মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

সাগরে ঘুরিয়ে মালয়েশিয়া বলে সেন্টমার্টিনে নামিয়ে দেয়া চক্রের ৫ সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারের পেকুয়া ও চট্টগ্রামের বাঁশখালী এলাকা থেকে মানবপাচারকারী চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব। তারা হলেন— মো. ইসমাইল (৩২), শফিউল আলম (৩৭), রিয়াজ খান রাজু (৪১), মো. হোসেন (৬০) ও মো. ইউনুছ মাঝি (৫৬)।

আজ (সোমবার) দুপুরে সংবাদ সম্মেলনে র‌্যাব জানায়, এই মানব পাচার চক্রের মূলহোতা আসামি ইসমাইল হোসেন ও তার ভাই শফিউল আলম। তাদের উভয়ের নামে বিভিন্ন থানায় সাতটি করে মানব পাচার আইনে মামলা আছে।

তারা কক্সবাজারের পেকুয়া ও চট্টগ্রামের বাঁশখালী থানা এলাকার নিরীহ মানুষের দারিদ্রতার সুযোগে স্বল্প খরচে বিদেশ পাঠানোর জন্য কন্ট্রাক করে তাদের নিকট থেকে খালি স্ট্যাম্পে স্বাক্ষর রেখে কিছু টাকার বিনিময়ে মালয়েশিয়া যেতে আগ্রহী প্রার্থীদের পাসপোর্ট বানানোর জন্য তাদের অন্যতম সহযোগী রিয়াজ খাঁনকে দেয়।

রিয়াজ খাঁন মালোশিয়া যেতে আগ্রহী প্রার্থীদের পাসপোর্ট তৈরীর কাজ সম্পন্ন করে স্ব-স্ব ব্যক্তিদের নামে প্রস্তুতকৃত পাসপোর্ট প্রদান করে তাদের মনে বিশ্বাস স্থাপন করে এবং বলে তাদের মাধ্যমে স্বল্প খরচে মালয়েশিয়া যাওয়া সম্ভব।

নিরীহ লোকজন এই চক্রকে বিশ্বাস করে রাজুর নিকট মোট খরচের অর্ধেক টাকা জমা করতো। অতঃপর রাজুর সহযোগী উল্লেখিত অন্য সদস্যদের সহায়তায় মালয়েশিয়া গমনে ইচ্ছুক লোকদের গভীর রাতে ট্রলারে তুলে দিতো।

ট্রলারে তুলে দেওয়ার পূর্বে তাদের সকলের পাসপোর্ট এর কপি রাজুর নিকট রেখে দিতো। সে লোকজনদের বলতো বিদেশ পৌঁছানোর পর বাকি টাকা পরিশোধ করলে তাদের নিকট পাসপোর্ট পাঠিয়ে দিবে। ইউনুছ নিবিড়ভাবে আসামি ইসমাইল ও শফিউল আলমদের মানব পাচারে লোক সংগ্রহের কাজে সহায়তা করতো। মানাব পাচারকারী সিন্ডিকেটের কেউ থানায় অভিযোগ পর্যন্ত করার সাহস পায় না।

মো. হোসেন মানব পাচার চক্রের অন্যতম সদস্য। তার ছেলের মাধ্যমে সে নিরীহ লোকজনদের মোজাম্বিক পাঠিয়ে তাদের এই চক্রের সদস্যের দ্বারা বিভিন্নভাবে অপহরণ করে অপহৃত ব্যক্তিদের বাংলাদেশে থাকা আত্মীয়-স্বজনদের নিকট থেকে মো. হোসেন মোটা অংকের টাকা আদায় করতো।

তারা মালয়েশিয়া লোক পাঠানোর কথা বলে নিরীহ লোকজন টাকা দিতে না পারলে তাদের নিকট থেকে খালি স্ট্যাম্পে স্বাক্ষর রেখে তাদেরকে অবৈধভাবে সাগর পথে ট্রলার যোগে মালয়েশিয়ার কোনো এক অজ্ঞাত দ্বীপে নামিয়ে দিয়ে আসে। এরপর তার পরিবারের নিকট থেকে মালয়েশিয়া যাওয়ার খরচ চায়। দিতে না পারলে স্বাক্ষরযুক্ত স্ট্যাম্পের মাধ্যমে তাদের আবাদি জমি-জমা বাড়ি-ঘর দখল করে নেয়।

গ্রেফতারকৃত আসামি সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

 

 

 

 

 

 

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর...

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের...

আরও পড়ুন

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুতের পাশাপাশি তেলাপোকা ও ইঁদুরের উপস্থিতি দেখতে পেয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।সোমবার দুপুরে...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে স্ত্রী বাপের বাড়ি চলে যাওয়ার কারনে বাসায় অভিমানে স্বামী মোঃ রকিব (২৫) আত্মহত্যা করেছেন।সোমবার ২৪...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর সঙ্গে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ঘর্ষণে ট্রেনটির একটি দরজা খুলে পড়ে গেছে। এ ঘটনায় শিশুসহ...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার দুপুরে মাধ্যমিক শিক্ষা অফিস ও চৌদ্দগ্রাম মাধ্যমিক...