মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

সুরাঙ্গণ খেলাঘর আসরের প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

অশোক দাশ, সীতাকুণ্ড প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ডস্থ সুরাঙ্গণ খেলাঘর আসরের উদ্যোগে দক্ষতা উন্নয়ন বিষয়ক সাংগঠনিক প্রশিক্ষণ কর্মশালা স্থানীয় চাইল্ড কেয়ার কিন্ডারগার্টেন মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

শনিবার সকাল থেকে দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আসরের সভাপতি গল্পকার দেবাশীষ ভট্টাচার্য।

এতে প্রশিক্ষক হিসেবে ছিলেন খেলাঘর চট্টগ্রাম মহানগরী কমিটির সভাপতি প্রফেসর ডাঃ একিউএম সিরাজুল ইসলাম, খেলাঘর কেন্দ্রীয় কমিটির সভাপতিমন্ডলীর সদস্য সাংবাদিক নাসিরুল হক, মহানগরী কমিটির সহ-সভাপতি আবৃত্তিকার অঞ্চল চৌধুরী, সাধারণ সম্পাদক প্রকৌশলী রূপক চৌধুরী, সহ সাধারণ সম্পাদক মোরশেদুল আলম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক তপন মজুমদার, সম্পাদক পরেশ দাশগুপ্ত।

শিশু-কিশোরদের মনো-দৈহিক বিকাশ এবং খেলাঘর সংগঠকদের দক্ষতা ও মানোন্নয়ন, খেলাঘর প্রতিষ্ঠার পটভূমি ; ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা।

মানব সভ্যতার বিকাশ-শিক্ষা ও সংস্কৃতি, খেলাঘর গঠনতন্ত্র ও ঘোষণাপত্র, খেলাঘর আন্দোলন- প্রেক্ষাপট সীতাকুণ্ড। উপরোক্ত বিষয়ে ষাটজন প্রশিক্ষণার্থীর অংশগ্রহণে কর্মশালায় স্বাগত ভাষণ দেয় আহ্বায়ক বিজয় চন্দ্র রায় ও আসরের সাধারণ সম্পাদক মুন্নি সেন।

সম্পাদক ঋক ভট্টাচার্যের সঞ্চালনায় প্রশিক্ষণ কর্মশালা শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে ইফতার সামগ্রী এবং সনদ প্রদান করা হয়‌। আসর ভিত্তিক সংগঠকদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে বুনিয়াদি এ প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে সুস্থ সমাজ গঠনে খেলাঘর সংগঠকদের ভূমিকা অপরিসীম।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ডিজিটাল সেবার যুগেও অন্ধকারে কুরুকপাতা

দেশের প্রত্যন্ত এলাকাগুলোতেও এখন মোবাইল ফোন, ইন্টারনেট ও অনলাইনভিত্তিক...

পার্কভিউ হসপিটাল লিমিটেড ও মেঘনা ব্যাংক পিএলসির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং মেঘনা ব্যাংক পিএলসির কর্মকর্তা-কর্মচারী ও...

মাদক সেবন করে পার পেলেন না চারজন, ৩০ দিনের কারাদণ্ড

আনোয়ারায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদক সেবনের দায়ে চারজনকে ৩০...

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে...

আরও পড়ুন

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ: তিন স্কুলকে ফুটবল দিলেন ক্রীড়া সংগঠক বিপ্লব পার্থ

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী হাটহাজারীর তিনটি স্কুলকে ফুটবল উপহার দিয়েছে বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক ও ক্রীড়া সংগঠক বিপ্লব দে...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের খেলা বৃষ্টির কারণে একদিন বন্ধ থাকার পর আজ মঙ্গলবার থেকে পুনরায়...

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে প্রাইম মিনিস্টার কাপ স্কুল ফুটবল টুর্নামেন্ট। প্রধানমন্ত্রী তারেক রহমান টুর্নামেন্টের উদ্বোধন করবেন। এই টুর্নামেন্ট এবং...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া স্মৃতি আন্ত: স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে আজ শুক্রবার। বিকেলে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে প্রধান...