বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬

বিশ্বে একদিনে করোনায় আক্রান্ত ১৬ লাখ, শীর্ষে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৮৪৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন শনাক্ত হয়েছেন ১৬ লাখ ৭১ হাজার ৮২০ জন। এ নিয়ে বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৭ কোটি ৪০ লাখ ৬৫ হাজার ৭৮৪ জনে এবং মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬১ লাখ ২১ হাজার ৬০ জনে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৪ লাখ ৮ হাজার ৭০ জন। এ নিয়ে মোট সুস্থতার সংখ্যা দাঁড়িয়েছে ৪১ কোটি ১৫ হাজার ৮০৯ জনে।

বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার পরিসংখ্যান রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটার থেকে বুধবার (২৩ মার্চ) সকাল সোয়া ৭টায় এ তথ্য জানা গেছে।

তালিকার শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনায় মোট শনাক্ত হয়েছেন ৮ কোটি ১৪ লাখ ৭৬ হাজার ২১ জন এবং মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯ লাখ ৯৯ হাজার ৭৭৯ জনে।

তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে করোনায় এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ৪ কোটি ৩০ লাখ ১০ হাজার ৯৭১ জন। এছাড়া মোট মৃত্যু হয়েছে ৫ লাখ ১৬ হাজার ৫৭৪ জনের।

এছাড়া লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এ পর্যন্ত করোনায় মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ৯৬ লাখ ৮৩ হাজার ৬৮৬ জন এবং মৃত্যু হয়েছে ৬ লাখ ৫৭ হাজার ৭৭৩ জনের।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। দেশটিতে করোনায় প্রথম রোগীর মৃত্যু হয় ২০২০ সালের ৯ জানুয়ারি।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মাল্টিভোকাল মেমোরিতে ভিন্নমতের প্রান্তিকীকরণ এবং কুর্দি জনগোষ্ঠীর অভিজ্ঞতা

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে এমন একটি জনগোষ্ঠী রয়েছে, যাদের ইতিহাস আধুনিক...

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অভিযানে ৯০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী জারুলিয়াছড়ি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান...

চৌদ্দগ্রামে প্রতিপক্ষের হামলায় চিকিৎসাধীন অবস্থায় ১১দিন পর যুবকের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলার...

চট্টগ্রামে ‘কার্ডিকন-২০২৬’ সফল করতে হৃদরোগ বিশেষজ্ঞদের প্রস্তুতি সভা

চট্টগ্রামে আসন্ন হৃদরোগ বিষয়ক সম্মেলন ‘কার্ডিকন-২০২৬’ (CARDICON-2026) সফল ও...

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক...

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও...

আরও পড়ুন

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অভিযানে ৯০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী জারুলিয়াছড়ি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন ৮৯ হাজার ৯১৬ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার...

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পার্কভিউ হাসপাতাল লিমিটেড সাতকানিয়া উপজেলার ৫ নম্বর আমিলাইশ ইউনিয়নের আমিলাইশ আদর্শ উচ্চ...

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত...

জুলাই গণঅভ্যুত্থান ছিল বিএনপির দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ধারাবাহিক ফসল: শামীম

চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভায় বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান কোনো আকস্মিক ঘটনা...