চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানাধীন সাগরিকা ফ্লাইওভার থেকে আবু কাউসার (২৭) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১১ মে) দিবাগত রাত ৩টার দিকে বিএসআরএম ডিপো সংলগ্ন ফ্লাইওভার থেকে লাশটি উদ্ধার করা হয়।
আবু কাউসার রাউজান উপজেলার উরকিরচর মিস্ত্রি পাড়ার মিস্ত্রি বাড়ির মৃত আবুল কাশেমের ছেলে। তিনি নগরের আকবরশাহ থানাধীন পশ্চিম ফিরোজশাহ পোস্ট অফিস এলাকায় বসবাস করতেন।
তিন ভাইয়ের মধ্যে তিনি দ্বিতীয়, বিএসআরএম ডিপোতে সিকিউরিটি গার্ডের চাকরি করতেন।
পুলিশের ভাষ্য, ওই যুবকের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। তবে ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটি নিয়ে নানা পোস্ট ছড়িয়ে পড়ে, যেখানে আকবর শাহ থানা ছাত্রলীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক ‘কাউসার আহমেদ’কে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে বলেও অভিযোগ করা হয়। তবে এ দাবি নাকচ করেছে পুলিশ।
পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল আবছার বলেন, স্থানীয়দের খবরে সোমবার রাতে ফ্লাইওভারের নিচ থেকে আবু কাউসারের লাশ উদ্ধার করা হয়। সে দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিল এবং মানসিক সমস্যায় ভুগছিল বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।
ওসি আরও বলেন, পরিবারের সদস্যদের দেওয়া তথ্য অনুযায়ী- আবু কাউসার কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিল না। ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পাহাড়তলী থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানার সাগরিকা এলাকা থেকে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম কাউসার আহমেদ। তিনি আকবর শাহ থানা ছাত্রলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বলে জানা গেছে।
গত সোমবার (১১ মে) রাতে সাগরিকা ফ্লাইওভারে ঝুলন্ত অবস্থায় কাউসারের মরদেহ দেখেন স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দিলে পাহাড়তলী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। কাউসারের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠায়।
পাহাড়তলী থানা পুলিশের ডিউটি অফিসার জানান, এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।
চট্টগ্রামনিউজ/ এসডি/
