সোমবার, ২৭ জুলাই ২০২৬

১০০০ কোটির পথে ‘কেজিএফ ২’

বিনোদন ডেস্ক

মুক্তির পর থেকেই বিশ্বব্যাপী বক্স অফিসে নিজের রাজত্ব বজায় রেখেছে যশ অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘কেজিএফ: চ্যাপ্টার ২’। ইতোমধ্যেই বক্স অফিসে একের পর এক রেকর্ড ভেঙেছে এই সিনেমাটি। শুরু তাই নয়, এরইমধ্যে ‘সুপারহিট ছবি’র তকমাও পেয়েছে। আর এবার ১০০০ কোটি রুপির মাইলফলক ছুঁতে চলেছে ভারতীয় কন্নড় ইন্ডাস্ট্রির বহুল প্রতীক্ষিত এই সিনেমাটি।

বলিউড মুভি রিভিউজ বলছে, মুক্তির ১২ দিনে সোমবার (২৫ এপ্রিল) পর্যন্ত বিশ্বব্যাপী ছবিটি আয় করেছে ৯১৫ কোটি রুপি। যার ভেতর শুধু মাত্র ভারতেই এর আয় দাঁড়িয়েছে ৭৫২ কোটি রুপি। আর বাকি ১৬৩ কোটি রুপি আয় করেছে আন্তর্জাতিক বাজার থেকে। ফলে খুব শিগগির যে ছবিটি ১০০০ কোটির ক্লাবে প্রবেশ করবে তা আর বলার অপেক্ষা রাখে না।

এদিকে ছবির সাফল্যের আনন্দে এখন উদযাপনে মেতেছেন অভিনেতা থেকে পরিচালক, প্রযোজকদের সবাই। সম্প্রতি ‘হম্বেল ফিল্মস্’এর তরফ থেকে দুটি ছবি শেয়ার করা হয়েছে টুইটারের মাধ্যমে। যেখানে ‘কেজিএফ: চ্যাপ্টার ২’ এর সাফল্য উদযাপন করতে দেখা গিয়েছে কন্নড় অভিনেতা যশ, পরিচালক প্রশান্ত নীল ও ‘হম্বেল গ্রুপ’এর প্রযোজক বিজয়কে।

তাদের সামনের টেবিলে একটি কেক দেখা গিয়েছে, যেখানে ‘কেজিএফ: চ্যাপ্টার ২’ লেখা ছিল। এদিকে ‘কেজিএফ: চ্যাপ্টার ২’ এর সাফল্যের মাঝেই ‘কেজিএফ: চ্যাপ্টার ৩’এর প্রস্তুতিপর্ব শুরু হয়ে গিয়েছে। ‘চ্যাপটার ২’এর শেষে পরবর্তী পর্বের ইঙ্গিত ইতিমধ্যেই পেয়ে গিয়েছেন দর্শকরা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি, পাহাড়ের চুড়ায় বিশুদ্ধতার হাতছানি

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা...

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত...

চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং এ...

আরও পড়ুন

বাংলা একাডেমির নজরুল পুরস্কার পাচ্ছেন ফাতেমা তুজ জোহরা

ফাতেমা তুজ জোহরা-এর দীর্ঘ সংগীতজীবনের স্বীকৃতি হিসেবে এবার তাকে ‘নজরুল পুরস্কার ২০২৬’-এ ভূষিত করেছে বাংলা একাডেমি। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর গান পরিবেশন, চর্চা...

যিশুকে চুমু নিয়ে মুখ খুললেন কাজল, ২৯ বছরে প্রথমবার!

বলিউড যখন ক্রমশ আধুনিক ও সাহসী হচ্ছে, কাজল তখন নিজের তৈরি একটি গণ্ডিতে নিজেকে ধরে রেখেছিলেন। ১৯৯২ সালে ‘বেখুদি’ দিয়ে পথচলা শুরু, আর তারপর...

বাংলা নববর্ষ বরণকে ঘিরে উৎসবে মুখর চট্টগ্রাম

বাংলা নববর্ষ বরণের উৎসবকে ঘিরে সেজেছে পুরো চট্টগ্রাম। নব বৈশাখের আলপনার রঙ, গানের সুর আর আবৃত্তির মূর্ছনায় বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করছে চট্টগ্রাম। ঐতিহ্যবাহী...

বাঙালির প্রাণের উৎসব আজ

'মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা/ অগ্নিস্নানে শুচি হোক ধরা’– পুরনো সব জীর্ণতাকে পেছনে ফেলে ভোরের আকাশে উদিত হয়েছে নতুন বছরের রক্তিম সূর্য।১৪৩২ এর...