শনিবার, ১৫ আগস্ট ২০২৬

জলাবদ্ধতা নিরসনে গঠিত কমিটির সভায় চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

চলতি মৌসুমেই চট্টগ্রামকে ৭০-৮০ ভাগ জলাবদ্ধতামুক্ত করতে কাজ চলছে

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, চলতি মৌসুমেই নগরীকে ৭০ থেকে ৮০ ভাগ জলাবদ্ধতামুক্ত করার লক্ষ্যে কাজ করছে সেবা সংস্থাগুলো।

বুধবার ১৩ মে টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে চট্টগ্রাম মহানগরীর সব খাল ও পানি নিষ্কাশন নালা সারা বছর সচল রাখা, জলাবদ্ধতা নিরসন এবং বিভিন্ন উন্নয়ন ও সেবামূলক কাজের সমন্বয় জোরদারে গঠিত ১৯ সদস্যবিশিষ্ট সমন্বয় কমিটির প্রথম সভায় তিনি এ কথা বলেন।

সভায় সিটি মেয়র বলেন, “আমি মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণের আগে বর্ষাকালে বহদ্দারহাট, মুরাদপুর, চকবাজার, মির্জাপুল, বাকলিয়া, আগ্রাবাদ ও হালিশহরসহ বিভিন্ন এলাকায় পানি জমত। এমন ঘটনাও ঘটেছে যে, তৎকালীন মেয়রের বাসভবন বহদ্দারহাটে পানি জমে যাওয়ায় তিনি ঘর থেকে বের হতে পারেননি। পরে পানি কিছুটা নেমে গেলে রিকশায় করে বের হয়েছেন। কিন্তু ২০২৫ সালে আপনারা সেই চিত্র দেখেননি। বহদ্দারহাট, মির্জাপুল, চকবাজার, বাকলিয়া কিংবা আগ্রাবাদে আগের মতো পানি ওঠেনি। আগে নিচু এলাকাগুলোতে যেভাবে পানি উঠত, ২০২৫ সালে সেভাবে পানি ওঠেনি। সমন্বিত প্রচেষ্টার কারণে এটি সম্ভব হয়েছে এবং এতে আর্মি ইঞ্জিনিয়ারিংয়ের মুখ্য ভূমিকা ছিল। এজন্য আমি তাদের ধন্যবাদ জানাই।”

মেয়র আরও বলেন, “এ বছর প্রবর্তক মোড়ে যে পানি উঠেছে, সেটিকে আমি একটি দুর্ঘটনা বলব। কারণ, যে পরিমাণ ভারী বৃষ্টি হয়েছে, তা বৈশাখ মাসের জন্য অস্বাভাবিক। জলবায়ু পরিবর্তনের কারণে হঠাৎ এ ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে এবং ভবিষ্যতেও হতে পারে। গত বছর আমরা ৫০ থেকে ৬০ ভাগ জলাবদ্ধতা কমাতে সক্ষম হয়েছি। এবার ইনশাআল্লাহ আমাদের লক্ষ্য ৭০ থেকে ৮০ ভাগ জলাবদ্ধতামুক্ত চট্টগ্রাম গড়ে তোলা। এ ব্যাপারে আমরা বদ্ধপরিকর।”

ডা. শাহাদাত হোসেন নগরীর ড্রেনেজ ব্যবস্থাপনা ব্যাহত হওয়ার অন্যতম কারণ হিসেবে অবৈধ দখল, অপরিকল্পিত হকার ব্যবসা এবং প্লাস্টিক-পলিথিন বর্জ্যকে দায়ী করেন। তিনি বলেন, “ইদানীং নগরীতে রাস্তায় হকার ব্যবসা ব্যাপকভাবে বেড়ে গেছে। অনেকেই ফুটপাত ও সড়ক দখল করে ব্যবসা করছেন এবং যত্রতত্র ময়লা ফেলছেন। এসব বর্জ্য পরিষ্কার করতে আমাদের পরিচ্ছন্নতাকর্মীদের দিনরাত কাজ করতে হচ্ছে। এ অবস্থায় কঠোরভাবে আইন প্রয়োগ ছাড়া বিকল্প নেই।”

মেয়র নির্বাহী ম্যাজিস্ট্রেটদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “বর্ষাকালকে সামনে রেখে জোনভিত্তিক ধারাবাহিক অভিযান পরিচালনা করতে হবে। যারা সড়ক দখল করে ব্যবসা করছে এবং অপরিকল্পিতভাবে ময়লা ফেলছে, তাদের জবাবদিহির আওতায় আনতে হবে। প্লাস্টিক ও পলিথিন বর্তমানে আমাদের ড্রেনেজ ব্যবস্থার সবচেয়ে বড় শত্রু। এসব বর্জ্য পানিতে মিশে না গিয়ে নালা-খালে জমে পানি চলাচল বন্ধ করে দিচ্ছে। ফলে একদিকে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে, অন্যদিকে কর্ণফুলী নদী ভয়াবহ দূষণের শিকার হচ্ছে। এ বিষয়ে নগরবাসীকেও আরও সচেতন হতে হবে।”

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল করিম নগরীর প্রবর্তক মোড় এলাকায় ঝুঁকিপূর্ণ ভবন দ্রুত অপসারণের ওপর গুরুত্বারোপ করে বলেন, “জননিরাপত্তার স্বার্থে ঝুঁকিপূর্ণ ও ক্ষতিগ্রস্ত ভবনগুলো দ্রুত ভেঙে ফেলতে হবে। অন্যথায় সামান্য ভূমিকম্প বা দুর্ঘটনায় বড় ধরনের প্রাণহানির আশঙ্কা রয়েছে।”

তিনি বলেন, “প্রবর্তক এলাকায় দুটি ভবন অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। একটি প্রিমিয়ার ইউনিভার্সিটির ভবন এবং অন্যটি ইউএস কর্নারসংলগ্ন একটি স্থাপনা। ভবনগুলোর অবস্থা দেখে মনে হয়েছে, যেকোনো সময় ধসে পড়ে মানুষের প্রাণহানির কারণ হতে পারে। বিশেষ করে সামান্য ভূমিকম্প হলেও বড় দুর্ঘটনা ঘটতে পারে। ভেঙে ফেলা ভবনের অবশিষ্ট অংশ এখনও দাঁড়িয়ে আছে। সেটিও দ্রুত অপসারণ করা প্রয়োজন। চসিকের প্রধান প্রকৌশলীকে আগামী ১০ দিনের মধ্যে ভবনটি ভেঙে ফেলার উদ্যোগ নেওয়ার নির্দেশনা দিচ্ছি।”

সভায় কমিটির সদস্যবৃন্দ এবং বিভিন্ন সেবা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা বক্তব্য রাখেন।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

লোহাগাড়ায় পুকুরে গোসল করতে গিয়ে ডুবে দুই বোনের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে আপন দুই বোনের মৃত্যু...

বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম...

শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী

শিক্ষকরা সমাজের ‘আলোকবর্তিকা’ হিসেবে অভিহিত করে অবসরকালীন সুবিধার অর্থের...

নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে ৫০০ শয্যার...

সংসদে ১০ বছরের জ্বালানি সমস্যা সমাধানের পরিকল্পনা তুলে ধরবো: প্রধানমন্ত্রী

দেশের জ্বালানি সমস্যা আগামী ১০ বছরে কীভাবে সমাধান করা...

পটিয়ায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় ক্ষেতমজুর ও কৃষক কল্যাণ সমিতির স্মারকলিপি ও বিক্ষোভ সমাবেশ

পটিয়া উপজেলার কৃষিক্ষেত্রের সামগ্রিক সংকট নিরসনের লক্ষ্যে এবং টানা...

আরও পড়ুন

শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী

শিক্ষকরা সমাজের ‘আলোকবর্তিকা’ হিসেবে অভিহিত করে অবসরকালীন সুবিধার অর্থের জন্য তাদের আর অফিসে অফিসে ঘুরতে হবে না বলে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।শনিবার (১৫...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময় বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপব্রেকিং ইয়ার্ডের বিষাক্ত গ্যাস ট্র্যাজেডিতে প্রাণহানির সংখ্যা আরও বৃদ্ধি পেয়ে ৮ জনে দাঁড়িয়েছে। ছুটির দিনে নূন্যতম নিরাপত্তামূলক ব্যবস্থা ও ‘সেফটি টিম’...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে পাঁচ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারির একটি জাহাজভাঙা কারখানায় স্ক্র্যাপ জাহাজের গ্যাস সিলিন্ডারের বিষক্রিয়ায় পাঁচ শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল ৯টার দিকে ভাটিয়ারি ইউনিয়নের স্টেশন রোড...