রবিবার, ১০ মে ২০২৬

ফেসবুক ইনস্টাগ্রাম নিষিদ্ধ করল রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক :

ফেসবুক ও ইনস্টাগ্রামের কর্মকাণ্ডকে ‘চরমপন্থী’ হিসেবে আখ্যায়িত করেছেন রাশিয়ার একটি আদালত। একই সঙ্গে আদালতের রায়ে সামাজিক যোগাযোগের এ মাধ্যম দুটিকে রাশিয়ায় নিষিদ্ধ করা হয়েছে। রুশ বার্তা সংস্থা তাসের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি।

দুই সপ্তাহ আগে এক প্রতিবেদনে রয়টার্স জানায়, ইউক্রেনে সামরিক অভিযানের প্রেক্ষিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মৃত্যু কামনা ও রুশ সেনাদের নিয়ে আপত্তিকর মন্তব্য করার বিষয়ে অনুমোদন দিয়েছিল ফেসবুক।

অভিযোগ রয়েছে, কারও মৃত্যু কামনা করা ফেসবুকের নীতিবিরোধী হলেও সেই নীতিতে কিছুটা শিথিলতা দেখিয়েছিল যোগাযোগ মাধ্যমটি।

বিষয়টি ফাঁস হওয়ার পরই রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়, খবরটি সত্যি হলে মেটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে। অবশেষে সেই নিষেধাজ্ঞা এলো। রায়ে বিচারক ওলগা সোলোপোভা বলেছেন, ‘আমরা মেটার (ইনস্টাগ্রাম ও ফেসবুকের মূল সংস্থা) কার্যক্রম নিষিদ্ধ করার জন্য প্রসিকিউশনের অনুরোধ মঞ্জুর করছি।’

রায়ে আরও বলা হয়, ইনস্টাগ্রাম ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান বিষয়ক ‘মিথ্যা তথ্য’ মুছে ফেলার প্রায় ৪ হাজার ৬০০টি দাবি উপেক্ষা করেছে। এ ছাড়া বেআইনিভাবে বিক্ষোভ করার আহ্বান মুছে ফেলার ১ হাজার ৮০০টি দাবি উপেক্ষা করেছে ইনস্টাগ্রাম।

রুশ রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস জানিয়েছে, রাশিয়ায় যেন ফেসবুক ইনস্টাগ্রাম বন্ধ না হয় এবং মেটার বিরুদ্ধে যেন সন্ত্রাসী সংগঠন হিসেবে কোনো অভিযোগ না আনা হয় সে আবেদন করেছিল মেটা। কিন্তু তাদের আবেদন নাকচ করে দেওয়া হয়।

তাস আরও জানিয়েছে, মেটা আইনি কার্যক্রম আরও গুছিয়ে নেওয়ার জন্য সময় চেয়েছিল। তাছাড়া রাষ্ট্রের অনুরোধে রাশিয়ায় ফেসবুক ও ইনস্টাগ্রাম বন্ধ করে দেওয়ার বৈধতা নিয়েও প্রশ্ন তোলে তারা। কিন্তু মেটাকে সে সুযোগ দেওয়া হয়নি।

তবে মেটার মালিকানাধীন মেসেজিং পরিষেবা হোয়াটসঅ্যাপের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না বলে জানিয়েছে বিবিসি।

 

 

 

 

 

 

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

শেষ হলো “নতুন কুঁড়ি স্পোর্টস” চট্টগ্রাম পর্ব

শেষ হলো "নতুন কুঁড়ি স্পোর্টস" এর চট্টগ্রাম জেলা পর্ব।...

লোহাগাড়ায় দুই বাসের সংঘর্ষে নিহত বেড়ে ৫

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি এলাকায় মারছা পরিবহনের দুই বাসের...

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে আমাদের ‘নতুন সংগ্রামে’ নামতে হবে: প্রধানমন্ত্রী

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নির্বাচনের আগে...

লোহাগাড়ায় ভয়াবহ বাস দূর্ঘটনা, নিহত ৪, আহত ২৫

চট্টগ্রামের লোহাগাড়ায় যাত্রীবাহী মারসা পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে...

বৈরী আবহাওয়ার ক্ষতি কাটিয়ে আবার মাঠে লবণচাষিরা, ন্যায্যমূল্যের দাবি

বৈরী আবহাওয়ায় ব্যাপক ক্ষতির পর আবারও লবণ উৎপাদনে মাঠে...

ঈদকে সামনে রেখে নাইক্ষ্যংছড়ি সীমান্তে বেপরোয়া চোরাকারবারি

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে...

আরও পড়ুন

লোহাগাড়ায় দুই বাসের সংঘর্ষে নিহত বেড়ে ৫

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি এলাকায় মারছা পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৫ জনে দাঁড়িয়েছে। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ২৫...

লোহাগাড়ায় ভয়াবহ বাস দূর্ঘটনা, নিহত ৪, আহত ২৫

চট্টগ্রামের লোহাগাড়ায় যাত্রীবাহী মারসা পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত  ২৫ জন গুরুতর আহত হয়েছেন।শনিবার (৯ মে)...

বৈরী আবহাওয়ার ক্ষতি কাটিয়ে আবার মাঠে লবণচাষিরা, ন্যায্যমূল্যের দাবি

বৈরী আবহাওয়ায় ব্যাপক ক্ষতির পর আবারও লবণ উৎপাদনে মাঠে নেমেছেন কক্সবাজার উপকূলের প্রায় ৪০ হাজার লবণচাষি। ঝড়ো হাওয়া ও টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত লবণ মাঠগুলো...

ঈদকে সামনে রেখে নাইক্ষ্যংছড়ি সীমান্তে বেপরোয়া চোরাকারবারি

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত। সীমান্তের একের পর এক দুর্গম পয়েন্ট দিয়ে প্রতিদিনই বাংলাদেশে ঢুকছে বার্মিজ ইয়াবা,...