মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

যাত্রী চাহিদার শীর্ষে বিআরটিসি: চট্টগ্রামে যুক্ত হচ্ছে ৫০ এসি বাস

অনলাইন ডেস্ক

চট্টগ্রামে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) বহরে যুক্ত হতে যাচ্ছে আরও ৫০টি এসি বাস। ক্রমবর্ধমান যাত্রী চাহিদা মেটাতে এবং সেবার মান উন্নত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিআরটিসি।

বিআরটিসি সূত্রে জানা যায়, দক্ষিণ কোরিয়া থেকে কেনা ৩৪০টি একতলা এসি বাসের মধ্যে চট্টগ্রামে ৫০টি বাস যুক্ত হবে। এর মাধ্যমে মহানগরীসহ বিভিন্ন জেলা ও উপজেলার যাত্রী পরিবহন সহজ ও আরামদায়ক হবে।

চট্টগ্রাম বাস ডিপোর ম্যানেজার (অপারেশন) মো. জুলফিকার আলী জানান, বর্তমানে ডিপোর বহরে ৬৭টি বাস চালু রয়েছে। তবে সীমাহীন চাহিদা থাকা সত্ত্বেও পর্যাপ্ত বাস না থাকায় সব রুটে যাত্রী পরিবহন সম্ভব হচ্ছে না। নতুন বাস যুক্ত হলে এই সমস্যার সমাধান হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

চট্টগ্রামের ৬৭টি বাস থেকে মাসিক ১ কোটি ৪৭ লাখ টাকা রাজস্ব আয় হয়। এর মধ্যে মহানগরীতে চলাচল করছে ৩২টি বাস, যার মধ্যে ১২টি দ্বিতল বাস। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে ১৮টি বাস নিয়মিত চলাচল করছে। এছাড়া, নগরীর বিভিন্ন স্কুলে ১২টি স্মার্ট স্কুল বাস চালু রয়েছে।

নগরের বাইরের রুটে ১০টি বাস পটিয়া রুটে, ৪টি আনোয়ারা রুটে এবং অন্যান্য রুটে ঢাকা, রাঙামাটি, খাগড়াছড়ি, ও সিলেটের মতো গুরুত্বপূর্ণ গন্তব্যে চলাচল করছে।

বিআরটিসি ম্যানেজার আরও বলেন, “নতুন বাস চালু হলে চট্টগ্রামের রুটে সেবার মান আরও উন্নত হবে। নষ্ট বাসগুলো মেরামত করে দ্রুত সেবা চালু করার পরিকল্পনা রয়েছে। আশা করছি, আগের মতো রাজস্ব আয় ১ কোটি ৭৪ লাখ টাকায় ফিরে আসবে।”

নতুন এসি বাসগুলো চালু হলে যাত্রীদের যাত্রা আরও আরামদায়ক এবং সময়োপযোগী হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর...

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের...

চৌদ্দগ্রামে কানাইল খালে পোনামাছ অবমুক্ত করলেন জেলা প্রশাসক

কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে সোমবার (২৪ আগষ্ট)...

আরও পড়ুন

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুতের পাশাপাশি তেলাপোকা ও ইঁদুরের উপস্থিতি দেখতে পেয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।সোমবার দুপুরে...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে স্ত্রী বাপের বাড়ি চলে যাওয়ার কারনে বাসায় অভিমানে স্বামী মোঃ রকিব (২৫) আত্মহত্যা করেছেন।সোমবার ২৪...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর সঙ্গে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ঘর্ষণে ট্রেনটির একটি দরজা খুলে পড়ে গেছে। এ ঘটনায় শিশুসহ...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার দুপুরে মাধ্যমিক শিক্ষা অফিস ও চৌদ্দগ্রাম মাধ্যমিক...