সোমবার, ২৪ আগস্ট ২০২৬

নগরীতে জমে উঠেছে ইফতার বাজার (ভিডিও)

আদনান আবির

দীর্ঘ এক মাস সিয়াম সাধনার মধ্য দিয়ে মহান আল্লাহ তায়ালার দিদার লাভ করার অন্যতম একটি সুযোগ মাহে রমজান। আত্মশুদ্ধির মাস হিসেবে পরিচিত পবিত্র মাহে রমজান রোববার (৩ এপ্রিল) থেকে শুরু হয়েছে। রমজান উপলক্ষে প্রতিবারই জমে ওঠে চট্টগ্রাম নগরীর ইফতার বাজার।
রোজার শুরুতেই বাহারি ইফতারের পসরা সাজানো হয় চট্টগ্রাম নগরীর সর্বত্র যা থাকে মাসজুড়েই। নগরীর ব্যস্ততম মোড়সহ অলিগলিতে ইফতারের পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা।

নগরীর বিভিন্ন নামকরা রেস্টুরেন্ট থেকে শুরু করে ফুটপাতে ইফতার সামগ্রীর পসরা নিয়ে বসেছেন দোকানিরা। মুখরোচক নানা ধরনের ইফতার সামগ্রী নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন সব রেস্টুরেন্ট ও হোটেল মালিকরা। ইফতারের প্রধান উপকরণ চনা থেকে শুরু করে পিঁয়াজু, বেগুনি, বিভিন্ন ধরনের চপ, হালিম, চিকেন ফ্রাইসহ আরও বিভিন্ন রকমের আইটেম।

দুপুর থেকেই জমে উঠতে শুরু করে ইফতারির দোকান গুলো। নগরীর বিভিন্ন প্রান্ত থেকে বাহারি এসব ইফতার কিনতে ছুটে আসেন ভোজনরসিকরা। বাহারি সব খাবার নিয়ে বসা ব্যবসায়ীরা ক্রেতাদের আকৃষ্ট করতে ছাড়েন নানা হাঁকডাক। বাহারি সেই ইফতার কিনতে প্রথম দিনই ক্রেতাদের ভিড় লক্ষ্যনীয়।

সরেজমিনে নগরীর কাজীর দেউড়ী ,চকবাজার, দামপাড়া ওয়াসা, পুনাক মোড়, জিইসি মোড়, নিউমার্কেট, আন্দরকিল্লা, ষোলশহর, দুই নম্বর গেট, আগ্রাবাদ, মুরাদপুরসহ বিভিন্ন এলাকায় ঘুরে এমন চিত্র দেখা গেছে।

বন্দরনগরী চট্টগ্রামে রমজানের প্রথম দিনেই জমে উঠেছে ইফতারের বাজার। অভিজাত রেস্তোরাঁ থেকে ফুটপাত, সর্বত্র বাহারি ইফতারের পসরা সাজিয়ে বসছেন বিক্রেতারা।

দুপুরের পরপরই দোকানের বাইরে সামিয়ানা টানিয়ে ইফতারি বিক্রির প্রস্তুতি শুরু করেন বিক্রেতারা। দুপুর গড়িয়ে বিকেল হতেই বাড়ে ক্রেতাদের ভিড়।

রমজানের প্রথম দিনে সবচেয়ে বেশি ভিড় দেখা গেছে হালিমের হাঁড়ির সামনে। রীতিমতো হুড়োহুড়ি করে নগরীর স্টেডিয়াম মার্কেট এলাকা, মোমিন রোড, জামালখান, জিইসি মোড় এলাকার হান্ডি রেস্টুরেন্ট থেকে হালিম কিনছেন ক্রেতারা। হালিমের পাশাপাশি ক্রেতাদের পছন্দের হায়দ্রাবাদী বিরিয়ানি,মেজবানির মাংস, শ্রীলঙ্কান রোল, শাম্মি কাবাব, বাট্টি পরোটা, চিকেন কাটলেট, জিরা পানি, দই-জিরা পানি, জুস, হালিম আখনি, ল্যাম্ব শর্মা, চিকেন শর্মা, শ্রিম্প পাকোড়া, পুরান ঢাকার শাটল কাবাব, মাটন লেগরোস্টসহ নানা মুখরোচক ইফতারসামগ্রী বিক্রি হচ্ছে দেদার

