সোমবার, ২৭ জুলাই ২০২৬

চট্টগ্রাম প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

চট্টগ্রাম নিউজ ডেস্ক

চট্টগ্রাম প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল নগরীর রীমা কনভেনশন সেন্টারে আজ  শনিবার ৯ এপ্রিল সম্পন্ন হয়েছে। প্রেস ক্লাব সভাপতি আলহাজ্ব আলী আব্বাস, সিনিয়র সহসভাপতি সালাহউদ্দিন মো. রেজা ও সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদসহ প্রেস ক্লাব ব্যবস্থাপনা কমিটির নেতৃবৃন্দ আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানান। ইফতারপূর্ব সংক্ষিপ্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেস ক্লাব সভাপতি আলহাজ্ব আলী আব্বাস। সঞ্চালনা করেন যুগ্ন সম্পাদক নজরুল ইসলাম।

উক্ত ইফতার ও দোয়া মাহফিলে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন হুইপ শামসুল হক চৌধুরী এমপি, চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. শিরিন আক্তার, চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম,  চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ, সাবেক সিটি মেয়র আলহাজ আ জ ম  নাছির উদ্দীন, ভারতীয় সহকারী হাইকমিশনার ডাক্তার রাজীব রঞ্জন, চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আলহাজ্ব মাহবুবুল আলম, চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ কে এম ফজলুল্লাহ, চট্টগ্রামের ডিআইজি মো. আনোয়ার হোসেন, চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান, পুলিশ সুপার এস এম রশিদুল হক, সিডিএ’র সাবেক চেয়ারম্যান আবদুচ ছালাম, বিজিএমইএ এর প্রথম সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের জিএম মাহফুজা আক্তার, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ভারপ্রাপ্ত কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সরওয়ার কামাল দুূলু, সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আমির জাফর, নৌ-পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভুইয়া, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ডিসি (দক্ষিণ) মো. জসিম উদ্দিন, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন মোহাম্মদ আলমগীর, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি হাফিজুর রহমান, নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম প্রমুখ।

সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম, প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবু সুফিয়ান এবং কলিম সরওয়ার, বিএফইউজের যুগ্ম মহাসচিব মহসীন কাজী, চট্টগ্রাম প্রেস ক্লাবের সহসভাপতি স ম ইব্রাহীম, অর্থ সম্পাদক রাশেদ মাহমুদ, সাংস্কৃতিক সম্পাদক নাসির উদ্দিন হায়দার, ক্রীড়া সম্পাদক দেবাশীষ বড়ুয়া দেবু, গ্রন্থাগার সম্পাদক মিন্টু চৌধুরী, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক মো. আইয়ুব আলী, কার্যকরী সদস্য শহীদুল্লাহ শাহরিয়ার, দেবদুলাল ভৌমিক, মনজুর কাদের মনজু, মহসিন চৌধুরী, বিএফইউজে নির্বাহী সদস্য প্রণব বড়ুয়া অর্ণব এবং আজহার মাহমুদ উপস্থিত ছিলেন।

এছাড়া প্রেস ক্লাবের অর্ধশতাধিক আজীবন দাতা সদস্য, সহযোগী সদস্য এবং  প্রেস ক্লাব সদস্যের পরিবারের সদস্য, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ অনেক আমন্ত্রিত অতিথি উপস্থিত ছিলেন।

ইফতার ও দোয়া মাহফিলে মুনাজাত পরিচালনা করেন মনসুরাবাদ নতুন কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা মুহাম্মদ ছদর উদ্দিন ফারুকী। তিনি প্রেস ক্লাবের অসুস্থ সদস্যদের সুস্থতা কামনা এবং প্রয়াত সদস্যদের আত্মার শান্তি কামনাসহ দেশ ও জাতির কল্যাণে বিশেষ মুনাজাত করেন ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি, পাহাড়ের চুড়ায় বিশুদ্ধতার হাতছানি

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা...

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত...

চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং এ...

আরও পড়ুন

‘ক্ষতিগ্রস্ত ডেইরি খামারিদের সরকারের প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে’

মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, বন্যায় এ অঞ্চলের কৃষক ও ডেইরি খামারিরা ক্ষতির মুখে পড়েছেন। সরকার সবসময় ক্ষতিগ্রস্ত...

পুনর্বাসন শেষ না হওয়া পর্যন্ত সকল কার্যক্রম অব্যাহত থাকবে: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আমরা ইতোমধ্যে ৪০ হাজার পরিবারকে চাউল, ৭৫ হাজার পরিবারকে শুকনো খাবার ও প্রায় ৪০ হাজার...

বোয়ালখালীতে কনফিডেন্স লবণ কারখানায় অগ্নিকাণ্ড: দগ্ধ ১০ শ্রমিক

বোয়ালখালী উপজেলার পশ্চিম গোমদণ্ডী এলাকায় অবস্থিত কনফিডেন্স লবণ কারখানায় অগ্নিকাণ্ডে অন্তত ১০ শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন...

শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করলেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন

জুলাই আন্দোলনে চট্টগ্রামের প্রথম শহীদ পেকুয়ার ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেছেন মুক্তিযোদ্ধা বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে পেকুয়া উপজেলার...