সোমবার, ১৭ আগস্ট ২০২৬

বাপ্পা-আঁখির ‘কেন এত ভয়’ প্রকাশ

বিনোদন ডেস্ক

উন্মুক্ত হলো জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত গায়িকা আঁখি আলমগীরের গাওয়া নতুন গান-ভিডিও ‘কেন এত ভয়’। বাপ্পা মজুমদারের আয়োজনে ‘বিউটিফুল ভয়েসেস সিজন ওয়ান’ প্রজেক্টে গানটিতে কণ্ঠ দেন তিনি।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) রাতে এটি উন্মুক্ত হয়েছে বাপ্পার নিজস্ব ইউটিউব চ্যানেলে।

গানটির কথা লিখেছেন মারুফ হাসান। সুর ও সংগীত পরিচালনা করেছেন বাপ্পা মজুমদার। গানটি নিয়ে দৃষ্টিনন্দন ভিডিও নির্মাণ করা হয়েছে। এটির নির্দেশনাও দিয়েছেন বাপ্পা। গানটির মিক্স ও মাস্টারিং করেছেন আমজাদ হোসেন বাপ্পী।

গানটি প্রসঙ্গে আঁখি আলমগীর বলেন, ‘এর আগেও বাপ্পা দার সুরে গান গেয়েছি। এই গানটি অনেক সুন্দর। ভিডিওটিও চমৎকার হয়েছে। আশা করছি দর্শক-শ্রোতাদের কাছে খুব ভালো লাগবে। আমি সত্যিই ভীষণ আশাবাদী গানটি নিয়ে।’

বাপ্পা মজুমদার বলেন, ‘দারুণ গেয়েছে আঁখি, একদমই অন্যরকম। তার কণ্ঠ শুনে আমি ভীষণ খুশি। মূলত আমার নিজস্ব ইউটিউব চ্যানেলের জন্য গানটি করেছি। যত্ন নিয়ে মিউজিক ভিডিও তৈরি করেছি। শ্রোতাদের ভালো লাগলেই প্রচেষ্টা সার্থক।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

লামায় ১৫৪ মুসলিম শিক্ষার্থীর জন্য নেই ধর্মীয় শিক্ষক, ১৮ বছরেও হয়নি সমাধান

বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক...

খাগড়াছড়িতে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা সমন্বয় সভা

পার্বত্য চট্টগ্রামে বিগত কয়েক বছর ধরে সেপ্টেম্বর মাসে সাম্প্রদায়িক...

মিরসরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন, শ্রেষ্ঠ মৎস্য চাষী আজিম উদ্দিন

‘রূপালি মৎস্যে সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে...

আনোয়ারায় মদ সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় চোলাই মদ সেবনের দায়ে দুই যুবককে অর্থদণ্ড...

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে এ্যাব চট্টগ্রাম বিভাগের আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনী

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা,...

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক...

আরও পড়ুন

বিয়ে করলেন দীপ্তি চৌধুরী, বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক

বিয়ে করলেন আলোচিত উপস্থাপিকা দীপ্তি চৌধুরী। তার স্বামীর নাম মুশতাক ইবনে আইয়ুব। শুক্রবার (৫ জুন) দুপুরে রাজধানীর বাংলা মটরের একটি রেস্টুরেন্টে দুই পরিবারের উপস্থিতিতে বিয়ের...

বাংলা একাডেমির নজরুল পুরস্কার পাচ্ছেন ফাতেমা তুজ জোহরা

ফাতেমা তুজ জোহরা-এর দীর্ঘ সংগীতজীবনের স্বীকৃতি হিসেবে এবার তাকে ‘নজরুল পুরস্কার ২০২৬’-এ ভূষিত করেছে বাংলা একাডেমি। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর গান পরিবেশন, চর্চা...

যিশুকে চুমু নিয়ে মুখ খুললেন কাজল, ২৯ বছরে প্রথমবার!

বলিউড যখন ক্রমশ আধুনিক ও সাহসী হচ্ছে, কাজল তখন নিজের তৈরি একটি গণ্ডিতে নিজেকে ধরে রেখেছিলেন। ১৯৯২ সালে ‘বেখুদি’ দিয়ে পথচলা শুরু, আর তারপর...

বাংলা নববর্ষ বরণকে ঘিরে উৎসবে মুখর চট্টগ্রাম

বাংলা নববর্ষ বরণের উৎসবকে ঘিরে সেজেছে পুরো চট্টগ্রাম। নব বৈশাখের আলপনার রঙ, গানের সুর আর আবৃত্তির মূর্ছনায় বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করছে চট্টগ্রাম। ঐতিহ্যবাহী...