বুধবার, ২৭ মে ২০২৬

হার্দিক পান্ডিয়া ঝড়ে রাজস্থানকে উড়িয়ে শীর্ষে গুজরাট

স্পোর্টস ডেস্ক

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ম্যাচে বৃহস্পতিবার রাতে মুখোমুখি হয়েছিল রাজস্থান রয়্যালস ও গুজরাট টাইটান্স। সেই ম্যাচে রাজস্থানকে ৩৭ রানে পরাজিত করেছে গুজরাট।

গুজরাটের দেওয়া ১৯৩ রানের লক্ষ্যে খেলতে নেমে ৯ উইকেটে ১৫৯ তুলে রাজস্থান। রয়্যালসদের হয়ে জস বাটলার ২৪ বলে ৫৪ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন। শিমরন হেটমায়ার করেছেন ১৭ বলে ২৯। এছাড়া রাজস্থানের অন্য কোনো ব্যাটার তেমন সুবিধা করতে পারেনি। গুজরাটের লোকি ফার্গুসন ও যশ দায়াল ৩টি করে উইকেট নেন।

এর আগে, টসে হেরে আগে ব্যাট করতে নামে গুজরাট টাইটান্স। ম্যাথু ওয়েড, শুভমান গিল ও বিজয় শংকর সুবিধা করতে না পারলেও গুজরাটকে বড় স্কোরের নিয়ে যান অধিনায়ক হার্দিক পান্ডিয়া ও অভিনব মনোহর। ২০ ওভার শেষে গুজরাটের সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেটে ১৯২। ৫২ বলে ৪টি ছক্কা ও ৮টি চারের সাহায্যে অপরাজিত ৮৭ রানের ইনিংস খেলেন হার্দিক। ২৮ বলে ৪৩ রানের ইনিংস খেলেন অভিনব। শেষদিকে মাত্র ১৪ বলে ৩১ রানের ঝড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন ডেভিড মিলার।

ম্যাচসেরা হয়েছেন গুজরাট অধিনায়ক হার্দিক পান্ডিয়া। রাজস্থানের বিপক্ষে জয়ের ফলে আইপিএলের পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে গেছে গুজরাট। ৫ ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্ট তাদের। সমান ম্যাচে ২ পয়েন্ট কম নিয়ে কলকাতা দুইয়ে। রাজস্থানের অবস্থান তিনে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কর্ণফুলী নদীতে ঝড়ের কবলে নৌকাডুবিতে নববধূ নিখোঁজ, উদ্ধার ৫

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা দেওয়ানজীর হাট ও কোদালা ঘাট...

জাতীয় ঈদগাহে প্রধান জামাত সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

পবিত্র ঈদুল আজহা-২০২৬ উপলক্ষ্যে রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে প্রধান...

কোরবানির ঈদকে ঘিরে নগরজুড়ে জমে উঠেছে পাটি-চাঁটাই ও গাছের গুঁড়ির বাজার

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে চট্টগ্রাম নগরের বিভিন্ন মোড়...

ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসী ও বিশ্ব মুসলিম উম্মাহকে...

জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর ক্যাম্পে হামলা: ৪৩ জনের নাম উল্লেখ করে মামলা

সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর ক্যাম্পে হামলা ও ভাঙচুরের...

ইয়াসিন বাহিনী এত শক্তিশালী হয়ে যায়নি র‌্যাবকে অতিক্রম করে যাবে: র‌্যাব মহাপরিচালক

জঙ্গল সলিমপুরে ইয়াসিন বাহিনীর অতর্কিত হামলার পেছনে র‍্যাবের কিছুটা...

আরও পড়ুন

নতুন কুড়ি স্পোর্টস চট্টগ্রাম আঞ্চলিক পর্ব সম্পন্ন

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত "নতুন কুড়ি স্পোর্টস এর চট্টগ্রাম আঞ্চলিক পর্বের তিন দিন ব্যাপী প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। প্রতিযোগিতার সাঁতার, দাবা এবং অ্যাথলেটিক্সে শ্রেষ্টত্ব...

নতুন কুড়ি স্পোর্টস চট্টগ্রাম আঞ্চলিক পর্ব ক্রিকেটে বালিকা-বালিকায় চট্টগ্রাম চ্যাম্পিয়ন

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত "নতুন কুড়ি স্পোর্টস চট্টগ্রাম আঞ্চলিক পর্বের ক্রিকেটের বালক এবং বালিকা দু বিভাগেই চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম জেলা। এছাড়া ফুটবল বালক...

দ্বিতীয় ব্যাংকার্স ক্রিকেট টুর্নামেন্টে সিটি ব্যাংক পিলসি চ্যাম্পিয়ন

চিটাগাং ওয়ারিয়র্স স্পোর্টিং ক্লাব আয়োজিত ব্যাংকার্স ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় আসর সম্পন্ন হয়েছে গত শনিবার।কক্সবাজার ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে ইস্টার্ন ব্যাংক পি এলসিকে পরাজিত...

অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ, চুড়ান্ত পর্বে খেলবে চট্টগ্রামসহ ৮ জেলা

তৃণমূল পর্যায়ে ফুটবল ছড়িয়ে দেওয়া ও প্রতিশ্রুতিশীল খেলোয়াড় সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আয়োজিত অনূর্ধ-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিের চুড়ান্ত পর্ব আগামী ৮ জুন...