রবিবার, ৯ আগস্ট ২০২৬

যেসব শর্ত মেনে বিদেশ যেতে পারবেন জ্যাকলিন

বিনোদন ডেস্ক

আর্থিক প্রতারণায় নাম জড়ানোয় জ্যাকলিন ফার্নান্ডেজের নামে লুক আউট নোটিশ জারি আছে। তবে ৩১ মে থেকে ৬ জুন দুবাই যাওয়ার অনুমতি পেলেন অভিনেত্রী। আর্থিক প্রতারণার মামলায় জড়িয়ে হাল খারাপ বলিউড নায়িকা জ্যাকলিন ফার্নান্ডেজের। এমনকি জ্যাকলিনের এখন এ দেশ ছাড়ারও কোন অনুমতি নেই।

সুকেশের সঙ্গে ২০০ কোটির প্রাতরাণার মামলায় নাম জড়ানোর পর বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজের নামে আদলতে নোটিশ জারি করে গত বছর। সেই সময় তাকে মুম্বাই এয়ারপোর্টে আটকে দেওয়া হয়েছিল।

তিনি গত মাসেই দিল্লি আদালতে ১৫ দিন দেশের বাইরে থাকার অনুমতি চেয়েছিলেন। যাবেন আবুধাবি। আইফা অ্যাওয়ার্ড উপলক্ষ্যেই সে দেশে যাওয়ার কথা আছে জ্যাকলিনের।

অবশেষে আদালত সম্মতি দিল। তার নামে জারি হওয়া লুক আউট নোটিশও স্থগিত থাকবে ওই কদিন। সঙ্গে আদালত কড়া শর্তও জারি করল, যা না মানলে বিপদে পড়বেন তিনি।

কী শর্ত দিয়েছেন আদালত? ৩১ মে থেকে ৬ জুন দেশের বাইরে থাকার অনুমতি পেয়েছেন। অর্থাৎ এক সপ্তাহ। আর এ জন্য তাকে ৫০ লাখ টাকা জমা রাখতে হয়েছে। সঙ্গে আরবে কোথায় যাচ্ছেন, কোথায় থাকছেন সেই তথ্যপ্রমাণও জ্যাকলিনককে তুলে দিতে হবে আদালতের হাতে। আর জ্যাকলিন যদি শর্ত ভঙ্গ করেন, দেশে না ফেরেন তবে তার সব স্থাবর ও অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে।

প্রসঙ্গত, বেশ কয়েকবার ম্যারাথন জেরা করা হয়েছে তাকে সুকেশের সঙ্গে কী সম্পর্ক তা খতিয়ে দেখার জন্য। সঙ্গে ওই ঠকবাজের সঙ্গে তার কী সম্পর্ক, কী কী উপহার নিয়েছেন, এ রকম বেশ কিছু অপ্রীতিকর প্রশ্নের মুখোমুখিও হতে হয়েছে ‘কিক’ নায়িকাকে।

জ্যাকলিন প্রথম সুকেশের সঙ্গে দেখা হয় সুকেশের কাকার শ্রাদ্ধে। বন্ধুর পাঠানো প্রাইভেট জেটে করে তিনি সেই সময় চেন্নাই গিয়েছিলেন। উঠেছিলেন হায়াতে। এর পর ‘ব্যক্তিগত দরকারে’ সুকেশের পাঠানো জেট, হেলিকপ্টারে করে কেরালা ঘুরতে যান

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

জুলাইয়ের শহীদ ও আহত ১০ পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ের শহীদ ও আহত পরিবারের ১০...

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

আরও পড়ুন

বিয়ে করলেন দীপ্তি চৌধুরী, বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক

বিয়ে করলেন আলোচিত উপস্থাপিকা দীপ্তি চৌধুরী। তার স্বামীর নাম মুশতাক ইবনে আইয়ুব। শুক্রবার (৫ জুন) দুপুরে রাজধানীর বাংলা মটরের একটি রেস্টুরেন্টে দুই পরিবারের উপস্থিতিতে বিয়ের...

বাংলা একাডেমির নজরুল পুরস্কার পাচ্ছেন ফাতেমা তুজ জোহরা

ফাতেমা তুজ জোহরা-এর দীর্ঘ সংগীতজীবনের স্বীকৃতি হিসেবে এবার তাকে ‘নজরুল পুরস্কার ২০২৬’-এ ভূষিত করেছে বাংলা একাডেমি। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর গান পরিবেশন, চর্চা...

যিশুকে চুমু নিয়ে মুখ খুললেন কাজল, ২৯ বছরে প্রথমবার!

বলিউড যখন ক্রমশ আধুনিক ও সাহসী হচ্ছে, কাজল তখন নিজের তৈরি একটি গণ্ডিতে নিজেকে ধরে রেখেছিলেন। ১৯৯২ সালে ‘বেখুদি’ দিয়ে পথচলা শুরু, আর তারপর...

বাংলা নববর্ষ বরণকে ঘিরে উৎসবে মুখর চট্টগ্রাম

বাংলা নববর্ষ বরণের উৎসবকে ঘিরে সেজেছে পুরো চট্টগ্রাম। নব বৈশাখের আলপনার রঙ, গানের সুর আর আবৃত্তির মূর্ছনায় বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করছে চট্টগ্রাম। ঐতিহ্যবাহী...