রবিবার, ১০ মে ২০২৬

চকরিয়ায় ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থন নিয়ে সংঘর্ষ: আহত ২

বিপ্লব দাশ, চকরিয়া প্রতিনিধি: আগামী ১১ জুলাই কোপা আমেরিকা ফুটবল টুর্ণামেন্টে আর্জেন্টিনা ও ব্রাজিল ফাইনালে খেলবে। এই খেলা নিয়ে সমর্থকদের মাঝে চলে বিভিন্ন রকমের বাকবিতন্ডা। এই বাকবিতন্ডা যখন বেশি হয়ে যায় শুরু হয় মারামারি।

কক্সবাজারের চকরিয়ায় আর্জেন্টিনা-ব্রাজিলের খেলাকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটেছে। এ সময় লোহার রড ও ছুরিকাঘাতে দুইজন আহত হয়েছে। গুরুতর অবস্থায় তাদের ভর্তি করা হয়েছে চট্টগ্রাম ও কক্সবাজার হাসপাতালে।

বুধবার (৭ জুলাই) ৮ টার দিকে চকরিয়া উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নের ইলিশিয়া বাজারে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন আর্জেন্টিনা দলের সমর্থক চকরিয়া উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নের আহমদ হোসেনের ছেলে কফিল উদ্দিন (২৩) ও ব্রাজিল দলের সমর্থক ওই এলাকারই ওমর ফারুকের ছেলে মো. হাসান (২২)।

প্রত্যক্ষদর্শীরা জানান, ‘বুধবার সন্ধ্যার দিকে ইলিশিয়া বাজারে বসে আড্ডা দিচ্ছিলো কফিল ও হাসান। এসময় আর্জেন্টিনা ও ব্রাজিলের খেলা নিয়ে দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দু’জনে উত্তেজিত হয়ে একজন অপরজনকে লোহার রড ও ছুরি দিয়ে আঘাত করে।’

‘এতে আর্জেন্টিনা সমর্থক কফিল উদ্দিন ছুরিকাঘাতে এবং ব্রাজিল সমর্থক মো. হাসান লোহার রডে আঘাতপ্রাপ্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। তাদের দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কফিল উদ্দিনকে চট্টগ্রাম মেডিকেল এবং হাসানকে কক্সবাজার মেডিকেলে রেফার করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসকরা।

এ ব্যাপারে চকরিয়া থানার পুলিশ (এসআই) মো. মোজাম্মেল হোসেন বলেন, খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আলীকদমে চিকিৎসাবঞ্চিত পাহাড়ি-বাঙালিদের চিকিৎসাসেবা দিল ৫৭ বিজিবি

সীমান্ত রক্ষার পাশাপাশি মানবিক কর্মকাণ্ডের ধারাবাহিকতায় বান্দরবানের আলীকদমে চিকিৎসাবঞ্চিত...

আলীকদমে ৩১ শয্যার হাসপাতালে হামের উপসর্গে শতাধিক রোগী ভর্তি

বান্দরবানের আলীকদমে হামের প্রাদুর্ভাব ভয়াবহ আকার ধারণ করেছে। উপজেলার...

পেকুয়ায় দফায় দফায় সংঘর্ষ ও বসতবাড়িতে অগ্নিসংযোগ

কক্সবাজারের পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নে মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র...

ঈদগাঁওতে বিদ্যালয় পরিদর্শনে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এমপি 

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এমপি কক্সবাজারের...

শেষ হলো “নতুন কুঁড়ি স্পোর্টস” চট্টগ্রাম পর্ব

শেষ হলো "নতুন কুঁড়ি স্পোর্টস" এর চট্টগ্রাম জেলা পর্ব।...

লোহাগাড়ায় দুই বাসের সংঘর্ষে নিহত বেড়ে ৫

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি এলাকায় মারছা পরিবহনের দুই বাসের...

আরও পড়ুন

আলীকদমে চিকিৎসাবঞ্চিত পাহাড়ি-বাঙালিদের চিকিৎসাসেবা দিল ৫৭ বিজিবি

সীমান্ত রক্ষার পাশাপাশি মানবিক কর্মকাণ্ডের ধারাবাহিকতায় বান্দরবানের আলীকদমে চিকিৎসাবঞ্চিত পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেছে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)।রবিবার...

আলীকদমে ৩১ শয্যার হাসপাতালে হামের উপসর্গে শতাধিক রোগী ভর্তি

বান্দরবানের আলীকদমে হামের প্রাদুর্ভাব ভয়াবহ আকার ধারণ করেছে। উপজেলার ৩১ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সে ধারণক্ষমতার তিন গুণেরও বেশি রোগী চিকিৎসা নিচ্ছেন।শুধুমাত্র হামের উপসর্গ নিয়েই...

পেকুয়ায় দফায় দফায় সংঘর্ষ ও বসতবাড়িতে অগ্নিসংযোগ

কক্সবাজারের পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নে মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে দফায় দফায় সংঘর্ষ, বসতবাড়িতে অগ্নিসংযোগ এবং সিএনজিচালিত অটো রিকশা ভাঙচুরের ঘটনা...

ঈদগাঁওতে বিদ্যালয় পরিদর্শনে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এমপি 

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এমপি কক্সবাজারের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান 'ঈদগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়' পরিদর্শন করেছেন।৯ই মে শনিবার বিকেল পাঁচটায় তিনি আকস্মিক...