সোমবার, ২৭ জুলাই ২০২৬

কুতুবদিয়ায় বজ্রপাতে নিহত ২

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারের কুতুবদিয়ায় বজ্রপাতে দুই শ্রমিক নিহত হয়েছেন। এসময় সুশিলা দাশ (৩২) নামের এক নারী শ্রমিক আহত হয়েছে। শুক্রবার (১৫ এপ্রিল) দুপুর ২ টার দিকে উপজেলার পৃথক স্থানে বজ্রপাতে এ হতাহতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার আলী আকবর ডেইল তাবেলারচর গ্রামের মৃত আবু জাফরের পুত্র সাহাব উদ্দিন (৫৫) ও অপরজন পটুয়াখালীর গলাচিপা উপজেলা গজালিয়া গ্রামের ছাত্তার হাওলাদারের পুত্র সাহাব উদ্দিন (৪৫)।

কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর হায়দার ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান, দুপুরের দিকে কুতুবদিয়া উপজেলার আলী আকবর ডেইল তাবেলারচর লবনের বোটে লবণ তুলতে গিয়ে হঠাৎ বজ্রপাতের কবলে পড়ে। এসময় সাহাব উদ্দিন (৫৫) অজ্ঞান হয়ে পড়লে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে একই সময় কুতুবদিয়া চ্যানেলে বালু পরিবহনের শ্রমিক সাহাব উদ্দিন (৪৫) বজ্রপাতের ঘটনায় নিহত হয়। সে পটুয়াখালীর গলাচিপা উপজেলা গজালিয়া গ্রামের ছাত্তার হাওলাদারের পুত্র।

ওসি আরও জানান, একইদিন দুপুর ১২টার দিকে কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়নে জেলে পাড়ার বাসিন্দা প্রবাস দাশের স্ত্রী সুশিলা (২৬) বজ্রপাতের প্রচন্ড আওয়াজে অজ্ঞান হয়ে পড়েন এবং কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি, পাহাড়ের চুড়ায় বিশুদ্ধতার হাতছানি

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা...

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত...

চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং এ...

আরও পড়ুন

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।রবিবার (২৬ জুলাই) সসকালে সাড়ে...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি, পাহাড়ের চুড়ায় বিশুদ্ধতার হাতছানি

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা পাহাড়ি পথ। যেদিকে চোখ যায় সবুজের সমারোহে মন জুড়িয়ে যায়। দুপাশে সবুজ পাহাড় আর তার...

চাটগাঁইয়্যা নওজোয়ানের নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ সম্পন্ন

চট্টগ্রামের অন্যতম জনপ্রিয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘চাটগাঁইয়্যা নওজোয়ান’-এর ২০২৬-২৯ মেয়াদের নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠান গত শনিবার চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি হলে সম্পন্ন...

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুদকের চেয়ারম্যান ও ইসলামী ব্যাংকের পরিচালক থাকাকালে ওঠা বিভিন্ন দুর্নীতির অভিযোগ সরকার গুরুত্বের সঙ্গে...