সোমবার, ১১ মে ২০২৬

শাহজাহানপুরে দুর্বৃত্তের গুলিতে আ.লীগ নেতাসহ নিহত ২

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর শাহজাহানপুর সন্ত্রাসীদের গুলিতে মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু মারা গেছেন। একই ঘটনায় রাজধানীর বদরুন্নেছা কলেজের শিক্ষার্থী সামিয়া আফরিন প্রীতি নামে এক রিকশা আরোহীও মারা গেছেন।

একই ঘটনায় আহত হয়েছেন জাহিদুল ইসলাম টিপুর গাড়ি চালক মুন্না (২৬) ।

বৃহস্পতিবার (২৪ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ অবস্থায় তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাতে দুজনকে মৃত বলে ঘোষণা করেন।

চিকিৎসাধীন গুলিবিদ্ধ মুন্নার ভাষ্যমতে, তাঁর মালিক জাহিদুল ইসলাম টিপুকে নিয়ে এজিবি কলোনি থেকে গাড়িযোগে শাজাহানপুরের বর্তমান বাসায় যাচ্ছিলেন তিনি। শাজাহানপুর আমতলা মসজিদ এলাকায় পৌঁছালে হঠাৎ মুখোশ পরা এক ব্যক্তি তাঁদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়েন। এতে তাঁরা গুলিবিদ্ধ হন। পরে হাসপাতালে টিপুর মৃত্যু হয়।

নিহত প্রীতির বান্ধবী সুমাইয়া জানান, গোলাগুলির ঘটনার সময় তাঁরা শাজাহানপুর আমতলা এলাকায় রিকশায় ছিলেন। হঠাৎ কোথা থেকে গুলি এসে প্রীতির শরীরে বিদ্ধ হয়। গুলিবিদ্ধ অবস্থায় প্রীতিকে হাসপাতালে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। প্রীতি বদরুন্নেসা সরকারি কলেজের অনার্সের ছাত্রী ছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান গুলিতে এক নারীসহ দুজন নিহত হয়েছেন । ঘটনার সময় নিহত নারী রিকশায় ছিলেন। নিহত জাহিদুল ইসলাম মতিঝিল থানা আওয়ামী লীগ নেতা ও মিল্কি হত্যা মামলার আসামি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুন্ড বন বিভাগের অভিযানে ৩৫ পিচ সেগুন কাঠ উদ্ধার

চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলার ২ নং বারৈয়াঢালা ইউনিয়নের উত্তর ফেদায়...

কক্সবাজারের ঈদগাঁও পৃথক অভিযানে জুয়ার সরঞ্জামসহ ৯ আসামি গ্রেফতার

কক্সবাজারের ঈদগাঁও পৃথক অভিযানে জুয়ার সরঞ্জামসহ ৯ আসামিকে গ্রেফতার...

সীতাকুন্ড গুলিয়াখালী সমুদ্র সৈকতে উচ্ছেদ অভিযান

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা গুলিয়াখালি সমুদ্র সৈকতে সৌন্দর্য ও পরিবেশ...

আনোয়ারায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

চট্টগ্রামের আনোয়ারায় ঝুলন্ত অবস্থায় এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে...

চট্টগ্রামে তালাবদ্ধ বাসায় মিলল স্কুল শিক্ষিকার অর্ধগলিত লাশ

চট্টগ্রামের কোতোয়ালী থানার রহমতগঞ্জ দেওয়ানজি পুকুর পশ্চিম পাড় এলাকায়...

‘পুরো শরীরে এমনভাবে গুলি করা হবে, পরিবার গণনাও করতে পারবে না’

‘তোর পুরো শরীরে এমনভাবে গুলি করা হবে, পরিবার গণনাও...

আরও পড়ুন

সীতাকুন্ড বন বিভাগের অভিযানে ৩৫ পিচ সেগুন কাঠ উদ্ধার

চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলার ২ নং বারৈয়াঢালা ইউনিয়নের উত্তর ফেদায় নগর গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩৫ পিচ সেগুন কাঠ উদ্ধার করেছেন বারৈয়াঢালা রেঞ্চ...

কক্সবাজারের ঈদগাঁও পৃথক অভিযানে জুয়ার সরঞ্জামসহ ৯ আসামি গ্রেফতার

কক্সবাজারের ঈদগাঁও পৃথক অভিযানে জুয়ার সরঞ্জামসহ ৯ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।আজ ১০ মে রবিবার পৃথক ভাবে এ অভিযান চালানো হয়। এ সময় জুয়ার সরঞ্জাম...

আনোয়ারায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

চট্টগ্রামের আনোয়ারায় ঝুলন্ত অবস্থায় এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১০ মে) বেলা ১১টার দিকে উপজেলার বটতলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড পশ্চিম বরৈয়া...

চট্টগ্রামে তালাবদ্ধ বাসায় মিলল স্কুল শিক্ষিকার অর্ধগলিত লাশ

চট্টগ্রামের কোতোয়ালী থানার রহমতগঞ্জ দেওয়ানজি পুকুর পশ্চিম পাড় এলাকায় তালাবদ্ধ বাসা থেকে পলি চৌধুরী (৪৭) নামে এক শিক্ষিকার অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।রবিবার (১০...