রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

চান্দগাঁওয়ে নিষিদ্ধ রিকশা ঠেকাতে গেলে সংঘর্ষে জড়ালো পুলিশ-চালক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার বাহির সিগন্যাল এলাকায় ব্যাটারিচালিত রিকশাচালকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (২৩ এপ্রিল) দুপুরে শুরু হওয়া এ সংঘর্ষ থেমে থেমে এখনও চলছে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নগর পুলিশের ট্রাফিক বিভাগ ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে অভিযান চালাতে গেলে এ সংঘর্ষের সূচনা হয়। পুলিশের অভিযান ঠেকাতে চালকরা সংঘবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলে, যা একপর্যায়ে রূপ নেয় সংঘর্ষে।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন বলেন, “নগরের প্রধান সড়কগুলোতে ব্যাটারিচালিত রিকশা চলাচল নিষিদ্ধ। নিয়ম অমান্য করে চলাচলের কারণে ঘটছে দুর্ঘটনা। তাই আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। অভিযানের সময় রিকশাচালকরা সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর আক্রমণ করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।”

তিনি আরও জানান, চলতি এপ্রিল মাসেই নগরীতে ট্রাফিক পুলিশের অভিযানে ২ হাজার ৮৯৬টি ব্যাটারিচালিত রিকশা জব্দ ও ডাম্পিং করা হয়েছে। ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কর্ণফুলী নদীর হালদা মোহনায় লাখ টাকার নিষিদ্ধ জাল পুড়ে ধ্বংস

এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র চট্টগ্রামের কর্ণফুলী নদীর...

বিগত দুই সরকারের গাফিলতিতে হাম ছড়িয়ে পড়ে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিগত দুই সরকারের গাফিলতিতে হাম...

শিপিং সেক্টরে নতুন বাজার সৃষ্টিতে নাবিকগণ দূত হিসেবে কাজ করবে -নৌপরিবহন মন্ত্রী

নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম এমপি নতুন নাবিকদের দেশের...

চট্টগ্রামে ১২ ঘণ্টার মধ্যে চুরি যাওয়া প্রাইভেটকার উদ্ধার, গ্রেপ্তার ১

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানায় দায়ের হওয়া একটি গাড়ি চুরি...

খুলে দেওয়ার একদিনের মধ্যেই আবারও হরমুজ বন্ধ করল ইরান

ইরান আবারও হরমুজ প্রণালী-এ অবরোধ জারি করেছে ।শনিবার (১৮...

হজযাত্রীদের জন্য শুভেচ্ছা উপহার পাঠালেন প্রধানমন্ত্রী

হজযাত্রীদের জন্য শুভেচ্ছা উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার...

আরও পড়ুন

শিপিং সেক্টরে নতুন বাজার সৃষ্টিতে নাবিকগণ দূত হিসেবে কাজ করবে -নৌপরিবহন মন্ত্রী

নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম এমপি নতুন নাবিকদের দেশের সম্পদ হিসেবে উল্লেখ করে শিপিং সেক্টরে নতুন বাজার সৃষ্টিতে তাদের আরো সততা, নিষ্ঠা ও আন্তরিকতার...

চট্টগ্রামে ১২ ঘণ্টার মধ্যে চুরি যাওয়া প্রাইভেটকার উদ্ধার, গ্রেপ্তার ১

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানায় দায়ের হওয়া একটি গাড়ি চুরি মামলার ১২ ঘণ্টার মধ্যেই চুরি যাওয়া একটি প্রাইভেটকার উদ্ধার করেছে সিএমপি ডিবি (উত্তর)। এ ঘটনায়...

বোয়ালখালী আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্টে কধুরখীল মুসলিম হাইস্কুল চ্যাম্পিয়ন

চট্টগ্রামের বোয়ালখালীতে আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে উপজেলার গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন...

মিরসরাইয়ে সালিশি বৈঠকে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত, আহত ৪

চট্টগ্রামের মিরসরাইয়ে সালিশি বৈঠককে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় গ্রামের সর্দারসহ একই পরিবারের আরও তিনজন আহত হয়েছেন। আজ শুক্রবার (১৭...