বুধবার, ২৬ আগস্ট ২০২৬

আজ প্রথম টেস্টে মুখোমুখি বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ

ক্রীড়া ডেস্ক

একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলতে এখন ওয়েস্ট ইন্ডিজে অবস্থান করছে বাংলাদেশ ক্রিকেট দল। টেস্টের মাধ্যমে শুরু হচ্ছে টাইগারদের এই মিশন। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট ম্যাচে আজ বৃহস্পতিবার মাঠে নামছে বাংলাদেশ-উইন্ডিজ। অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।

এই ম্যাচের মাধ্যমে তৃতীয়বারের মতো বাংলাদেশ টেস্ট দলের দায়িত্ব নিচ্ছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আর সম্ভবত, এটিই শেষবারের মত হবে। সবারই প্রত্যাশা তার অধীনে এই ফরম্যাটে পুনরুজ্জীবিত হবে বাংলাদেশ।

কিন্তু হতাশার খবরও আছে। ইনজুরিতে পড়েছেন ইয়াসির আলী, তাতে তাকে অন্তত দুই থেকে তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে। তিনি দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পারবেন না। তার পরিবর্তে দলে আসতে পারেন মোসাদ্দেক হোসেন সৈকত কিংবা নুরুল হাসান সোহান।

এছাড়া দলের সঙ্গে নেই দুর্দান্ত ফর্মে থাকা অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। বাংলাদেশের সবচেয়ে সিরিজে দুর্দান্ত ফর্মে ছিলেন মুশি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে আগে-ভাগেই ছুটি নিয়ে রেখেছিলেন তিনি। তবে বোলিংয়ে ফিরেছেন কাটার মাস্টার নামে খ্যাত মোস্তাফিজুর রহমান।

তবে সবচেয়ে হতাশামূলক বিষয় হচ্ছে ম্যাচটি সম্প্রচার করা হবে না বাংলাদেশি কোনো টেলিভিশন চ্যানেলে। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের কাছ থেকে প্রচার স্বত্ব কিনে নেওয়া টোটাল স্পোর্টস মার্কেটিং ‘টিএসএম’-এর সঙ্গে বাংলাদেশে যে প্রাইভেট চ্যানেলগুলো সাধারণত আন্তর্জাতিক ম্যাচ সরাসরি টিভিতে সম্প্রচার করে, তাদের সিন্ডিকেটের একটি ব্যবসায়িক দ্বন্দ্বেই মূলত জটিলতার সৃষ্টি।

এদিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এখন পর্যন্ত ১৬টি টেস্ট খেলেছে বাংলাদেশ ক্রিকেট দল। হার-জিতের পরিসংখ্যানে ক্যারিবিয়ানদের চেয়ে পিছিয়েই রয়েছে সাকিব আল হাসানের দল। এখন পর্যন্ত মাত্র চারটি ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। ১০টিতে জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। আর বাকি দুটো ম্যাচ ড্র হয়েছে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ :

তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, মোসাদ্দেক হোসেন, তাইজুল ইসলাম, মেহেদি হাসান মিরাজ, এবাদত হোসেন ও মোস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজের সম্ভাব্য একাদশ :

ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জার্মেইন ব্ল্যাকউড, এনক্রুমার বোনার, জন ক্যাম্পবেল, জশুয়া দা সিলভা, আলজারি জোসেফ, কাইল মায়ার্র্স, এন্ডারসন ফিলিপ, রেমন রেইফার, জেইডেন সিলেস ও ডেভন থমাস।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া...

আরও পড়ুন

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ: তিন স্কুলকে ফুটবল দিলেন ক্রীড়া সংগঠক বিপ্লব পার্থ

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী হাটহাজারীর তিনটি স্কুলকে ফুটবল উপহার দিয়েছে বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক ও ক্রীড়া সংগঠক বিপ্লব দে...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের খেলা বৃষ্টির কারণে একদিন বন্ধ থাকার পর আজ মঙ্গলবার থেকে পুনরায়...

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে প্রাইম মিনিস্টার কাপ স্কুল ফুটবল টুর্নামেন্ট। প্রধানমন্ত্রী তারেক রহমান টুর্নামেন্টের উদ্বোধন করবেন। এই টুর্নামেন্ট এবং...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া স্মৃতি আন্ত: স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে আজ শুক্রবার। বিকেলে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে প্রধান...