বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

কাপ্তাই হ্রদে জেলের জালে দুটি সাকার ফিশ ধরা

নিজস্ব প্রতিবেদক

রাঙ্গামাটির লংগদুতে কাপ্তাই হ্রদে জেলের জালে দুটি সাকার ফিশ ধরা পড়েছে।

মঙ্গলবার (১২ এপ্রিল) সকালে উপজেলার আটারকছড়া ইউনিয়নের করল্যাছড়ি জামতলা এলাকায় মো. জহিরুল ইসলামের জালে মাছ দুটি ধরা পড়ে।

জহিরুল জানান, সকালে তিনি নিজ বাড়ির কাছে কাপ্তাই হ্রদে জাল ফেলে মাছ ধরার সময় ওই মাছ দুটি ধরা পড়ে। মাছ দুটি অন্য মাছের চেয়ে আলাদা হওয়ায় তিনি তা বাজারে নিয়ে যান। তখন বুঝতে পারেন এটি রাক্ষুসে মাছ। এটা অন্য সব মাছকে খেয়ে ফেলে। এই মাছটি খাওয়ার অনুপযোগী।

এ ব্যাপারে লংগদু উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) নব আলো চাকমা জানান, এই ধরনের মাছ অন্য মাছের পোনা নষ্ট করে এবং অন্যান্য মাছ খেয়ে ফেলে। এই মাছ আফ্রিকান এবং রাক্ষুসে প্রজাতির। তাই এই মাছ থেকে সচেতন থাকতে হবে।

উল্লেখ্য, গত ২ জানুয়ারি কাপ্তাই উপজেলার শীলছড়ি সংলগ্ন কর্ণফুলী নদীর সীতাঘাট এলাকায় মাছ ধরার সময় মো. রহমত আলী নামে এক জেলের জালে একটি সাকার মাউথ ফিশ ধরা পড়ে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ধর্মীয় ভাবগাম্ভীর্যে জমিয়তুল ফালাহ্ ময়দানে পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চট্টগ্রাম মহানগরের ঐতিহ্যবাহী জমিয়তুল ফালাহ্...

মূল্য তালিকা নেই, বিক্রি হচ্ছিল মেয়াদোত্তীর্ণ পণ্য

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বটতলী বাজারে ভোক্তা অধিকার ও সড়ক...

কোরবানি শুধু পশু জবাই নয়, মনের পশুত্বকে পরাভূত করার দীক্ষা: ঈদ শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কোরবানি শুধু পশু জবাই নয়;...

সৌদির সঙ্গে মিল রেখে দক্ষিণ চট্টগ্রামে প্রায় ৬০ গ্রামে ঈদ উদযাপন

চট্টগ্রামের চন্দনাইশের জাঁহাগিরিয়া শাহ ছুফি মমতাজিয়া দরবার ও সাতকানিয়ার...

বোয়ালখালীতে কালবৈশাখীর তাণ্ডবে গাছপালা ভেঙে শিশুসহ আহত ৯

চট্টগ্রামের বোয়ালখালীতে হঠাৎ ঘূর্ণিবাতাসে উপজেলার বিভিন্ন স্থানে গাছপালা ভেঙে...

বাকলিয়ায় শিশু ধর্ষণের ঘটনায় পুলিশের ওপর হামলার মামলা, আসামি ৫ শতাধিক

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানা এলাকায় শিশু ধর্ষণ মামলার আসামিকে...

আরও পড়ুন

তুমব্রু নোম্যান্সল্যান্ডে মাইন বিস্ফোরণে তিনজনের প্রাণহানি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে স্থল মাইন বিস্ফোরণে তিন বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন।রবিবার (২৪ মে) দুপুর আনুমানিক দেড়টার দিকে উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু নোম্যান্সল্যান্ড...

জারুলিয়াছড়ি সীমান্তে ৩০ হাজার ইয়াবা উদ্ধার, ৯ রোহিঙ্গা আটক

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার জারুলিয়াছড়ি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২৯ হাজার ৯৭৮ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)। এ ঘটনায় কুতুপালং রোহিঙ্গা...

নাইক্ষ্যংছড়িতে সড়ক দূর্ঘটনায় চালক নিহত

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে সিএনজি দুর্ঘটনায় নুরুল আমিন (৫৬) নামে এক চালকের মৃত্যু হয়েছে।শুক্রবার (২২ মে) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার তুলাতলী-গর্জনিয়া বাজার সড়কের বড়ঘোনা টেক...

বিজিবির পৃথক অভিযানে আটক ১, ইয়াবা ও বাংলা মদ উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তসহ পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৯ হাজার ৮০০ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট, ৩৪ লিটার বাংলা মদ এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি...