রবিবার, ২ আগস্ট ২০২৬

পূজার শাড়ি পরার ভিডিও ভাইরাল

বিনোদন ডেস্ক

বাঙালি অভিনেত্রী পূজা ব্যানার্জি। তবে বাংলায় কাজ করেছেন কমই। তার বিচরণ মুম্বাই পাড়ায়। হিন্দি সিরিয়াল, টিভি শোতে নিয়মিত কাজ করেন পূজা। বর্তমানে তাকে দেখা যাচ্ছে ‘দেব কা দেব মহাদেব’ নামের একটি সিরিয়ালে।

সিরিয়ালে পার্বতী নামে শিবের ঘরণীর ভূমিকায় অভিনয় করেন পূজা। তার সাদামাটা রূপ দর্শকদেরও বেশ পছন্দের। পর্দার বাইরে ইনস্টাগ্রামে অবশ্য সম্পূর্ণ ব্যতিক্রম অভিনেত্রী। নিজেকে সর্বদা খোলামেলা রূপে উপস্থাপন করতেই ভালোবাসেন তিনি।

এবার পূজা শেয়ার করলেন শাড়ি পরার একটি ভিডিও। সেই ভিডিও হুড়মুড় করে হয়ে গেলো ভাইরাল। এতে দেখা গেল, ব্লাউজের ফিতা আটকে শাড়ির কুচি গুঁজে নিচ্ছেন। এরপর লিপস্টিক লাগাচ্ছেন ঠোঁটে, কানে পরছেন দুল।

ভিডিওটিতে ১ লাখের বেশি রিঅ্যাকশন এসেছে। সঙ্গে আছে হাজারো মন্তব্য। প্রত্যেকেই পূজার আকর্ষণীয় রূপের প্রশংসা করেছেন। প্রতিনিয়ত ভক্তদের এভাবেই মাতিয়ে রাখেন অভিনেত্রী।

পরে আবার ওই শাড়ি পরা ছবিও শেয়ার করেছেন পূজা। সেগুলোতেও লক্ষাধিক রিঅ্যাকশন পড়েছে। বোঝাই যাচ্ছে, বাঙালি নায়িকাকে শাড়িতে দেখে মন ভরেছে ভক্তদের।

উল্লেখ্য, পূজা ব্যানার্জি ২০০৮ সালে ‘কাহানি হামারি মুহাব্বাত কি’ সিরিয়ালের মাধ্যমে আত্মপ্রকাশ করেন। এর দুই বছর পর অভিনেত্রী নাম লেখান সিনেমায়। তার প্রথম সিনেমা তেলেগু ভাষার ‘ভিদু থেডা’। ২০১২ সালে ‘মাচো মাস্তানা’ সিনেমার মাধ্যমে টলিউডে অভিষেক হয় পূজার। এরপর তাকে দেখা গেছে ‘চ্যালেঞ্জ ২’, ‘লাভেরিয়া’, ‘রকি’, ‘গ্রেট গ্র্যান্ড মাস্তি’, ‘হইচই আনলিমিটেড’ ইত্যাদি সিনেমায়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন দূতের বৈঠক: সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের...

কৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়্যারহাউজিং, সয়াবিন, তুলা, গমসহ কৃষি ও...

দেশের সব বন্দরে ২৪ ঘণ্টা সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যবসা-বাণিজ্য সহজীকরণ এবং আমদানি-রফতানি কার্যক্রম ত্বরান্বিত করতে দেশের সব...

সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী

সরকার ও ব্যবসায়ীরা একসঙ্গে কাজ করলে আগামী চার থেকে...

ইসলামাবাদ রেল স্টেশন পরিদর্শন করলেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি

রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি বলেছেন, ঢাকা বিমানবন্দরের আদলে...

গোপন কুঠুরিতে ১৬ হাজার ইয়াবা, পুলিশের অভিযানে আটক চারজন

চট্টগ্রামের লোহাগাড়ায় বিশেষ অভিযানে একটি প্রাইভেট কার থেকে ১৬...

আরও পড়ুন

বিয়ে করলেন দীপ্তি চৌধুরী, বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক

বিয়ে করলেন আলোচিত উপস্থাপিকা দীপ্তি চৌধুরী। তার স্বামীর নাম মুশতাক ইবনে আইয়ুব। শুক্রবার (৫ জুন) দুপুরে রাজধানীর বাংলা মটরের একটি রেস্টুরেন্টে দুই পরিবারের উপস্থিতিতে বিয়ের...

বাংলা একাডেমির নজরুল পুরস্কার পাচ্ছেন ফাতেমা তুজ জোহরা

ফাতেমা তুজ জোহরা-এর দীর্ঘ সংগীতজীবনের স্বীকৃতি হিসেবে এবার তাকে ‘নজরুল পুরস্কার ২০২৬’-এ ভূষিত করেছে বাংলা একাডেমি। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর গান পরিবেশন, চর্চা...

যিশুকে চুমু নিয়ে মুখ খুললেন কাজল, ২৯ বছরে প্রথমবার!

বলিউড যখন ক্রমশ আধুনিক ও সাহসী হচ্ছে, কাজল তখন নিজের তৈরি একটি গণ্ডিতে নিজেকে ধরে রেখেছিলেন। ১৯৯২ সালে ‘বেখুদি’ দিয়ে পথচলা শুরু, আর তারপর...

বাংলা নববর্ষ বরণকে ঘিরে উৎসবে মুখর চট্টগ্রাম

বাংলা নববর্ষ বরণের উৎসবকে ঘিরে সেজেছে পুরো চট্টগ্রাম। নব বৈশাখের আলপনার রঙ, গানের সুর আর আবৃত্তির মূর্ছনায় বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করছে চট্টগ্রাম। ঐতিহ্যবাহী...