রবিবার, ১০ মে ২০২৬

নগরজুড়ে তল্লাশি জোরদার, থাকছে জরিমানাসহ আটক

চট্টগ্রামে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় তল্লাশির পাশাপাশি জরিমানা আদায়, আটক, মামলাসহ বিভিন্ন ধরনের শাস্তি নিশ্চিত করতে তৎপরতা বাড়িয়েছে প্রশাসন। জরুরী প্রয়োজন ছাড়া বাসা থেকে বের হলেই এসব শাস্তির মুখামুখি হতে হবে নগরবাসীকে।এ দিকে সকাল থেকে সেনাবাহিনী, র‌্যাব, পুলিশ, বিজিবি কে সাথে নিয়ে ১৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে যৌথ অভিযান শুরু করেছ চট্টগ্রাম জেলা প্রশাসন।

আজ মঙ্গলবার, ৬ জুলাই চট্টগ্রাম সার্কিট হাউজ থেকে এ যৌথ অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসক মুমিনুর রহমান।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক জানান, করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় কঠোর লকডাউন বাস্তবায়নে জেলা প্রশাসন শুরু থেকে তৎপর রয়েছে। এখন সংক্রমণ আরো বেড়ে যাওয়ায় এবং দ্বিতীয় দফা কঠোর লকডাউন বাস্তবায়ন করতে তৎপরতা আরো বাড়ানো হয়েছে। আজ মঙ্গলবার থেকে সেনাবাহিনী, র‌্যাব, পুলিশ ও বিজিবির সহয়তায় ১৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ২ জন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান শুরু হয়েছে। অভিযানে জনসচেতনতার পাশাপাশি আইন অমান্যকারীদের বিরুদ্ধে জরিমানা, আটক, মামলাসহ কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ( সিএমপি ) জনসংযোগ কর্মকর্তা এডিসি আরাফাতুল ইসলাম জানান, দ্বিতীয় দফা কঠোর লকডাউনের নতুন কোন নির্দেশনা এখনো না পেলেও নগরীর ২৭ টি পয়েন্টে চেকপোষ্টসহ কঠোর লকডাউন বাস্তবায়নে কাজ করে যাচ্ছে সিএমপি। সাধারণ মানুষকে সচেতন করার প্রতি বেশি গুরুত্ব দিয়ে কাজ করছে সিএমপি। চেকপোষ্ট গুলোতে জরুরী কাজ ছাড়া বের বের হওয়া মানুষদের ফেরত পাঠানো হচ্ছে এবং জরুরী প্রয়োজন ছাড়া বের হওয়া যানবাহন গুলোকে আইনের আওতায় আনা হচ্ছে বলেও জানান তিনি।

এদিকে করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকারি বিধিনিষেধ কঠোরভাবে প্রতিপালনে এবার চট্টগ্রামেও এককভাবে মাঠে সক্রিয় হয়েছে পুলিশের এলিট ফোর্স র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। চট্টগ্রাম মহানগরের বিভিন্ন জাগায় চেকপোস্ট কার্যক্রম ও রোবাস্ট পেট্রোলিংয়ের মাধ্যমে অপ্রয়োজনে বের হলেই আটক করবে র‍্যাব।

র‍্যাব-৭ এর এএসপি (মিডিয়া) নুরুল আবসার জানান, চেকপোস্টগুলো থেকে বিনা প্রয়োজনে সকলকে ঘরের বাইরে যাওয়ার বিষয়ে নিরুৎসাহিত করা হচ্ছে। সরকারি বিধিনিষেধ চলাকালে জরুরি প্রয়োজনে ঘরের বাইরে যাওয়ার ক্ষেত্রে যথাযত প্রশ্নের জবাব দিতে হচ্ছে। জরুরি প্রয়োজনে ঘরের বাইরে যাওয়ার ক্ষেত্রে মাস্ক পরিধান করা ও স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ প্রদান করা হচ্ছে।

কঠোর লকডাউন চলাকালে পাড়া-মহল্লায়, অলি-গলিতে বা চায়ের দোকানে আড্ডা দিলে তাদের আটক করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

শেষ হলো “নতুন কুঁড়ি স্পোর্টস” চট্টগ্রাম পর্ব

শেষ হলো "নতুন কুঁড়ি স্পোর্টস" এর চট্টগ্রাম জেলা পর্ব।...

লোহাগাড়ায় দুই বাসের সংঘর্ষে নিহত বেড়ে ৫

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি এলাকায় মারছা পরিবহনের দুই বাসের...

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে আমাদের ‘নতুন সংগ্রামে’ নামতে হবে: প্রধানমন্ত্রী

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নির্বাচনের আগে...

লোহাগাড়ায় ভয়াবহ বাস দূর্ঘটনা, নিহত ৪, আহত ২৫

চট্টগ্রামের লোহাগাড়ায় যাত্রীবাহী মারসা পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে...

বৈরী আবহাওয়ার ক্ষতি কাটিয়ে আবার মাঠে লবণচাষিরা, ন্যায্যমূল্যের দাবি

বৈরী আবহাওয়ায় ব্যাপক ক্ষতির পর আবারও লবণ উৎপাদনে মাঠে...

ঈদকে সামনে রেখে নাইক্ষ্যংছড়ি সীমান্তে বেপরোয়া চোরাকারবারি

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে...

আরও পড়ুন

লোহাগাড়ায় দুই বাসের সংঘর্ষে নিহত বেড়ে ৫

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি এলাকায় মারছা পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৫ জনে দাঁড়িয়েছে। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ২৫...

লোহাগাড়ায় ভয়াবহ বাস দূর্ঘটনা, নিহত ৪, আহত ২৫

চট্টগ্রামের লোহাগাড়ায় যাত্রীবাহী মারসা পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত  ২৫ জন গুরুতর আহত হয়েছেন।শনিবার (৯ মে)...

বৈরী আবহাওয়ার ক্ষতি কাটিয়ে আবার মাঠে লবণচাষিরা, ন্যায্যমূল্যের দাবি

বৈরী আবহাওয়ায় ব্যাপক ক্ষতির পর আবারও লবণ উৎপাদনে মাঠে নেমেছেন কক্সবাজার উপকূলের প্রায় ৪০ হাজার লবণচাষি। ঝড়ো হাওয়া ও টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত লবণ মাঠগুলো...

ঈদকে সামনে রেখে নাইক্ষ্যংছড়ি সীমান্তে বেপরোয়া চোরাকারবারি

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত। সীমান্তের একের পর এক দুর্গম পয়েন্ট দিয়ে প্রতিদিনই বাংলাদেশে ঢুকছে বার্মিজ ইয়াবা,...