বুধবার, ২৭ মে ২০২৬

অস্কারে থাপ্পড় কাণ্ড: ১০ বছরের জন্য নিষিদ্ধ স্মিথ

বিনোদন ডেস্ক

অস্কারসহ অ্যাকাডেমির অন্যান্য অনুষ্ঠান থেকে ১০ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে আমেরিকান অভিনেতা উইল স্মিথকে। ৯৪তম অস্কারের মঞ্চে উপস্থাপক ক্রিস রককে চড় মারার কারণে এ নিষেধাজ্ঞার মুখে পড়লেন স্মিথ।

শুক্রবার (৮ এপ্রিল) অস্কার অনুষ্ঠানের পরিচালনা সংস্থা দ্য অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্স ভার্চুয়াল এক সভায় এ ঘোষণা দেয়।

এক বিবৃতিতে অ্যাকাডেমি জানিয়েছে, চড়ের ঘটনায় এটি (অ্যাকাডেমি) ‘যথাযথভাবে পরিস্থিতি সামাল’ দিতে পারেনি। এ নজিরবিহীন ঘটনার জন্য সংস্থাটি অপ্রস্তুত ছিল। এজন্য ক্ষমাপ্রার্থনা করেছে অ্যাকাডেমি।

বিবৃতিতে ক্রিস রককে ঘটনার পর তার স্থৈর্যের জন্যও ধন্যবাদ জানিয়েছে অ্যাকাডেমি।

শিল্পী ও অতিথিদের রক্ষা করার উদ্দেশ্যে ও অ্যাকাডেমির প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনতে উইল স্মিথকে নিষিদ্ধ করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

অ্যালোপিসিয়া নামক কন্ডিশনের কারণে জাডা পিংকেট স্মিথের মাথার চুল পড়ে যায়। তা নিয়ে ২০২২ সালের অস্কার অনুষ্ঠানে কৌতুক করেন উপস্থাপক, কমেডিয়ান ক্রিস রক। তখন নিজের আসন থেকে উঠে গিয়ে রককে চড় মারেন জেডা’র স্বামী স্মিথ।

তার এক ঘণ্টা পরে কিং রিচার্ড-এ অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার ওঠে স্মিথের হাতে। যদিও পরে উইল স্মিথ তার আচরণের জন্য ক্ষমা প্রার্থনা করেছিলেন এবং অ্যাকাডেমি থেকে পদত্যাগ করেছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর ক্যাম্পে হামলা: ৪৩ জনের নাম উল্লেখ করে মামলা

সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর ক্যাম্পে হামলা ও ভাঙচুরের...

ইয়াসিন বাহিনী এত শক্তিশালী হয়ে যায়নি র‌্যাবকে অতিক্রম করে যাবে: র‌্যাব মহাপরিচালক

জঙ্গল সলিমপুরে ইয়াসিন বাহিনীর অতর্কিত হামলার পেছনে র‍্যাবের কিছুটা...

চকরিয়ায় নছিমনকে ডাম্পারের ধাক্কা, চালক নিহত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় দ্রুতগামী ডাম্পারের ধাক্কায় নছিমনের (ট্রলি) এক...

চট্টগ্রামে মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩

চট্টগ্রামের জোরারগঞ্জ থানায় যৌথ অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের...

সন্ত্রাসীদের অভয়ারণ্য নির্মূল করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, দেশে সন্ত্রাসীদের...

ঈদগাঁওতে পনের লক্ষ টাকা মূল্যের দশটি গরু জব্দ

কক্সবাজারের ঈদগাঁও থানা পুলিশ মিয়ানমার থেকে অবৈধ পথে আনা...

আরও পড়ুন

যিশুকে চুমু নিয়ে মুখ খুললেন কাজল, ২৯ বছরে প্রথমবার!

বলিউড যখন ক্রমশ আধুনিক ও সাহসী হচ্ছে, কাজল তখন নিজের তৈরি একটি গণ্ডিতে নিজেকে ধরে রেখেছিলেন। ১৯৯২ সালে ‘বেখুদি’ দিয়ে পথচলা শুরু, আর তারপর...

বাংলা নববর্ষ বরণকে ঘিরে উৎসবে মুখর চট্টগ্রাম

বাংলা নববর্ষ বরণের উৎসবকে ঘিরে সেজেছে পুরো চট্টগ্রাম। নব বৈশাখের আলপনার রঙ, গানের সুর আর আবৃত্তির মূর্ছনায় বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করছে চট্টগ্রাম। ঐতিহ্যবাহী...

বাঙালির প্রাণের উৎসব আজ

'মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা/ অগ্নিস্নানে শুচি হোক ধরা’– পুরনো সব জীর্ণতাকে পেছনে ফেলে ভোরের আকাশে উদিত হয়েছে নতুন বছরের রক্তিম সূর্য।১৪৩২ এর...

জাপানের সর্বোচ্চ ও আইকনিক আগ্নেয়গিরি মাউন্ট ফুজি

অতিথি লেখক: কল্যাণ বড়ুয়া মুক্তা ।  জাপানের সর্বোচ্চ ও আইকনিক আগ্নেয়গিরি মাউন্ট ফুজি দেখার সু‌যোগ হ‌য়ে‌ছে। র‌বিবার (৬ এ‌প্রিল ) ভো‌রে টো‌কিও আরআরকে হেড়...