহেরকে ভিপি ও মারুফ আহমেদ সিদ্দিকীকে জিএস করে ছাত্র সংসদ দিবা শাখা এবং রাজিবুল হাসান রাজনকে ভিপি করে জাহিদুল হক চৌধুরী মার্শালকে জিএস করে ছাত্র সংসদ বৈকালিক শাখা গঠন করা হয়েছিল। এই কমিটি কাগজে পত্রে দীর্ঘ ১৭ বছর বহাল ছিল। এই দুই ছাত্র সংসদের নেতাদের এক যুগেরও বেশি আগে কলেজের ছাত্রত্ব শেষ হয়েছিল।

দীর্ঘদিন ছাত্র সংসদের নির্বাচন না হওয়ায় এর মধ্যে বৈকালিক শাখা ছাত্র সংসদের রাজিবুল হাসান রাজনকে স্বেচ্ছায় ভিপি পদ ছেড়ে দিয়েছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে...

চৌদ্দগ্রামে পৃথক ঘটনায় গৃহবধূসহ তিনজনের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ঠ, সড়ক দুর্ঘটনা ও সাপের কামড়ে গৃহবধুসহ...

টেকনাফে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

কক্সবাজার-টেকনাফ হাইওয়েতে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত...

চুয়েটের পুকুরে গোসলে নেমে আবারও দুই শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুকুরে গোসল করতে...

চট্টগ্রামে এসএসসিতে শতভাগ পাশের গৌরব অর্জন সেন্ট জেভিয়ার্স স্কুলের

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার (২০২৬ সালের) প্রকাশিত...

আরও পড়ুন

চট্টগ্রামে এসএসসিতে শতভাগ পাশের গৌরব অর্জন সেন্ট জেভিয়ার্স স্কুলের

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার (২০২৬ সালের) প্রকাশিত ফলাফলে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে অংশ নেয়া চট্টগ্রামের আটটি মিশনারী স্কুলের মধ্যে একমাত্র শতভাগ পাশের...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি পরীক্ষায় সে জিপিএ-৫ পাবে। কিন্তু গত সোমবার প্রকাশিত এসএসসি ফলাফলে মুগ্ধ ‘এ’ গ্রেডে পাস করেছে।...

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) বড় পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে এক প্রবাসী ব্যবসায়ীর বাসার গেট লক্ষ্য করে গুলি করার অভিযোগ উঠেছে। গতকাল...