বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

আমি কুমিল্লার, পূর্ণিমা চট্টগ্রামের: ফেরদৌস

বিনোদন ডেস্ক

ঢাকাই সিনেমার দুই তারকা ফেরদৌস ও পূর্ণিমা। একসঙ্গে বহু সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন। আপাতত মঞ্চ মাতাচ্ছেন। বহু অনুষ্ঠানে জুটি বেঁধে সঞ্চালনা করেছেন তারা। এবার ঈদেও থাকছে তাদের চমক।

বিটিভির ঈদের বিশেষ অনুষ্ঠান ‘আনন্দ মেলা’র উপস্থাপক হিসেবে পাওয়া যাবে ফেরদৌস ও পূর্ণিমাকে। বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্র থেকে নির্মিত এই অনুষ্ঠানে চট্টগ্রামের ঐতিহ্যের নানা দিক তুলে ধরা হয়েছে।

ফেরদৌস বলেন, ‘বাংলাদেশ টেলিভিশনের চট্টগ্রাম কেন্দ্র থেকে যখন আনন্দমেলা অনুষ্ঠান করার কথা জানানো হয়, সঙ্গে সঙ্গে রাজি হয়ে যাই। আমি কুমিল্লার তথা বৃহত্তর চট্টগ্রামেরই ছেলে। আমার বন্ধু পূর্ণিমা তো চট্টগ্রামের মেয়ে। কাজটি করতে গিয়ে চট্টগ্রামের ভাষা নিয়ে অনেক মজা হয়েছে। ও (পূর্ণিমা) আমাকে অনেক কিছু শিখিয়েছে।’

প্রথমবারের মতো চট্টগ্রাম কেন্দ্র থেকে নির্মিত এই অনুষ্ঠানে গান পরিবেশন করেছেন- নকীব খান, ব্যান্ড এফ মাইনর। এছাড়াও বিভিন্ন পরিবেশনায় অংশ নিয়েছেন রোজিনা, ফেরদৌস, পূর্ণিমা, মিস্টার বাংলাদেশ ফাহিম, মিস ওয়ার্ল্ড বাংলাদেশ তোরসা।

উল্লেখ্য, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রামের বোট ক্লাব এবং বাংলাদেশ টেলিভিশনের চট্টগ্রাম কেন্দ্রে দু’দিনব্যাপী এই অনুষ্ঠানের শুটিং হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কোরবানি শুধু পশু জবাই নয়, মনের পশুত্বকে পরাভূত করার দীক্ষা: ঈদ শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কোরবানি শুধু পশু জবাই নয়;...

সৌদির সঙ্গে মিল রেখে দক্ষিণ চট্টগ্রামে প্রায় ৬০ গ্রামে ঈদ উদযাপন

চট্টগ্রামের চন্দনাইশের জাঁহাগিরিয়া শাহ ছুফি মমতাজিয়া দরবার ও সাতকানিয়ার...

বোয়ালখালীতে কালবৈশাখীর তাণ্ডবে গাছপালা ভেঙে শিশুসহ আহত ৯

চট্টগ্রামের বোয়ালখালীতে হঠাৎ ঘূর্ণিবাতাসে উপজেলার বিভিন্ন স্থানে গাছপালা ভেঙে...

বাকলিয়ায় শিশু ধর্ষণের ঘটনায় পুলিশের ওপর হামলার মামলা, আসামি ৫ শতাধিক

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানা এলাকায় শিশু ধর্ষণ মামলার আসামিকে...

রাউজানে কালবৈশাখী ঝড়ে গাছ পড়ে সিএনজি চালকের মৃত্যু

রাউজানে কালবৈশাখী ঝড়ে ভেঙে পড়া গাছ সড়ক থেকে সরাতে...

কর্ণফুলী নদীতে ঝড়ের কবলে নৌকাডুবিতে নববধূ নিখোঁজ, উদ্ধার ৫

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা দেওয়ানজীর হাট ও কোদালা ঘাট...

আরও পড়ুন

যিশুকে চুমু নিয়ে মুখ খুললেন কাজল, ২৯ বছরে প্রথমবার!

বলিউড যখন ক্রমশ আধুনিক ও সাহসী হচ্ছে, কাজল তখন নিজের তৈরি একটি গণ্ডিতে নিজেকে ধরে রেখেছিলেন। ১৯৯২ সালে ‘বেখুদি’ দিয়ে পথচলা শুরু, আর তারপর...

বাংলা নববর্ষ বরণকে ঘিরে উৎসবে মুখর চট্টগ্রাম

বাংলা নববর্ষ বরণের উৎসবকে ঘিরে সেজেছে পুরো চট্টগ্রাম। নব বৈশাখের আলপনার রঙ, গানের সুর আর আবৃত্তির মূর্ছনায় বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করছে চট্টগ্রাম। ঐতিহ্যবাহী...

বাঙালির প্রাণের উৎসব আজ

'মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা/ অগ্নিস্নানে শুচি হোক ধরা’– পুরনো সব জীর্ণতাকে পেছনে ফেলে ভোরের আকাশে উদিত হয়েছে নতুন বছরের রক্তিম সূর্য।১৪৩২ এর...

জাপানের সর্বোচ্চ ও আইকনিক আগ্নেয়গিরি মাউন্ট ফুজি

অতিথি লেখক: কল্যাণ বড়ুয়া মুক্তা ।  জাপানের সর্বোচ্চ ও আইকনিক আগ্নেয়গিরি মাউন্ট ফুজি দেখার সু‌যোগ হ‌য়ে‌ছে। র‌বিবার (৬ এ‌প্রিল ) ভো‌রে টো‌কিও আরআরকে হেড়...