বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

বিলাইছড়িতে বর্ণিল আয়োজনে বৈসাবী উৎসব শুরু

সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি ( রাঙ্গামাটি) প্রতিনিধি

বিলাইছড়িতে বর্ণিল আয়োজনে বৈসাবী উৎসব ফুল বিজু উদযাপনের মধ্য দিয়ে শুরু হয়েছে।

যা বিসুক, সাংগ্রাই,বিজু,বিহু নামে পরিচিত। 

মঙ্গলবার (১২ এপ্রিল) ফুল বিজু উপলক্ষে সকালে ফুল ভাসানো,এবং ঐতিহ্যবাহী ঘিলা খেলা, নাদেং খেলা, রশি টানাটানি, বলিখেলা সহ বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতা বিকালে আলোচনা সভা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। 

দি আমতলীয়ান্স ক্লাব ও কুতুব দিয়া যুব সংঘ ক্লাবের পৃথক পৃথকভাবে আয়োজনে এবং পাড়া বাসীর সহায়তায় কুতুবদিয়া ও আমতলীর গ্রামের পুরস্কার বিতরণ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা, বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী জজ্ শ্রীজ্ঞান তঞ্চঙ্গ্যা, ১ নং বিলাইছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান,৩ নং ওয়ার্ডের মেম্বার বাবুলাল তঞ্চঙ্গ্যা, ১২২ নং কুতুব দিয়া মৌজার হেডম্যান সাধন বিকাশ চাকমা, সাবেক মহিলা মেম্বার সপ্না তঞ্চঙ্গ্যা,শিক্ষক রঞ্জন তঞ্চঙ্গ্যা,জ্ঞানেন্দু বিকাশ চাকমা ,মনিষা দেওয়া প্রমূখ।

অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন প্রণয় জ্যোতি দেওয়ান, রুবেল তঞ্চঙ্গ্যা ও দিবাকর তঞ্চঙ্গ্যা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে ৬০ মিলিমিটার বৃষ্টিতে তলিয়ে গেছে নিচু এলাকা

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড়সহ নগরের নিচু এলাকাগুলো...

চট্টগ্রামে নবনির্মিত নেভি মেডিকেল কলেজের উদ্বোধন

চট্টগ্রামের বানৌজা ঈসা খান সংলগ্ন বন্দরটিলা এলাকায় নবনির্মিত বাংলাদেশ...

সংসদে অসুস্থ জামায়াত এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

জাতীয় সংসদের অধিবেশন চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন বিরোধী...

চট্টগ্রামের জলাবদ্ধতা নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ

চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী...

চট্টগ্রামে কর্ণফুলীতে দেয়াল চাপা পড়ে নারীর মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় অতিবৃষ্টির কারণে দেয়াল ধসে দেলোয়ারা বেগম...

১ মে বিটিভি চট্টগ্রাম কেন্দ্রে বুদ্ধ পূর্ণিমার বিশেষ অনুষ্ঠান ‘জগতপূজ্য তথাগত’

বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বিশেষ...

আরও পড়ুন

লংগদুতে মৃত হাতির শুঁড়-পা কেটে নিল দুর্বৃত্তরা

রাঙামাটির লংগদু উপজেলায় মারা যাওয়া একটি বন্য হাতির শুঁড় ও পায়ের কিছু অংশ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। রোববার গভীর রাতে এ ঘটনা...

নাইক্ষ্যংছড়িতে প্রায় দশ হাজার পিস ইয়াবাসহ চালক আটক

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় বিশেষ কৌশলে সিএনজির ভেতরে লুকিয়ে রাখা ৯ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সিএনজি চালককে আটক করা হয়েছে।আটক...

বান্দরবানের টংকাবতী সেনাবাহিনীর সফল অভিযান,অপহৃত ৬ রাবার শ্রমিক উদ্ধার

বান্দরবানে অপহৃত ৬ রাবার বাগান শ্রমিককে উদ্ধার করে নিরাপদে তাদের পরিবারের কাছে পৌছে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।বাংলাদেশ সেনাবাহিনীর, বান্দরবান রিজিয়নের দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি...

বাইশারীতে অপহৃত ৩ শ্রমিক যৌথ অভিযানে উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে গভীর রাতে সশস্ত্র দুর্বৃত্তদের হাতে অপহৃত তিন রাবার শ্রমিককে দিনভর অভিযান চালিয়ে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।বুধবার (২২ এপ্রিল)...