সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬

সরকারি স্কুলে বেতন নেই শিক্ষকদের

ফারুক হোসেন, মাটিরাঙ্গা।

২০১৭ সালের ২০ ফেব্রুয়ারী একসাথে দেশের ২৬ হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করে সরকার। একই সাথে জাতীয়করণ হয় খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং ইউনিয়নের দূর্গম এলাকার পোড়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়। জাতীয়করণ ঘোষণা হওয়ার পরেও ২০১৭ সাল থেকে বেতন পাচ্ছেন না শিক্ষকরা।

তাইন্দং ইউনিয়ন থেকে প্রায় ৮ কিলোমিটার ভিতরে দুর্গম পাহাড়ি এলাকার পোড়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা প্রায় সাড়ে চার বছর ধরে বেতন পাচ্ছেন না। বেতন না পেয়ে ৪ জন শিক্ষক মানবেতর জীবন যাপন করছেন।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী তিন ধাপে সারা দেশের ২৬ হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের আওতায় আনা হয়।

২০১৭ সালের ২০ ফেব্রুয়ারী পোড়াবাড়ি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করা-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

পোড়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দন বিকাশ ত্রিপুরা জানান, বিদ্যালয়ের চার শিক্ষকই ধার দেনা করে কোন রকম সংসার চালাচ্ছে। বেতন না পেয়ে এভাবে কত দিন চলা যায়? শিক্ষক হয়ে নিজেদের দুঃখ-কষ্টের কথা অন্যদের কাছে বলতেও সংকোচবোধ হয়।

সহকারী শিক্ষক কন্ঠিকুমার ত্রিপুরা বলেন, স্বজন ও পরিচিতদের কাছ থেকে মাসে মাসে ধার করে অনেক ঋণের চাপে পড়ে গেছেন। বছরের পর বছর বেতন-ভাতা না পাওয়ায় এভাবেই মানবেতর জীবনযাপন করতে হয়।

এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মঞ্জুর মোর্শেদ বলেন, ২০২০ সালের ২৬ আগস্ট পোড়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জাতীয়করনের সব কাজ সম্পূর্ণ করা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত চুড়ান্ত গেজেট প্রকাশ হয়নি। তাই এখনো শিক্ষকরা মানবেতর জীবনযাপন করছে। সরকার যদি দ্রুত তাদের গেজেট প্রকাশ করে তাহলে শিক্ষকরা মানবেতর জীবনযাপন থেকে মুক্তি পাবে। বিদ্যালয়টি পরিদর্শন করবেন বলেও জানান তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

৩৭ বছরের শিক্ষকতার শেষ দিনে সহকর্মী-শিক্ষার্থীদের সুসজ্জিত ঘোড়ার গাড়িতে বাড়ি ফিরলেন শিক্ষক বিপুল চন্দ্র দে

বিদ্যালয়ের ফটক পেরিয়ে ঘোড়ার গাড়িতে বাড়ির পথে রওনা হলেন...

দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী ও...

ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গুর বিস্তার ঠেকাতে জনগণকে সম্পৃক্ত করে দেশজুড়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও...

রাউজানে ইটবোঝাই ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত, সড়ক অবরোধ

চট্টগ্রামের রাউজানে সড়ক পার হওয়ার সময় ইটবোঝাই ট্রাকের চাপায়...

মিরসরাই জাতীয় অর্থনৈতিক অঞ্চলে সড়ক দুর্ঘটনায় ঠিকাদার নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় অর্থনৈতিক অঞ্চলের সড়কে কনটেইনারবাহী ট্রাকের চাপায়...

চট্টগ্রামে সিএসসিআরে নার্স কাণ্ড, মায়ের ইনজেকশন পুশ করলেন নবজাত শিশুকে

চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে মায়ের জন্য বরাদ্দকৃত ইনজেকশন নবজাতকের...

আরও পড়ুন

রাউজানে ইটবোঝাই ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত, সড়ক অবরোধ

চট্টগ্রামের রাউজানে সড়ক পার হওয়ার সময় ইটবোঝাই ট্রাকের চাপায় নুরুল ইসলাম (৫৫) নামে এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন।রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার...

মিরসরাই জাতীয় অর্থনৈতিক অঞ্চলে সড়ক দুর্ঘটনায় ঠিকাদার নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় অর্থনৈতিক অঞ্চলের সড়কে কনটেইনারবাহী ট্রাকের চাপায় মোহাম্মদ হোসেন (৩৪) নামে এক ঠিকাদার নিহত হয়েছেন।এ ঘটনায় সিএনজি অটোরিকশার চালক সাইফুল ইসলাম (৩৫)...

চট্টগ্রামে সিএসসিআরে নার্স কাণ্ড, মায়ের ইনজেকশন পুশ করলেন নবজাত শিশুকে

চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে মায়ের জন্য বরাদ্দকৃত ইনজেকশন নবজাতকের শরীরে পুশ করার অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে রোগীর স্বজনদের মধ্যে চরম ক্ষোভ ও উত্তেজনা...

চট্টগ্রামে আদালত এজালাসে বাদীকে গলায় চুরি ডুকিয়ে দিল আসামীরা

চট্টগ্রাম আদালত ভবনের এজলাস কক্ষে মামলার বাদীকে গলায় চুরি ডুকিয়ে দিয়েছে আসামীরা।রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর দেড়টায় চট্টগ্রাম মেট্টাপলিটন ম্যাজিস্ট্রেট আদালত -৩ এর এজলাস কক্ষে...