বুধবার, ১২ আগস্ট ২০২৬

চট্টগ্রামে ২৪ এতিম শিশুর শিক্ষার দায়িত্ব নিল গ্লোবাল ওয়ান ও বিএসআরএম

সাফায়েত মেহেদী, মিরসরাই

চট্টগ্রামের ২৪ এতিম শিশুর পড়াশুনার দায়িত্ব নিল আন্তর্জাতিক দাতা সংস্থা গ্লোবাল ওয়ান এবং দেশীয় ইস্পাত শিল্প প্রতিষ্ঠান বিএসআরএম। অরফান সাপোর্ট প্রোজেক্ট ইন বাংলাদেশের আওতায় এই শিশুদের পড়াশুনার দেখভাল করবে প্রতিষ্ঠান দুটি।

মঙ্গলবার (১৪ জুন) এসব শিশুর মাঝে প্রথম দফায় খাদ্য, শিক্ষা সামগ্রী ও নগদ টাকা বিতরণ করা হয়। এই ২৪ জন শিশুর মধ্যে ১৪ জন মিরসরাই ও ১০ জন সীতাকুন্ডের বাসিন্দা।

এর মধ্যে সকাল ১০ টায় ভাটিয়ারীতে ইউপি চেয়ারম্যানের কার্যালয়ে সীতাকুণ্ডের শিশুদের এবং বিকেল ৩ টায় মিরসরাই পৌরসভা কার্যালয়ে মিরসরাইয়ের শিশুদের হাতে খাদ্য, শিক্ষা সামগ্রী এবং নগদ টাকা তুলে দেন প্রতিষ্ঠান দুটির কর্মকর্তাবৃন্দ।

মিরসরাই পৌরসভা কার্যালয়ে সহায়তা বিতরণকালে উপস্থিত ছিলেন গ্লোবাল ওয়ানের সিনিয়র প্রোগ্রাম অফিসার তানজিনা আকতার, বিএসআরএমের হেড অব সিএসআর তারেকুল কবীর, মিরসরাই পৌরসভার প্রধান সহকারী অফিসার সাইফুল ইসলাম, মিরসরাই উপজেলা প্রেসক্লাবের সভাপতি বিপুল দাশ, বিএসআরএমের সিএসআর টিমের সদস্য আরিফুল ইসলাম।

অন্যদিকে সীতাকুন্ডের শিশুদের সহায়তা বিতরণের উদ্বোধন করেন ভাটিয়ারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজিম উদ্দিন।

এসময় প্রতিটি শিশুকে নগদ অর্থসহ ৩০ কেজি চাল, ৩ কেজি ডাল, ২ লি সয়াবিন তেল, ৫০০ গ্রাম মিল্ক পাউডার, ৪ কেজি আটা, মসলা , ২ কেজি পেয়াজ,২ কেজি আলু, ২ কেজি লবন , ৫০০ গ্রাম চা পাতা ,৷ ২ কেজি চিনি, ৬ টি খাতা, ১ প্যাকেট রং পেন্সিল ও ৬ টি কলম প্রদান করা হয়।

আন্তর্জাতিক দাতা সংস্থা গ্লোবাল ওয়ানের সিনিয়র প্রোগ্রাম অফিসার তানজিনা আকতার বলেন, ‘মূলত এতিম শিশুদের শিক্ষার ক্ষেত্রে প্রতিবন্ধকতা দূর করতে আমরা অরফান সাপোর্ট প্রোজেক্ট ইন বাংলাদেশ প্রকল্পটি বাস্তবায়ন করছি। এর আওতায় আমরা ১০ বছরের কম বয়সী এতিম শিক্ষার্থীদের বাছাই করি।

পরে তাদের শিক্ষার ক্ষেত্রে ধারাবাহিকভাবে সহযোগিতা করি। এই ২৪ জন শিশুকে নিয়ে আমরা চট্টগ্রাম অঞ্চলে প্রথম কাজ শুরু করলাম। এই কাজে যৌথভাবে আমাদের সাথে আছে দেশীয় ইস্পাত শিল্প প্রতিষ্ঠান বিএসআরএম।’

বিএসআরএমের হেড অব সিএসআর তারেকুল কবির বলেন, ‘এসব শিশুদের ধারাবাহিকভাবে প্রতি ৩ মাস পর পর সহায়তা দিব আমরা। পাশাপাশি তাদের কারিগরি শিক্ষার আওতায় আনার পরিকল্পনাও আমাদের আছে। এক্ষেত্রে তাদের শিক্ষার ক্ষেত্রে উৎসাহিত করা এবং শিক্ষার ক্ষেত্রে তাদের যাতে কোন প্রতিবন্ধকতার মুখোমুখি হতে না হয় সেসব বিষয় নিয়েই আমরা কাজ করবো।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি...

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা...

চট্টগ্রামে এসএসসিতে অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় থানা এলাকায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে...

আনোয়ারায় দুই খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে দুটি...

আরও পড়ুন

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর আহত মো. শাহজাহান (৪৯) নামে এক ব্যক্তি মারা গেছেন।মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি পরীক্ষায় সে জিপিএ-৫ পাবে। কিন্তু গত সোমবার প্রকাশিত এসএসসি ফলাফলে মুগ্ধ ‘এ’ গ্রেডে পাস করেছে।...

আনোয়ারায় দুই খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে দুটি খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলার...

চৌদ্দগ্রামে ডিবি পরিচয়ে যুবককে অপহরণের পর মারধর, আড়াই লাখ টাকা ছিনতাই

কুমিল্লার চৌদ্দগ্রামে ডিবি পরিচয়ে সাব্বির নামে এক যুবককে অপহরণের পর মারধর করে দুই লাখ ৭০ হাজার টাকা ছিনতাই ও তিন লাখ টাকা মুক্তিপন দাবীর...