সোমবার, ২৭ জুলাই ২০২৬

লামায় অবৈধভাবে পাহাড় কাটায় ইউপি মেম্বার আটক

মোঃ শহীদুল ইসলাম রানা,বান্দরবান জেলা প্রতিনিধি

বান্দরবানের লামা উপজেলার রূপসীপাড়া ইউনিয়নে অবৈধভাবে পাহাড় কাটার অপরাধে সীতারঞ্জন বড়ুয়া (৪০) নামে এক ইউপি মেম্বারকে আটক করেছে লামা থানা পুলিশ।

এই সময় মাটি কাটার কাজে ব্যবহৃত একটি স্কেভেটর জব্দ করা হয়েছে।

এই ঘটনায় রবিবার (১৭ এপ্রিল ) বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর ধারা ১৫/১ (তৎসহ) ও পেনালকোড এর ৪৩১ ধারা মামলা দায়ের করা হয়েছে।

জানা যায়, লামার রূপসীপাড়া ইউনিয়নের অংহ্লা পাড়া হতে মোহাম্মদ পাড়া যাওয়া একটি রাস্তায় সরকারের কোন উন্নয়ন প্রকল্পের কাজ না চললেও ইউপি মেম্বার সীতারঞ্জন বড়ুয়া ও আরো লোকজন মিলে বাণিজ্যিক ভাবে স্কেভেটর দিয়ে বিশাল একটি কেটে তা বানিজ্যিক ভাবে বিক্রি করছে।

বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক লেখালেখি হলে লামা থানা পুলিশ পাহাড় কাটা বন্ধে উদ্যোগ নেয় এবং দোষীদের আইনের আওতায় আনতে মামলা দায়ের করে।

মামলায় এজাহারে আরো অজ্ঞাতনামা ৮/১০ জনকে আসামী করা হয়েছে। ইতি মধ্যে লামা থানা পুলিশ অভিযান চালিয়ে পাহাড় কাটার সাথে সম্পৃক্ত থাকার কারণে রূপসীপাড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মেম্বার সীতারঞ্জন বড়ুয়াকে আটক করে এবং পাহাড় কাটার কাজে ব্যবহৃত স্কেভেটরটি জব্দ করে।

এ বিষয়ে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম চৌধুরী বলেন, পাহাড় কাটা অপরাধ। পরিবেশ ও প্রকৃতি রক্ষায় সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। যারা অবৈধভাবে পাহাড় কাটবে তাদের ছাড় দেয়া হবেনা৷

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নতুন কুঁড়ি স্পোর্টসের খুদে ক্রীড়াবিদদের হাতে পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’র জাতীয় পর্বের...

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নের চলমান কাজে...

পেকুয়ায় ইউপি সচিবের বাড়িতে ভয়াবহ ডাকাতি

কক্সবাজারের পেকুয়া পৌরসভায় এক ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (ইউপি...

শিক্ষার্থীদের ক্লাসমুখী করা এখন বড় চ্যালেঞ্জ

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার বিকাশে ব্যক্তি উদ্যোগের অবদান দীর্ঘদিনের। স্বাধীনতার...

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

আরও পড়ুন

পেকুয়ায় ইউপি সচিবের বাড়িতে ভয়াবহ ডাকাতি

কক্সবাজারের পেকুয়া পৌরসভায় এক ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (ইউপি সচিব) রেজাউল করিমের বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। গভীর রাতে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি...

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক যুবকে তুলে নিয়ে নির্মমভাবে খুন করেছে দুর্বৃত্তরা।শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় চমেকে চিকিৎসাধীন অবস্থায় তার মর্মান্তিক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।রবিবার (২৬ জুলাই) সসকালে সাড়ে...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি যেন পাহাড়ের চুড়ায় অর্গানিক ফলের একখণ্ড স্বর্গরাজ্য

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা পাহাড়ি পথ। যেদিকে চোখ যায় সবুজের সমারোহে মন জুড়িয়ে যায়। দুপাশে সবুজ পাহাড় আর তার...