সোমবার, ২৭ জুলাই ২০২৬

সালমানের হাত ধরে বলিউডে পা রাখছেন শেহনাজ গিল

বিনোদন ডেস্ক

বলিউড সুপারস্টার সালমান খান। তিনি যখন কাউকে পছন্দ করেন, তার জন্য সব করতে পারেন। এর প্রমাণ ইতিপূর্বে অনেকবারই মিলেছে। এবার শেহনাজের ক্ষেত্রে আরও একবার তা প্রমাণিত হলো। ‘ভাইজান’ নিজেই শেহনাজকে প্রস্তাব দিলেন।

শেহনাজ গিল বলিউডে যাত্রা করতে যাচ্ছে। সালমান খানের হাত ধরে ‘কভি ইদ কভি দিওয়ালি’ সিনেমার মাধ্যমে বলিউডে দেখা যাবে এই তারকা। এমন খবরই রটেছে বলিউড পাড়ায়।

গুঞ্জন উঠেছে, সহ-প্রযোজক ‘ভাইজান’ নিজেই শেহনাজকে এই ছবিতে অভিনয়ের জন্য যোগাযোগ করেছিলেন। তাতে সম্মতিও দেন গানের তারকা। শোনা যাচ্ছে, আয়ুষ শর্মার বিপরীতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন শেহনাজ। ভক্তরাও তার বলিউডে অভিষেকের খবরে উচ্ছ্বসিত।

সালমান যে শেহনাজকে রীতিমতো পছন্দ করেন তা নিয়ে সন্দেহের অবকাশ নেই। ‘বিগ বস ১৩’য় প্রথম উপস্থিতিতেই সবার মন জিতেছিলেন এই গায়িকা-অভিনেত্রী।

অভিনয়ের জন্য শেহনাজকে নিজের সময়সূচি অনুযায়ী শুটিংয়ের তারিখ বাছাই করার স্বাধীনতাও দিয়েছেন সালমান। কারণ এই মুহূর্তে একাধিক কাজে ব্যস্ত এই অভিনেত্রী। একটি পঞ্জাবি ছবির কাজও চলছে তার।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি যেন পাহাড়ের চুড়ায় অর্গানিক ফলের একখণ্ড স্বর্গরাজ্য

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা...

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত...

চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং এ...

আরও পড়ুন

বাংলা একাডেমির নজরুল পুরস্কার পাচ্ছেন ফাতেমা তুজ জোহরা

ফাতেমা তুজ জোহরা-এর দীর্ঘ সংগীতজীবনের স্বীকৃতি হিসেবে এবার তাকে ‘নজরুল পুরস্কার ২০২৬’-এ ভূষিত করেছে বাংলা একাডেমি। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর গান পরিবেশন, চর্চা...

যিশুকে চুমু নিয়ে মুখ খুললেন কাজল, ২৯ বছরে প্রথমবার!

বলিউড যখন ক্রমশ আধুনিক ও সাহসী হচ্ছে, কাজল তখন নিজের তৈরি একটি গণ্ডিতে নিজেকে ধরে রেখেছিলেন। ১৯৯২ সালে ‘বেখুদি’ দিয়ে পথচলা শুরু, আর তারপর...

বাংলা নববর্ষ বরণকে ঘিরে উৎসবে মুখর চট্টগ্রাম

বাংলা নববর্ষ বরণের উৎসবকে ঘিরে সেজেছে পুরো চট্টগ্রাম। নব বৈশাখের আলপনার রঙ, গানের সুর আর আবৃত্তির মূর্ছনায় বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করছে চট্টগ্রাম। ঐতিহ্যবাহী...

বাঙালির প্রাণের উৎসব আজ

'মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা/ অগ্নিস্নানে শুচি হোক ধরা’– পুরনো সব জীর্ণতাকে পেছনে ফেলে ভোরের আকাশে উদিত হয়েছে নতুন বছরের রক্তিম সূর্য।১৪৩২ এর...