শান্তি শোভাযাত্রা , বৌদ্ধ মঠ ও মন্দিরগুলোতে প্রদীপ প্রজ্জ্বলন, পূজা ও প্রার্থনার মধ্য দিয়ে বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা উদযাপিত হয়েছে। ‘জগতের সকল প্রাণী সুখী হোক’ এই অহিংস বাণীর প্রচারক গৌতম বুদ্ধের আবির্ভাব, বোধিপ্রাপ্তি আর মহাপরিনির্বাণ – এই স্মৃতি বিজড়িত দিনটিকে বুদ্ধ পূর্ণিমা হিসাবে পালন করেন বুদ্ধ ভক্তরা।
এ উপলক্ষে চট্টগ্রামসহ দেশজুড়ে বৌদ্ধ বিহারগুলোতে বুদ্ধ পূজা, প্রদীপ প্রজ্বলন, শান্তি শোভাযাত্রা, ধর্মীয় আলোচনা সভা, প্রভাত ফেরি, সমবেত প্রার্থনা ও বুদ্ধ পূজা অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও মানব জাতির সর্বাঙ্গীণ শান্তি ও মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।
প্রতিনিধিদের পাঠানো খবর –
খাগড়াছড়ি প্রতিনিধি নীরব চৌধুরী বিটন জানিয়েছেন, বৈশাখী পূর্ণিমার চাঁদ দেখার উৎসবের আয়োজন করে খাগড়াছড়ি এস্ট্রোনমিক্যাল সোসাইটি। টেলিস্কোপের মাধ্যমে চাঁদ দেখার সুযোগ করেছে।

রবিবার সন্ধ্যা ৬টায় খাগড়াছড়ি শহরের বটতলী সড়কের কোলা আকাশের নিচে চাঁদ দেখার উৎসবের আয়োজন করেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা শিক্ষা অফিসার উত্তম খীসা বলেন, এস্ট্রোনমিক্যাল একটি মহত উদ্যোগ। শিক্ষনীয় উদ্যোগ। নতুন প্রজন্ম যারা বিজ্ঞানে আগ্রহী তাদের জন্য শিক্ষনীয়। বিজ্ঞানের চর্চা দিনদিন বৃদ্ধি পায় সেই ক্ষেত্রে এই ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের জন্য খুবই ভালো। তিনি বলেন, আমাদের যে বিজ্ঞান ভিত্তিক যে মেলাগুলো হয় নতুন প্রজন্ম মাধ্যমিক স্তরে বিজ্ঞানের বিষয়গুলোর সাথে চাঁদ ও সৌরজগৎ বিষয়গুলো পরিচিত হয় এটা নিয়ে অমি সহযোগিতা করব।
খাগড়াছড়ি এস্ট্রোনমিক্যাল সোসাইটি আহবায়ক সবুজ চাকমা বলেন, পূর্ণিমার চাঁদ দেখার উৎসবের মধ্য দিয়েই আজ প্রথম অগ্রযাত্রা। নতুন প্রজন্মদের বিজ্ঞান মনস্ক করে তোলায় আমাদের মূল উদ্দেশ্য। চাঁদ নিয়ে বিভিন্ন ধরণের মানুষের মন্তব্য থাকে এগুলো বিজ্ঞান ব্যক্তক করতে এই প্রচেষ্টা। তিনি বলেন, সৌরজগৎ এবং সকল গ্রহ-নক্ষত্র নিয়ে আমরা ভবিষ্যতে কাজ করব এব জনসাধারণকে দেখার সুযোগ করে দেব যারা শিক্ষার্থী। যারা পড়া-লেখা পাড়ে না তাদের কেউ আমরা এর আওতায় আনব। যে মানুষ বিজ্ঞান মনস্ক হয়।
চাঁদ দেখতে আসা ডলিপ্রু মারমা বলেন, গতকাল থেকে চাঁদ দেখার হচ্ছে জাগে। বিকেলে আগেবাগে চলে এসেছি। চাঁদ দেখতে এসেছি এবং চাঁদ দেখেছি খুব সুন্দর।
আয়োজক চাইথোয়াই মারমা বলেন, আমরা জেলার স্কুলে স্কুলে গিয়ে প্রর্দশনী করব। প্রতি পূর্ণিমা রাতে চাঁদ দেখার সুযোগ করে দিব।
শহরের বিভিন্ন এলাকা থেকে চাঁদ প্রেমীরা একে এসে টেলিস্কোপের মাধ্যমে চাঁদ দেখে খুশি হয়ে বাড়ি ফিরে।
রাঙ্গামাটি জেলা প্রতিনিধি সুজন কুমার তঞ্চঙ্গ্যা জানিয়েছেন: রাঙ্গামাটি জেলার সকল বিহার কমিটি ও দায়ক- দায়িকার উদ্যোগে প্রশাসনের সহযোগিতায় নিজ নিজ বৌদ্ধ বিহারে বুদ্ধ পূর্ণিমা পালন করা হয়।
পূর্ণিমা উপলক্ষে নানিয়াচর রত্নাঙ্কুর বৌদ্ধ বিহার প্রাঙ্গণে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা এবং অনুষ্ঠানে ধর্মদেশনা প্রদান করেন ফুরোমোন আন্তর্জাতিক ভাবনা কেন্দ্রের অধ্যক্ষ ভৃগু মহাস্থবির ও রত্নাঙ্কর বৌদ্ধ বিহারে অধ্যক্ষ বিশুদ্ধানন্দ মহাস্থবির।
এতে বিলাইছড়ি উপজেলার ৬৮ টি বৌদ্ধ বিহার এবং রাঙ্গামাটি জেলা সহ ১০ টি উপজেলায় ( রাঙ্গামাটি পুরো জেলার) মোট ৮২৮ টি বৌদ্ধ বিহারে বুদ্ধ পূর্ণিমা অনুষ্ঠিত হয়েছে বলে জানান, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি জয়সেন তঞ্চঙ্গ্যা।
“জগতের সকল প্রাণী সুখী হোক”- এই অহিংসা বাণী বলে, সকাল থেকে পঞ্চশীল প্রার্থনা, বুদ্ধ পূজা,সংঘ দান, অষ্টপরিষ্কার দান, নানাবিধ দান ও সন্ধ্যায় প্রদীপ প্রজ্জলন মধ্যে দিয়ে অনুষ্ঠান পরিসমাপ্তি হয়।

চন্দনাইশ প্রতিনিধি আবু তালেব আনচারী জানিয়েছেন, চন্দনাইশে বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় উৎসব বুদ্ধ পুর্ণিমা উদযাপন উপলক্ষে বাংলাদেশ বৌদ্ধ যুব সংসদ চন্দনাইশ উপজেলার উদ্যোগে এক শান্তি শোভাযাত্রার উদ্বোধন করা হয় ।এ উপলক্ষে রবিবার সকালে উপজেলার কাশেম মাহবুব উচ্চ বিদ্যালয় মাঠে চন্দনাইশ বুদ্ধ পুর্ণিমা উদযাপন পরিষদের আহ্বায়ক উষমেল বড়–য়ার সঞ্চালনায় এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।
এত উদ্বোধনী বক্তব্য রাখেন উপজেলা নিবার্হী কর্মকর্তা নাছরনি আকতার ।প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চন্দনাইশ ভিক্ষু পরিষদের সভাপতি অধ্যাপক জ্ঞানরত্ন মহাস্থবির বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন।বুদ্ধ পুর্ণিমা উপলক্ষে বিশ্বের শান্তি কামনা করে শোভা যাত্রাটি উপজেলার ২৩টি বৌদ্ধবিহার সহ উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিন করেন।

রাউজান প্রতিনিধি রায়হান ইসলাম জানিয়েছেন , রাউজান উপজেলায় বিপুল উৎসাহ উদ্দীপনা ও উৎসব মুখর পরিবেশে এবং হিংসা বিদ্বেষ বিভেদ পরিহার করে মানুষে মানুষে সৌভ্রাতৃত্ব প্রতিষ্ঠার দৃঢ় প্রত্যয় ঘোষণার মধ্য দিয়ে পালিত হয়েছে বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শুভ বৈশাখী পুর্ণিমা (বুদ্ধ পূর্ণিমা)।
মহামানব বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব লাভ ও মহানির্বাণ লাভসহ ত্রি-স্মৃতি বিজড়িত শুভ বুদ্ধ (বৈশাখী) পূর্ণিমা উপলক্ষে রাউজানে মঙ্গল মোটর শোভাযাত্রা বের করা হয় ।মোটর শোভযাত্রটি রাউজানের বিনাজুরী থেকে শুরু হয়ে রাউজানের বিনাজুরী,পশ্চিম গুজরা,নোয়াপাড়া হয়ে চট্টগ্রাম কাপ্তাই মহাসড়ক হয়ে গশ্চি,পাহাড়তলী চৌমুহনী হয়ে হাফেজ বজলুর রহমান সড়ক হয়ে কদলপুর, রাউজান সদর ইউনিয়ন হয়ে রাউজান উপজেলা সদরের জলিল নগর বাস ষ্টেশন হয়ে চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়ক হয়ে রাউজান পৌর এলাকা প্রদিক্ষন করে পুনরায় রাউজানের বিনাজুরী এলাকায় গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় বিভিন্ন বয়সের নারী ও পুরুষ অংশ গ্রহন করেন।
মোটর শোভাযাত্রা উদ্বোধনী অনুষ্টানে উপস্থিত ছিলেন, রাউজান থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল হারুন,সাবেক চেয়ারম্যান সুকুমার বড়ুয়া, চেয়ারম্যান রবিন্দ্র লাল চৌধুরী, ভুপেশ বড়ুয়াসহ বৌদ্ব ধর্মীয় সংগঠনের নেতারা।