একই চিত্র নগরীর কাজির দেউড়ি এলাকার রোদেলা বিকেল, ওয়াসা এলাকার কুটুমবাড়ি, দামপাড়ার ঢাবা, তিনতারকা হোটেল পেনিনসুয়ালা, জিইসি মোড় এলাকার মেরিডিয়ানসহ অভিজাত সব রেস্তোরাঁতেও।

নগরীর স্টেডিয়াম এলাকার রোদেলা বিকেল রেস্টুরেন্টে হালিম কিনতে আসা আবুল বশর বলেন, ‘এখানে প্রতি বছর তিন ধরনের হালিম পাওয়া যায়। ওরা যেটা করে আলাদা করে বিফ, চিকেন ও মাটন হালিম তৈরি করে। অবস্থা এমন হয়েছে যে এখন হালিম ছাড়া ইফতার, এটা কল্পনাই করা যায় না।’

হান্ডি রেস্টুরেন্টের ব্যবস্থাপক মাজহারুল হক বলেন, ‘প্রতি রমজানে আমাদের দৈনিক একশ কেজির বেশি হালিম বিক্রি হয়। হালিমের মধ্যে চিকেন, বিফ ও মাটন তিনটাই আছে। তিনটার দামও এক, প্রতি কেজি ৬৮০ টাকা।’

জিইসি এলাকার মেরিডিয়ানে ইফতারি কিনতে এসেছিলেন নিজাম রোডের বাসিন্দা ইকবাল হোসেন। তিনি বলেন, ‘প্রথম রোজায় পরিবারের সঙ্গে ইফতার করব। বাসার সবার চাহিদা অনুযায়ী মাটন লেগরোস্ট ও চিকেন তান্দুরি নিব। দাম একটু বেশি, কিন্তু ভালো জিনিস পেতে চাইলে দাম তো একটু বেশিই হবে।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের...

চৌদ্দগ্রামে কানাইল খালে পোনামাছ অবমুক্ত করলেন জেলা প্রশাসক

কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে সোমবার (২৪ আগষ্ট)...

নুসরাত হত্যা মামলার রায়ে সন্তোষ প্রকাশ মায়ের

ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় বিচারিক আদালতের...

প্রথম কর্মদিবসেই দুর্ঘটনার কবলে চট্টগ্রামের নতুন সিভিল সার্জন

চট্টগ্রামে প্রথম কর্মদিবসে যোগ দিতে যাওয়ার পথেই সড়ক দুর্ঘটনার...

কর্ণফুলী আবদুল জলিল চৌধুরী কলেজে সাবেক-বর্তমান শিক্ষকদের মিলনমেলা

‘অতীতের স্মৃতি ও বর্তমানের প্রীতি, চলো সবাই একসূত্রে গাঁথি’—এই...

আরও পড়ুন

আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় মাদকবিরোধী মোবাইল কোর্টের অভিযানে ইয়াবা ও গাঁজা সেবনের দায়ে তিনজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ৩টার দিকে উপজেলার আইরমঙ্গল...

চট্টগ্রামে নারীদের জন্য চালু হলো বিশেষ বাসসেবা

চট্টগ্রাম নগরে নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে নারী চালক ও সহকারীসহ সম্পূর্ণ নারীদের পরিচালনায় বিআরটিসির বিশেষ ‘মহিলা বাস সার্ভিস’ চালু হয়েছে। প্রাথমিকভাবে...

আনোয়ারায় দুই খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে দুটি খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলার...

চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৫৯.৪৮ শতাংশ

চলতি বছরের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার উল্লেখযোগ্যভাবে কমেছে। এবার এ বোর্ডে গড়ে ৫৯ দশমিক ৪৮ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে...