শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

কক্সবাজারে আ.লীগের সম্মেলনে সংঘর্ষ: গুলিবিদ্ধ ২

চট্টগ্রাম নিউজ ডটকম

কক্সবাজারের মহেশখালীতে ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন ও কাউন্সিলে নেতা-কর্মীদের কটূক্তি করে বক্তব্যে দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি প্রার্থীসহ দুইজন গুলিবিদ্ধ হয়েছেন।

রোববার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে উপজেলা ধলঘাটা ইউনিয়নের সুতুরিয়া বাজারে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় গুলিবিদ্ধরা হলেন, ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি প্রার্থী মোহাম্মদ ফোরকান (৪৮) ও আবুল কাসেম (৩২)।

স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান কামরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রোববার ইউনিয়নের ৪ ও ৫ নম্বর ওয়ার্ডের সম্মেলন ছিল। ওই সম্মেলনে দু-পক্ষের বক্তব্যে দেওয়ার সময় কথা-কাটাকাটি হয়।

একপর্যায়ে আওয়ামী লীগ নেতা ও সাবেক চেয়ারম্যান আহসান উল্লাহ বাচ্চু বিভিন্ন নেতা-কর্মীদের কটূক্তি করে বক্তব্য দেন।

এ সময় তৃণমূল নেতা-কর্মীরা তার বক্তব্যের প্রতিবাদ করেন। এতে হট্টগোল সৃষ্টি হয়। একপর্যায়ে বাচ্চুর অনুসারীরা সিএনজিতে থাকা অস্ত্র নিয়ে গুলিবর্ষণ করে। এতে ওই দুইজন গুরুতর আহত হন।

ইউপি চেয়ারম্যান আরও বলেন, আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে মহেশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। বিষয়টি জেলা, উপজেলা ও প্রশাসনকে অবহিত করা হয়েছে।

কামরুল হাসান আরও বলেন, সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. নুরুল আলম ও যুগ্ম সম্পাদক ব্রজগোপাল উপস্থিত ছিলেন। তাদের সামনে গুলি চালিয়েছে বাচ্চুর লোকজন।

এ ব্যাপারে অভিযুক্ত আহসান উল্লাহ বাচ্চু ঘটনার বিষয়টি স্বীকার করেছেন। তবে তার লোকজন গুলি চালাননি বলে জানান তিনি। এ বিষয়ে তিনি বলেন, গুজব ও ভুয়া খবর ছড়িয়ে আমাকে থামানোর চেষ্টা চলছে।

এ বিষয়ে মহেশখালী থানার উপ-পরিদর্শক (এসআই) আবু বক্কর বলেন, গুলিবিদ্ধদের হাসপাতালে আনা হচ্ছে। এ বিষয়ে থানায় তাদের অভিযোগ দিতে বলা হয়েছে। পরে অভিযোগের পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রাউজানে মধ্যরাতে যুবককে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে বাবলু (২৭) নামে এক যুবককে গুলি করে...

৮০ কুস্তির মধ্যে চ্যাম্পিয়ন বাঘা শরীফ, রানার আপ রাশেদ

শত বছরের ঐতিহ্যবাহী জব্বারের বলী খেলার ১১৭তম আসর ঘিরে...

শিক্ষার্থীদের সঙ্গে হাসি-আড্ডায় প্রধানমন্ত্রী

বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ল্যাবরেটরি স্কুলের...

বর্তমান সরকার মেধানির্ভর মানবসম্পদ গড়ে তুলতে বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের উন্নয়নকে টেকসই করতে মেধাভিত্তিক,...

কুমিল্লার বাঘা শরীফের হ্যাটট্রিক শিরোপা

জব্বারের বলী খেলায় টানা তিনবার শিরোপা জিতে হ্যাটট্রিক করেছেন...

কোতোয়ালীতে ঝটিকা মিছিল: নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আ’ লীগের ১২ নেতাকর্মী গ্রেফতার

কোতোয়ালী থানাধীন রেলওয়ে বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে নিষিদ্ধ ঘোষিত...

আরও পড়ুন

রাউজানে মধ্যরাতে যুবককে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে বাবলু (২৭) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। শুক্রবার (২৪ এপ্রিল) দিবাগত রাত ৩টায় পৌরসভার ঢালারমুখ এলাকায় এ ঘটনা ঘটে।নিহত...

৮০ কুস্তির মধ্যে চ্যাম্পিয়ন বাঘা শরীফ, রানার আপ রাশেদ

শত বছরের ঐতিহ্যবাহী জব্বারের বলী খেলার ১১৭তম আসর ঘিরে উৎসবের নগরীতে পরিণত হয়েছে চট্টগ্রাম। খেলা শুরুর আগে থেকেই লালদীঘি মাঠে উপচে পড়েছে দর্শকের ভিড়।...

শিক্ষার্থীদের সঙ্গে হাসি-আড্ডায় প্রধানমন্ত্রী

বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ল্যাবরেটরি স্কুলের কয়েকটি শ্রেণিকক্ষ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় প্রধানমন্ত্রী স্কুলের শিশুশিক্ষার্থীদের সঙ্গে হাসি-আড্ডায় মেতে উঠেন...

কুমিল্লার বাঘা শরীফের হ্যাটট্রিক শিরোপা

জব্বারের বলী খেলায় টানা তিনবার শিরোপা জিতে হ্যাটট্রিক করেছেন কুমিল্লার বাঘা শরীফ। গতবার দ্বিতীয় শিরোপা জয়ের পর হ্যাটট্রিক শিরোপা জয়ের ঘোষনা দিয়েছিলেন বাঘা শরীফ।তিনি...