শনিবার, ১৫ আগস্ট ২০২৬

ইফতারে সুস্বাদু হালিম তৈরির রেসিপি

চট্টগ্রাম নিউজ ডটকম

রমজান মাসে একটু হালিম চেখে না দেখলে কি হয়? মধ্যপ্রাচ্যের এই খাবার এখন অনেক দেশেই বেশ জনপ্রিয়। হোটেল থেকে না কিনে সুস্বাদু হালিম ইচ্ছা করলে বাড়িতেও বানিয়ে ফেলতে পারেন।

হালিম বানাতে যা যা লাগবে

হাড় ছাড়া পাঁঠার মাংস- ৫০০ গ্রাম

ছোলার ডাল- ১৫০ গ্রাম

মুগ ডাল- ১৫০ গ্রাম

মুসুর ডাল- ১৫০ গ্রাম

বিউলির ডাল- ১৫০ গ্রাম

দালিয়া- ১ কেজি

কামিনি আতপ চাল- ১০০ গ্রাম

জিরে গুঁড়া- ৪ টেবিল চামচ

ধনে গুঁড়া- ৪ টেবিল চামচ

হলুদ গুঁড়া- ২ টেবিল চামচ

মরিচ গুঁড়া: ১ চেবিল চামচ

সাদা মরিচ গুঁড়া- ২ চা চামচ

গোলমরিচ গুঁড়া- ১ চা চামচ

গরমমশলা গুঁড়া- ১ টেবিল চামচ

কসুরি মেথি- ১ টেবিল চামচ

সাদা তেল- ৪০০ গ্রাম

ঘি- ২০০ গ্রাম

পেঁয়াজ- ৫০০ গ্রাম

পুদিনা পাতা- ১০০ গ্রাম

আদা- ১০০ গ্রাম

রসুন- ২০০ গ্রাম

জাফরান- ২ গ্রাম

দই- আধ কাপ

লবণ- স্বাদমতো

যেভাবে বানাবেন

সব রকম ডাল, দালিয়া ও চাল ভাল করে ধুয়ে নিয়ে দুই ঘণ্টা পানিতে ভিজিয়ে রাখুন। আদা-রসুন বাটা, একটু লবণ, শুকনো মরিচ গুঁড়া, গরম মশলা গুঁড়া ও সামান্য হলুদ গুঁড়া দিন। মাংসের টুকরোগুলি ভালো করে মাখিয়ে প্রেশার কুকারে চারটি সিটি দিয়ে দিন। এবার কুকারের ঢাকনা খুলে আরও ১৫-২০ মিনিট ধরে ফোটান। ডাল-চালের মিশ্রণে মধ্যে এক টেবিল চামচ আদা রসুন বাটা, লবণ, হলুদ গুঁড়া দিয়ে ভালো করে সেদ্ধ করে নিন।

এবার একটি বড় হাঁড়ি নিয়ে তেল গরম করুন। পেঁয়াজ কুচি ভালো করে ভেজে নিয়ে আদা-রসুন বাটা দিয়ে কষিয়ে নিন। সব গুঁড়া মশলা দিয়ে নাড়াচাড়া করুন। সেদ্ধ করে রাখা মাংস দিয়ে দিন। ভালো করে সাঁতলান। এবারে এর মধ্যে দই দিয়ে আরও ১০-১৫ মিনিট সাঁতলান। এরপর তাতে চাল, ডাল, দালিয়ার মিশ্রণ ঢালুন। ঘি দিয়ে ভালো করে মেশান। হালকা আঁচে আস্তে আস্তে ফোটান আধ ঘণ্টা ধরে। উপর থেকে কেশরের জল ছড়িয়ে দিন। ব্যস, তৈরি হালিম। বেরেস্তা, লেবু ও ধনেপাতা, পুদিনাপাতা উপর দিয়ে ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন মজাদার হালিম।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মিরসরাইয়ে গ্যাসের তীব্র সংকট, মহাসড়কে ৩ কি.মি.যানবাহনের সারি

জাতীয় গ্রিডে গ্যাস সংকটের প্রভাবে চট্টগ্রামের মিরসরাইয়ে দেখা দিয়েছে...

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময়...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত...

আরও পড়ুন

‘কালার কাস্ট ফ্যাশন রিভাইভাল সিজন ২’ ফ্যাশন শো ও পুরস্কার প্রদান অনুষ্ঠান

চট্টগ্রামের একটি জমকালো অনুষ্ঠানে “কালার কাস্ট ফ্যাশন রিভাইভাল সিজন ২” ফ্যাশন শো ও পুরস্কার প্রদান অনুষ্ঠান গত ৪ ডিসেম্বর রাতে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। এটি...

মিস ইউনিভার্স ২০২৫ জিতলেন মেক্সিকোর সুন্দরী ফাতিমা বশ

২১ নভেম্বর বাংলাদেশ সময় সকাল ৭টায় থাইল্যান্ডের ব্যাংকক শহরে শুরু হয় মিস ইউনিভার্স ২০২৫–এর ফাইনাল পর্ব, যেখানে কয়েকটি পর্ব পেরিয়ে মিস ইউনিভার্সের ফাইনালে উঠে...

কাশফুলের কন্যা: শরতের স্নিগ্ধতায় নারী ও প্রকৃতির মেলবন্ধন

বাংলার ঋতুচক্রে শরৎকাল যেন এক অনিন্দ্যসুন্দর আবাহন। বর্ষার সিক্ততা কেটে গিয়ে চারদিকে তখন ধবধবে সাদা কাশফুলের সমারোহ। নদীর পাড়, খোলা প্রান্তর কিংবা গ্রামের মাঠ—যেদিকেই...

বোয়ালখালীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জাতীয় ফল মেলা অনুষ্ঠিত 

‘দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই’ প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের বোয়ালখালীতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৯ জুন) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ...