সোমবার, ১০ আগস্ট ২০২৬

কক্সবাজারে অভিযানের পরও চলছে সরকারি পাহাড় কাটা, ফের উচ্ছেদ

কায়সার হামিদ মানিক,কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার শহরের কলাতলীতে অভিযানের ৬ দিন পর ফের পাহাড় কাটায় মেতে উঠেছে ভূমিদস্যুরা । প্রশাসনের অভিযানের পরও থেমে থাকেনি সরকারি পাহাড় কাটা। ফের পাহাড় কাটার খবর পেয়ে সেখানে আবারও উচ্ছেদ অভিযান চালান কক্সবাজার জেলা প্রশাসন।

 শনিবার (১৪ মে) বিকালে কক্সবাজার সদর সহকারি কমিশনার (ভূমি) জিল্লুর রহমানের নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানে কয়েকটি অবৈধ ঘর উচ্ছেদ ও বিভিন্ন সরঞ্জাম জব্দ করেন।

কক্সবাজার সদর সহকারি কমিশনার (ভূমি) জিল্লুর রহমান বলেন- কলাতলী ৫১ একরের পিছনে জয়নাল সওদাগরের ঘোনা হিসেবে পরিচিত সরকারি পাহাড় গুলো কাটা হচ্ছে এমন খবর পেয়ে গত রোববার (৮ মে) অভিযান চালানো হয়েছিল। অভিযানে কয়েকটি ঘর উচ্ছেদও করা হয়। অভিযানের পরের দিন থেকে তারা আবারও পাহাড় কাটা শুরু করেছে; এমন খবর পেয়ে শনিবার (১৪ মে) বিকাল ফের অভিযান চালানো হয়। অভিযানে আবারও পাহাড় কেটে ঘর তৈরি করার সত্যতা পাওয়া যায়। এসময় পাহাড় কেটে নির্মিত চারটি ঘর ও বেশ কিছু সরঞ্জাম জব্দ করা হয়েছে। সরকারি পাহাড় কাটায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত সময়ে মামলা দায়ের প্রস্তুতি নেওয়া হচ্ছে। অভিযানে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মুরাদ ইসলাম।

 

পরিবেশ বিষয়ক স্বেচ্ছাসেবী সংগঠন এনভায়রনমেন্ট পিপল এর প্রধান নির্বাহী রাশেদুল মজিদ বলেন, একমাস ধরে ১৫/২০ জন রোহিঙ্গা শ্রমিক দিয়ে দিনে-রাতে প্রকাশ্যে সরকারি ৫ একরের একটি বিশাল পাহাড় কেটে নেয়া হচ্ছে কক্সবাজার জেলা প্রশাসনের কালেক্টরেট ৪র্থ শ্রেণি কর্মচারী সমিতির সভাপতি সুলতান মোহাম্মদ বাবুল এর নেতৃত্বে। সরকারি পাহাড়টি রক্ষায় দ্রুত সেখানে বনায়নের পাশাপাশি পাহাড় কাটায় জড়িত সরকারি কর্মচারীদের বিরুদ্ধে নিয়মিত মামলাসহ বিভাগীয় ব্যবস্থা নেয়া উচিত। অন্যথায় প্রশাসনের বিরুদ্ধে জনমনে নেতিবাচক প্রভাব পড়বে এবং পাহাড় রক্ষা করা যাবে না।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে...

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও...

আরও পড়ুন

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ আলেমদের মতবিনিময় সভা শুরু হয়েছে।হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (৯ আগস্ট) চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন ঘরের চাবি তুলে দিয়েছেন। তিনি আজ দুপুর ১টা ২০ মিনিটে বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালীর বন্যা...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিভ্রান্তি সৃষ্টিকারীদের ব্যাপারে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।তিনি বলেন, ‘বিগত কিছুদিন...