সোমবার, ১০ আগস্ট ২০২৬

আলিয়ার ‘গডফাদার’ কে, জানালেন ঐশ্বরিয়া

বিনোদন ডেস্ক

একের পর এক হিট সিনেমা উপহার দিয়ে বেশ ফুরফুরে মেজাজে সময় কাটাচ্ছেন বলিউডের মিষ্টি মেয়ে আলিয়া ভাট। সাবলীল অভিনয়গুণে দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। তবে তার এমন সাফল্যে কি খানিকটা ঈর্ষান্বিত সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন? অবশ্য বচ্চনবধূর করা মন্তব্যে এমনটাই ভাবছেন কাপুরবধূর অনুরাগীরা।

ভারতীয় সংবাদমাধ্যমকে ঐশ্বরিয়া জানান, ‘একটার পর একটা ভালো কাজের সুযোগ পেয়েছেন আলিয়া। তাকে এই সুযোগ দিয়েছেন করন জোহর। তিনিই আলিয়ার গডফাদার। আর এ কারণেই আলিয়ার প্রতিষ্ঠা পাওয়া সহজ ছিল।’

মুম্বাইয়ের আরও একটি বিনোদন মাধ্যমকে সাবেক বিশ্বসুন্দরী জানিয়েছেন, ‘একজন অভিনেতা যখন জানতে পারেন, তার জন্য সামনে অনেক ভালো কাজের সুযোগ অপেক্ষা করছে, তখন তার কাছে সেটি খুবই আনন্দের। আমি আলিয়াকে বলেছি, এটা ওর জন্য দারুণ ব্যপার। কারণ, তার ক্যারিয়ারের শুরু থেকেই করন জোহর তার পাশে আছেন, তাকে সুযোগ দিচ্ছেন।’

তবে ঐশ্বরিয়ার এমন মন্তব্য মানতে রাজি নন আলিয়ার অনুরাগীরা। তাদের মতে, আলিয়া নিজের যোগ্যতায় তার অবস্থান গড়েছেন। তার জায়গায় অন্য কোনো তারকার সন্তান যদি সুযোগ পেত, তাহলে তারা আলিয়ার অবস্থানে পৌঁছাতে পারতো কি না, সেটি নিয়েও সন্দেহ প্রকাশ করেন। তারা মনে করেন, আলিয়া সহজে সুযোগ পেলেও সেটাকে সহজভাবে না নিয়ে নিজেকে প্রমাণ করেছেন।

এ ছাড়া করন জোহর এত বোকা নন, যে তিনি আলিয়াকে এমনি এমনি সুযোগ দেবেন। আলিয়ার সিনেমা ভালো ব্যবসা করেছে বলেই করন তাকে কাজের সুযোগ দিয়েছেন।

তবে দর্শকরা ঐশ্বরিয়ার মন্তব্যও ফেলে দিচ্ছেন না। প্রশ্ন উঠেছে, তবে কি বলিউডের স্বজনপোষণকেই ফের সামনে আনতে চাইছেন এই সুন্দরী? কেননা এর আগেও এ বিষয়টি নিয়ে বেশ চর্চা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে আড়াই লাখ ইয়াবাসহ বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ...

রামগড়ে চুরির অপবাদে যুবকের আত্মহত্যা

খাগড়াছড়ির রামগড়ে চুরির অপবাদ সইতে না পেরে গলায় ফাঁস...

মিরসরাইয়ে হোটেলকক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ, পাশেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার স্ত্রী

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি আবাসিক হোটেল থেকে এক পুলিশ সদস্যের...

বান্দরবান রেড ক্রিসেন্টে নতুন নেতৃত্ব, ৩ মাসের জন্য অ্যাডহক কমিটি

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বান্দরবান ইউনিটে নতুন অ্যাডহক কার্যনির্বাহী...

চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত আরও দুই

কক্সবাজারের চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মোহাম্মদ মিজান উদ্দিন...

চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৫৯.৪৮ শতাংশ

চলতি বছরের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার...

আরও পড়ুন

বিয়ে করলেন দীপ্তি চৌধুরী, বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক

বিয়ে করলেন আলোচিত উপস্থাপিকা দীপ্তি চৌধুরী। তার স্বামীর নাম মুশতাক ইবনে আইয়ুব। শুক্রবার (৫ জুন) দুপুরে রাজধানীর বাংলা মটরের একটি রেস্টুরেন্টে দুই পরিবারের উপস্থিতিতে বিয়ের...

বাংলা একাডেমির নজরুল পুরস্কার পাচ্ছেন ফাতেমা তুজ জোহরা

ফাতেমা তুজ জোহরা-এর দীর্ঘ সংগীতজীবনের স্বীকৃতি হিসেবে এবার তাকে ‘নজরুল পুরস্কার ২০২৬’-এ ভূষিত করেছে বাংলা একাডেমি। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর গান পরিবেশন, চর্চা...

যিশুকে চুমু নিয়ে মুখ খুললেন কাজল, ২৯ বছরে প্রথমবার!

বলিউড যখন ক্রমশ আধুনিক ও সাহসী হচ্ছে, কাজল তখন নিজের তৈরি একটি গণ্ডিতে নিজেকে ধরে রেখেছিলেন। ১৯৯২ সালে ‘বেখুদি’ দিয়ে পথচলা শুরু, আর তারপর...

বাংলা নববর্ষ বরণকে ঘিরে উৎসবে মুখর চট্টগ্রাম

বাংলা নববর্ষ বরণের উৎসবকে ঘিরে সেজেছে পুরো চট্টগ্রাম। নব বৈশাখের আলপনার রঙ, গানের সুর আর আবৃত্তির মূর্ছনায় বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করছে চট্টগ্রাম। ঐতিহ্যবাহী...