সোমবার, ২৭ জুলাই ২০২৬

ভিয়ারিয়ালকে হারিয়ে ফাইনালের পথে লিভারপুল

স্পোর্টস ডেস্ক

এবারের চ্যাম্পিয়নস লিগে বলতে গেলে রূপকথার গল্প লিখে সেমিফাইনালে এসেছে স্প্যানিশ ক্লাব ভিয়ারিয়াল। শেষ ষোলতে ইতালিয়ান ক্লাব জুভেন্টাস এবং কোয়ার্টার ফাইনালে জায়ান্ট বায়ার্ন মিউনিখকে হারিয়ে সেরা চারে জায়গা করে নেয় উনাই এমেরির দল। তাই প্রত্যাশা ছিল সেমিফাইনালের প্রথম লেগে লিভারপুলের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করবে তারা। কিন্তু প্রথমার্ধ কোনোমতে আটকে রাখলেও দ্বিতীয়ার্ধে আর আটকে রাখতে পারেনি। তিন মিনিটের মধ্যে দুই গোল করে ফাইনালের পথে লিভারপুল।

বুধবার রাতে অ্যানফিল্ডে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে ভিয়ারিয়ালকে ২-০ গোলে হারিয়েছে লিভারপুল। অল রেডদের হয়ে গোল করেছেন সাদিও মানি এবং বাকি গোলটি আত্মঘাতী। নিজেদের জালেই বল জড়ান পেরভিস ইস্তুপিনান।

আগামী ৫ই মে রাতে ভিয়ারিয়ালের মাঠে ফিরতি লেগে মুখোমুখি হবে দুই দল। ফাইনালে যেতে হলে সে ম্যাচে ভিয়ারিয়ালের দরকার ন্যুনতম তিন গোলের ব্যবধানে জয়। ২-০ গোলে জিতলে ম্যাচ গড়াবে অতিরিক্ত সময়ে। আর লিভারপুল ১-০ গোলে হারলেও ফাইনাল নিশ্চিত হবে।

অ্যানফিল্ডে শুরুর ৪৫ মিনিটে ভিয়ারিয়ালের রক্ষণ ভাঙতে পারেনি সালাহ-মানেরা। কখনো নিখুঁত ফিনিশিং আবার কখনো বাধা হয়ে দাঁড়িয়েছে গোলকিপার রুল্লি। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই দুই গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় স্বাগতিকরা।

৫৩ মিনিটে আত্মঘাতী গোলে এগিয়ে যায় লিভারপুল। ডান প্রান্ত থেকে হেন্ডারসনের ক্রস ব্লক করতে গিয়ে ইস্তুপিনানের পায়ে লেগে খানিকটা দিক বদলে দূরের পোস্টে গিয়ে জালে জড়ায়। গোলকিপার রুল্লি ঝাঁপিয়েও ঠিকঠাক নাগাল পায়নি। দুই মিনিট বাদেই আবারও গোল করে লিভারপুল। সালাহর থ্রু পাস ধরে অফসাইড ফাঁদ ভেঙ্গে বল জালে জড়ান সাদিও মানে। বাকি সময়ে আর ম্যাচে ফেরার রসদ পায়নি ভিয়ারিয়াল। লিভারপুলও পারেনি ব্যবধান বাড়াতে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি, পাহাড়ের চুড়ায় বিশুদ্ধতার হাতছানি

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা...

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত...

চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং এ...

আরও পড়ুন

শারীরিক শিক্ষা কলেজে তিনদিনব্যাপী ভলিবল রেফারিজ কোর্সের উদ্বোধন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের ব্যবস্থাপনায় আয়োজিত তিনদিন ব্যাপী ভলিবল রেফারিজ প্রশিক্ষন কোর্সের উদ্বোধন আজ শুক্রবার কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।প্রধান...

ফাইনালে আলোর ঠিকানা ও গোসাইলডাঙ্গা

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনের সহযোগিতায় আয়োজিত চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উঠেছে আলোর ঠিকানা...

চট্টগ্রামে ইনডোর একাডেমি কাপ ক্রিকেট উদ্বোধন: প্রথম দিনেই ১০টি খেলা সম্পন্ন

স্পোর্টিফাই ইভেন্টসের ব্যবস্থাপনায় চট্টগ্রামের ১৬টি ক্রিকেট একাডেমি নিয়ে আয়োজিত ইনডোর একাডেমি কাপ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে আজ বৃহস্পতিবার । সাগরিকাস্থ চট্টগ্রাম বিভাগীয় মহিলা কমপ্লেক্সর ইনডোর...

চট্টগ্রাম মোহামেডানের কমিটি গঠনের এখতিয়ার রাখেনা ঢাকা মোহামেডান

চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব একটি স্বতন্ত্র ক্লাব। যা তার নিজস্ব গঠনতন্ত্র মোতাবেক পরিচালিত হয়। এই ক্লাব কারো শাখা বা অধীনস্হ ক্লাব নয়। প্রতিষ্ঠার পর...