রবিবার, ২৬ জুলাই ২০২৬

ব্রাজিলের কোচ হওয়ার গুঞ্জন উড়িয়ে দিলেন গার্দিওলা

স্পোর্টস ডেস্ক

সন্দেহ নেই, পেপ গার্দিওলা বর্তমান সময়ের কোচদের মধ্যে অন্যতম প্রতিভাধর। বার্সেলোনা থেকে বায়ার্ন মিউনিখ হয়ে ম্যানচেস্টার সিটি, কোচ হিসেবে সাফল্যের বিজয়গাথা চলছেই তার। এমন একজনকে তো যেকোনো দলই অভিভাবক হিসেবে চাইবে! ব্রাজিলও নাকি স্প্যানিশ এই ফুটবল ব্যক্তিত্বকে কোচ হিসেবে চাইছে, বিনিময়ে থাকছে মোটা অঙ্কের স্যালারিও। তবে পুরো বিষয়টিকে স্রেফ ‘গুজব’ বলে উড়িয়ে দিলেন ম্যানচেস্টার সিটির কোচ।

লিভারপুল ম্যাচ সামনে রেখে সংবাদ সম্মেলনে ব্রাজিলের কোচ হওয়ার প্রস্তাব পাওয়ার খবরটিকে গুঞ্জন বলে উড়িয়ে দেন সাবেক বার্সেলোনা কোচ। এমনকি সিটিতেই কোচিং ক্যারিয়ার শেষ করারও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

পেপ গার্দিওলা বলেন, ‘আমি এখানে চুক্তিবদ্ধ আছি এবং খুব ভালো আছি। এখানে আজীবন থাকার ইচ্ছা আমার। সিটির চেয়ে আর কোনো ভালো জায়গা হতে পারে না।’

এর আগে গ্লোবো স্পোর্তের প্রতিবেদনে জানা যায়, কাতার বিশ্বকাপ শেষে ব্রাজিল দলের কোচের পদ ছাড়বেন তিতে। তার জায়গায় বিদেশি কোনো কোচকেই বিবেচনা করছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এ সম্পর্কে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের পরিচালক জুনিনহো পলিস্তাও জানান, ‘তিতে হয়তো কাতার বিশ্বকাপের পরপরই জাতীয় দল থেকে বিদায় নেবে।’

৬০ বছর বয়সী তিতের পরিবর্তে পেপ গার্দিওলা কোচ হলে সেটা ব্রাজিলের জন্য হতো সোনায় সোহাগা। ২০০২ সালের পর থেকে বিশ্বকাপের মঞ্চে শিরোপা নেই ব্রাজিলের। গার্দিওলা কোচ হলে তার হাত ধরেই সেই খরা কাটানোর দারুণ সুযোগ থাকত সেলেসাওদের।

গার্দিওলা ব্রাজিলের কোচ হচ্ছেন এমন খবর সবার আগে ছড়ায় স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা। তাদের একটি প্রতিবেদনে বলা হয়, গার্দিওলার ভাই ও তার এজেন্টের সঙ্গে নাকি ব্রাজিল ফুটবল কনফেডারেশন যোগাযোগ করেছে। চার বছরের চুক্তিতে ২০২৬ সাল পর্যন্ত পেপকে পেতে চায় তারা। গার্দিওলা চুক্তিতে সই করলে প্রতিবছর পাবেন ১২ মিলিয়ন ইউরো করে।

এ প্রসঙ্গে গার্দিওলা বলেন, ‘আমি ১০ বছরের জন্য চুক্তি নবায়ন করতে চেয়েছিলাম, কিন্তু আমি চুক্তিটি ১০ বছর বাড়াতে পারিনি। এখন এসব নিয়ে কথা বলার সময় নয়। আমি জানি না (মার্কার খবর) কীভাবে এসেছে।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি, পাহাড়ের চুড়ায় বিশুদ্ধতার হাতছানি

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা...

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত...

চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং এ...

চাটগাঁইয়্যা নওজোয়ানের নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ সম্পন্ন

চট্টগ্রামের অন্যতম জনপ্রিয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘চাটগাঁইয়্যা নওজোয়ান’-এর...

আরও পড়ুন

শারীরিক শিক্ষা কলেজে তিনদিনব্যাপী ভলিবল রেফারিজ কোর্সের উদ্বোধন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের ব্যবস্থাপনায় আয়োজিত তিনদিন ব্যাপী ভলিবল রেফারিজ প্রশিক্ষন কোর্সের উদ্বোধন আজ শুক্রবার কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।প্রধান...

ফাইনালে আলোর ঠিকানা ও গোসাইলডাঙ্গা

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনের সহযোগিতায় আয়োজিত চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উঠেছে আলোর ঠিকানা...

চট্টগ্রামে ইনডোর একাডেমি কাপ ক্রিকেট উদ্বোধন: প্রথম দিনেই ১০টি খেলা সম্পন্ন

স্পোর্টিফাই ইভেন্টসের ব্যবস্থাপনায় চট্টগ্রামের ১৬টি ক্রিকেট একাডেমি নিয়ে আয়োজিত ইনডোর একাডেমি কাপ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে আজ বৃহস্পতিবার । সাগরিকাস্থ চট্টগ্রাম বিভাগীয় মহিলা কমপ্লেক্সর ইনডোর...

চট্টগ্রাম মোহামেডানের কমিটি গঠনের এখতিয়ার রাখেনা ঢাকা মোহামেডান

চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব একটি স্বতন্ত্র ক্লাব। যা তার নিজস্ব গঠনতন্ত্র মোতাবেক পরিচালিত হয়। এই ক্লাব কারো শাখা বা অধীনস্হ ক্লাব নয়। প্রতিষ্ঠার পর...