শনিবার, ১৫ আগস্ট ২০২৬

চলচ্চিত্র শিল্পী সমিতিতে থাকছে মাসব্যাপী ইফতার আয়োজন

বিনোদন ডেস্ক

রোজার প্রথম দিন থেকে শেষদিন পর্যন্ত মাসব্যাপী ইফতার আয়োজন রেখেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। এফডিসিতে সমিতির স্টাডিরুমে এই ইফতার আয়োজন হবে।

তথ্যটি নিশ্চিত করেছেন শিল্পী সমিতির সহ-সাধারণ সম্পাদক সাইমন সাদিক।

তিনি জানান, ‘শুধু শিল্পী সমিতির সদস্যরাই নন সিনেমা সংশ্লিষ্ট সকলেই আমাদের সঙ্গে ইফতার করার সুযোগ পাবেন। শিল্পী সমিতির ফান্ড থেকে নয়, সমিতির সক্রিয় কেবিনেট মেম্বারদের চাঁদার মাধ্যমে এ ইফতার আয়োজনের ব্যবস্থা করা হচ্ছে।’

সম্প্রতি সমিতির কার্যকারি পরিষদের এক মিটিং অনুষ্ঠিত হয়। এই মিটিংয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান সাইমন।

সাইমন সাদিক জানান, এবারে শিল্পী সমিতির ইফতার আয়োজনে আগের যা বাজেট ছিলো তার দ্বিগুণ বাজেট রাখা হয়েছে। সকল চলচ্চিত্র শিল্পী ও কলাকুশলীদের নিয়ে পবিত্র মাহে রমজানের ইফতার ও সওয়াব ভাগাভাগি করে নিতে চায় শিল্পীদের সমিতি।

এছাড়াও শিল্পী সমিতির পক্ষ থেকে সকল সদস্যদের বাসায় ঈদ উপহার সামগ্রী পাঠানো হবে বলেও জানান সাইমন। অসহায় শিল্পীদের জন্য থাকবে বিশেষ সাহায্যও।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মিরসরাইয়ে গ্যাসের তীব্র সংকট, মহাসড়কে ৩ কি.মি.যানবাহনের সারি

জাতীয় গ্রিডে গ্যাস সংকটের প্রভাবে চট্টগ্রামের মিরসরাইয়ে দেখা দিয়েছে...

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময়...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত...

আরও পড়ুন

বিয়ে করলেন দীপ্তি চৌধুরী, বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক

বিয়ে করলেন আলোচিত উপস্থাপিকা দীপ্তি চৌধুরী। তার স্বামীর নাম মুশতাক ইবনে আইয়ুব। শুক্রবার (৫ জুন) দুপুরে রাজধানীর বাংলা মটরের একটি রেস্টুরেন্টে দুই পরিবারের উপস্থিতিতে বিয়ের...

বাংলা একাডেমির নজরুল পুরস্কার পাচ্ছেন ফাতেমা তুজ জোহরা

ফাতেমা তুজ জোহরা-এর দীর্ঘ সংগীতজীবনের স্বীকৃতি হিসেবে এবার তাকে ‘নজরুল পুরস্কার ২০২৬’-এ ভূষিত করেছে বাংলা একাডেমি। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর গান পরিবেশন, চর্চা...

যিশুকে চুমু নিয়ে মুখ খুললেন কাজল, ২৯ বছরে প্রথমবার!

বলিউড যখন ক্রমশ আধুনিক ও সাহসী হচ্ছে, কাজল তখন নিজের তৈরি একটি গণ্ডিতে নিজেকে ধরে রেখেছিলেন। ১৯৯২ সালে ‘বেখুদি’ দিয়ে পথচলা শুরু, আর তারপর...

বাংলা নববর্ষ বরণকে ঘিরে উৎসবে মুখর চট্টগ্রাম

বাংলা নববর্ষ বরণের উৎসবকে ঘিরে সেজেছে পুরো চট্টগ্রাম। নব বৈশাখের আলপনার রঙ, গানের সুর আর আবৃত্তির মূর্ছনায় বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করছে চট্টগ্রাম। ঐতিহ্যবাহী...