সোমবার, ২৭ জুলাই ২০২৬

শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়ান গেমসের মূল পর্বে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

এ বছরের সেপ্টেম্বরে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এশিয়ান গেমস। করোনা ভাইরাসের জন্য গেমসটি স্থগিত হয়েছে। গেমস স্থগিত হলেও হকির বাছাই চলছে।

থাইল্যান্ডের ব্যাংককে চলমান এশিয়ান গেমস হকির বাছাই প্রতিযোগিতায় নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ৩-১ গোলে হারিয়ে এশিয়ান গেমসে খেলার যোগ্যতাও অর্জন করেছে বাংলাদেশ।

বাছাই পর্বে নিজেদের প্রথম ম্যাচেও ৩-১ গোলে হারায় ইন্দোনেশিয়াকে। টানা দুই জয়ে টুর্নামেন্টের সেমিফাইনাল নিশ্চিত হয়েছে আশরাফুল-ইমনদের।

বাংলাদেশের কাছে ৩-১ গোলে পরাজয় বরণ করা শ্রীলঙ্কা তাদের প্রথম ম্যাচে ৫-২ গোলে হারায় সিঙ্গাপুরকে।

মঙ্গলবার (১০ মে) বাংলাদেশ সময় সকাল ১১টায় শুরু হয় ম্যাচটি। খেলার প্রথম কোয়ার্টারে গোল করতে পারেনি দুই দলের কেউই। দ্বিতীয় কোয়ার্টারে ৩ মিনিটে পিসি থেকে আশরাফুল গোল করে বাংলাদেশ করে এগিয়ে নেন। ৮ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে গোল করে ২-০ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ।

তৃতীয় কোয়ার্টারে শ্রীলঙ্কা পর পর ৫টা পিসি পেয়েও গোল করতে ব্যর্থ হয়। তবে শেষ মিনিটে গোল করে লড়াইয়ে ফেরে লঙ্কানরা। চতুর্থ কোয়ার্টারে ৮ মিনিটে রোমান সরকার ফিল্ড গোল করলে ৩-১ গোলের জয় নিশ্চিত হয় বাংলাদেশের। সে সঙ্গে নিশ্চিত হয় টুর্নামেন্টের সেমিফাইনল ও এশিয়ান গেমস।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পেকুয়ায় ইউপি সচিবের বাড়িতে ভয়াবহ ডাকাতি

কক্সবাজারের পেকুয়া পৌরসভায় এক ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (ইউপি...

শিক্ষার্থীদের ক্লাসমুখী করা এখন বড় চ্যালেঞ্জ

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার বিকাশে ব্যক্তি উদ্যোগের অবদান দীর্ঘদিনের। স্বাধীনতার...

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি যেন পাহাড়ের চুড়ায় অর্গানিক ফলের একখণ্ড স্বর্গরাজ্য

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা...

আরও পড়ুন

শারীরিক শিক্ষা কলেজে তিনদিনব্যাপী ভলিবল রেফারিজ কোর্সের উদ্বোধন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের ব্যবস্থাপনায় আয়োজিত তিনদিন ব্যাপী ভলিবল রেফারিজ প্রশিক্ষন কোর্সের উদ্বোধন আজ শুক্রবার কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।প্রধান...

ফাইনালে আলোর ঠিকানা ও গোসাইলডাঙ্গা

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনের সহযোগিতায় আয়োজিত চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উঠেছে আলোর ঠিকানা...

চট্টগ্রামে ইনডোর একাডেমি কাপ ক্রিকেট উদ্বোধন: প্রথম দিনেই ১০টি খেলা সম্পন্ন

স্পোর্টিফাই ইভেন্টসের ব্যবস্থাপনায় চট্টগ্রামের ১৬টি ক্রিকেট একাডেমি নিয়ে আয়োজিত ইনডোর একাডেমি কাপ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে আজ বৃহস্পতিবার । সাগরিকাস্থ চট্টগ্রাম বিভাগীয় মহিলা কমপ্লেক্সর ইনডোর...

চট্টগ্রাম মোহামেডানের কমিটি গঠনের এখতিয়ার রাখেনা ঢাকা মোহামেডান

চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব একটি স্বতন্ত্র ক্লাব। যা তার নিজস্ব গঠনতন্ত্র মোতাবেক পরিচালিত হয়। এই ক্লাব কারো শাখা বা অধীনস্হ ক্লাব নয়। প্রতিষ্ঠার পর...