শনিবার, ৯ মে ২০২৬

অবতরণের সময় পাহাড়ের সঙ্গে ধাক্কা লেগে ‍বিধ্বস্ত রুশ বিমান, সব আরোহী নিহত

কয়েক দশক পুরনো একটি যাত্রীবাহী বিমান রাশিয়া দূর প্রাচ্যের কামচাতকা উপত্যকায় মঙ্গলবার নিখোঁজ হয়েছে। ওই বিমানটিতে অন্তত একজন শিশুসহ ২৮ জন আরোহী ছিল। তারা সবাই বিমান দুর্ঘটনায় মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। খবর আল জাজিরার।

অ্যান্টোনভ মডেলের ওই বিমানটির দুই ইঞ্জিন রয়েছে। ১৯৮২ সাল থেকে ওই বিমানটি তার কার্যক্রম পরিচালনা করছিল। ওই বিমানটি আঞ্চলিক রাজধানী পেত্রোপাভালোভস্ক-কামচাতকা থেকে উত্তর পশ্চিমাঞ্চলীয় কামচাতকার পালানা শহরে যাচ্ছিল। পথিমধ্যে এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয় বিমানটির।

রাশিয়ার জরুরি মন্ত্রণালয় জানিয়েছে, ওই বিমানটিতে ২২ জন যাত্রী এবং ছয়জন ক্রু সদস্য ছিল। আরোহীদের অধিকাংশই পালানা শহরের বাসিন্দা। ওখোটস্ক সাগরের কাছে অবস্থিত এই শহরটিতে মাত্র ২ হাজার ৯০০ জন লোক মানুষ করে। স্থানীয় একজন কর্মকর্তা জানান, ‘তল্লাশি এবং উদ্ধার তৎপরতা’ চালানো হচ্ছে।

ওই কর্মকর্তা বলেন, আমরা এখন পর্যন্ত যা জানি তা হলো বিমানটির সঙ্গে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে এবং এটা বিমানবন্দরে অবতরণ করেনি। প্রত্যন্ত অঞ্চলে পরিবহনের জন্য অন্যতম বিশ্বাসযোগ্য বাহন হিসেবে এই মডেলের বিমানটি জায়গা করে নিয়েছিল।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

লোহাগাড়ায় দুই বাসের সংঘর্ষে নিহত বেড়ে ৫

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি এলাকায় মারছা পরিবহনের দুই বাসের...

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে আমাদের ‘নতুন সংগ্রামে’ নামতে হবে: প্রধানমন্ত্রী

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নির্বাচনের আগে...

লোহাগাড়ায় ভয়াবহ বাস দূর্ঘটনা, নিহত ৪, আহত ২৫

চট্টগ্রামের লোহাগাড়ায় যাত্রীবাহী মারসা পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে...

বৈরী আবহাওয়ার ক্ষতি কাটিয়ে আবার মাঠে লবণচাষিরা, ন্যায্যমূল্যের দাবি

বৈরী আবহাওয়ায় ব্যাপক ক্ষতির পর আবারও লবণ উৎপাদনে মাঠে...

ঈদকে সামনে রেখে নাইক্ষ্যংছড়ি সীমান্তে বেপরোয়া চোরাকারবারি

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে...

গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা

গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউৎকোনা গ্রামে বহুতল একটি বাড়ি থেকে...

আরও পড়ুন

লোহাগাড়ায় ভয়াবহ বাস দূর্ঘটনা, নিহত ৪, আহত ২৫

চট্টগ্রামের লোহাগাড়ায় যাত্রীবাহী মারসা পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত  ২৫ জন গুরুতর আহত হয়েছেন।শনিবার (৯ মে)...

বৈরী আবহাওয়ার ক্ষতি কাটিয়ে আবার মাঠে লবণচাষিরা, ন্যায্যমূল্যের দাবি

বৈরী আবহাওয়ায় ব্যাপক ক্ষতির পর আবারও লবণ উৎপাদনে মাঠে নেমেছেন কক্সবাজার উপকূলের প্রায় ৪০ হাজার লবণচাষি। ঝড়ো হাওয়া ও টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত লবণ মাঠগুলো...

ঈদকে সামনে রেখে নাইক্ষ্যংছড়ি সীমান্তে বেপরোয়া চোরাকারবারি

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত। সীমান্তের একের পর এক দুর্গম পয়েন্ট দিয়ে প্রতিদিনই বাংলাদেশে ঢুকছে বার্মিজ ইয়াবা,...

গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা

গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউৎকোনা গ্রামে বহুতল একটি বাড়ি থেকে এক নারী, তাঁর তিন সন্তান ও নারীর ভাইসহ পাঁচজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায়...