মঙ্গলবার, ১২ মে ২০২৬

ইমপেরিয়াল হাসপাতাল ও ভারতের এ্যাপোলো হসপিটালসের স্বাস্থ‌্যসেবা চুক্তি

চট্টগ্রামের স্বনামধন্য ইমপেরিয়াল হাসপাতাল এবং ভারতের শীর্ষস্থানীয় হাসপাতাল চেইন এ্যাপোলো হসপিটালস এর মধ্যে আনুষ্ঠানিকভাবে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। ইমপেরিয়াল হাসপাতালের পক্ষে চেয়ারম্যান অধ্যাপক ডা. রবিউল হোসেন এবং এ্যাপোলো হসপিটালসের পক্ষে গ্রুপ প্রেসিডেন্ট অনকোলজি এন্ড ইন্টারন্যাশনাল হেড দীনেশ মাধবান চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় উপস্থিত ছিলেন ইমপেরিয়াল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আমজাদুল ফেরদৌস চৌধুরী, বোর্ড মেম্বার এম.এ মালেক, শওকত হোসেন, ড. ইফতেখার উদ্দিন চৌধুরী ও নাফিদ নবী।

চুক্তির উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, ইমপেরিয়াল হাসপাতালের অপারেশন এবং ম্যানেজমেন্ট এ্যাপোলো হসপিটালস এর সার্বিক তত্বাবধানে পরিচালিত হবে।হাসপাতালটি এ্যাপোলো-ইমপেরিয়াল হাসপাতাল নামে পরিচালিত হবে যাতে উন্নত এবং বৃহত্তর পরিসরে মানসম্পন্ন স্বাস্থ্যসেবার প্রসার সম্ভব হয়।

এ্যাপোলো হসপিটালস ভারতের অগ্রগামী স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান যার গত ২৮ বছর ধরে বিশ্বব্যাপী ৭৪টি হাসপাতালে উন্নতমানের স্বাস্থ্যসেবা প্রদানের অনবদ্য রেকর্ড রয়েছে।

এই পার্টনারশীপ সম্পর্কে দীনেশ মাধবান বলেন, ইমপেরিয়াল হাসপাতালের সাথে এই পার্টনারশীপে আমরা গর্বিত। বাংলাদেশে এ্যাপোলো হাসপাতালের প্রায় দুই দশকের হাসপাতাল পরিচালনার অভিজ্ঞতা রয়েছে এবং হাজারো রোগীদের চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। বাংলাদেশীদের কাছে এ্যাপোলো হাসপাতাল আশার আলো হয়ে আছে। ক্লিনিক্যাল শ্রেষ্ঠত্ব ও মেডিক্যাল দক্ষতার বিশাল অভিজ্ঞতা নিয়ে বাংলাদেশে সর্বোচ্চ মানের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ আমাদের অঙ্গীকার।

ইমপেরিয়াল হাসপাতালের চেয়ারম‌্যান ডা. রবিউল হোসেন বলেন,এ্যাপোলো গ্রুপের সাথে এই চুক্তি স্বাক্ষরের মাধ্যমে বাংলাদেশে প্রত্যাশিত মান সম্পন্ন স্বাস্থ্যসেবা প্রদানের এক নতুন অধ্যায়ের সূচনা হল।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ড বিআইটিআইডি এলাকায় মোবাইল কোর্টে ১জনকে জরিমানা

সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল অ্যান্ড...

রমেশ শীলের ছিলেন বাঙালির জাতি সত্তার অভিচ্ছেদ্য অংশ: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, রমেশ শীল...

যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া দরকার : ডা. জুবাইদা রহমান

প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন, স্বনির্ভরতার লক্ষ্যে ক্ষুদ্র,...

প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ ও বিকেএমইএ নেতৃবৃন্দের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ পোশাক...

পুলিশ প্রশাসনের কোনো পদই চিরস্থায়ী নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থায়...

চেতনানাশক খাইয়ে অটোরিকশা ছিনতাই, চালক হত্যা: আন্তঃজেলা চক্রের দুই সদস্য গ্রেফতার

চট্টগ্রামের আনোয়ারায় চেতনানাশক দ্রব্য সেবন করিয়ে ব্যাটারিচালিত অটোরিকশাচালক মোহাম্মদ...

আরও পড়ুন

চট্টগ্রামের কোতোয়ালীতে দোকান থেকে ১০০ লিটার মদ জব্দ, ১ জন গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে ১০০ লিটার দেশে তৈরি চোলাই মদসহ জাহিদুল ইসলাম (২৯) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।রোববার (১০ মে)...

নৌবাহিনীর ব্যবস্থাপনায় চট্টগ্রামে ‘নর্থ ইন্ডিয়ান ওশান হাইড্রোগ্রাফিক কমিশনের সম্মেলন শুরু

বাংলাদেশ নৌবাহিনীর ব্যবস্থাপনায় ‘নর্থ ইন্ডিয়ান ওশান হাইড্রোগ্রাফিক কমিশন’র (NIOHC) ২৫-তম আন্তর্জাতিক সম্মেলন আজ সোমবার (১১ মে) চট্টগ্রামে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল...

সাজিনাজ হাসপাতালে বিশ্ব থ্যালাসেমিয়া দিবসের সেমিনারে ‘থ্যালাসেমিয়া প্রতিরোধে সচেতনতার’ আহ্বান

চট্টগ্রামের বায়েজিদ লিংক রোডে অবস্থিত সাজিনাজ হসপিটালে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস ২০২৬ উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে সেমিনার ও আলোচনা সভা।‘Hidden No More: Finding the Undiagnosed, Supporting...

সীতাকুন্ড গুলিয়াখালী সমুদ্র সৈকতে উচ্ছেদ অভিযান

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা গুলিয়াখালি সমুদ্র সৈকতে সৌন্দর্য ও পরিবেশ রক্ষায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন সীতাকুন্ড উপজেলা প্রশাসন।আজ ১০ মে ( রবিবার) বিকালে সীতাকুন্ড প্রশাসনিক...