রবিবার, ১০ মে ২০২৬

বাংলাদেশের ভুয়সী প্রশংসা মার্কিন সিনেটর বব মেনেন্ডেজের

বাংলাদেশের সাফল্যের ভূয়সী প্রশংসা করেছেন মার্কিন সিনেটর বব মেনেন্ডেজ। যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে রোববার (২০ মার্চ) কাউন্সিলম্যান ড. নুরুন নবীর আমন্ত্রণে মার্কিন সিনেটর বব মেনেন্ডেজের সম্মানে অভ্যর্থনার আয়োজন করা হয়। সেখানেই তিনি বাংলাদেশের প্রশংসা করেন।

বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্কোন্নয়নে কাজ করার ক্ষেত্রেও তিনি সাগ্রহ আশাবাদ ব্যক্ত করেন। মার্কিন সিনেটর বলেন, দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের সাফল্যগাঁথা রচিত হয়েছে। গত পঞ্চাশ বছরে বাংলাদেশ উদীয়মান মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। অল্প কিছু বছরের মধ্যেই বাংলাদেশ মধ্যম আয়ের দেশের মাইলফলক স্পর্শ করবে।

বব মেনেন্ডেজ আরো বলেন, জাতীয় ও আঞ্চলিক ইস্যুতে বাংলাদেশ পরীক্ষিত ও উৎকৃষ্ট সহযোগী। উগ্রবাদ দমনের ক্ষেত্রেও বাংলাদেশ উত্তম অংশীদার।

তিনি যুক্তরাষ্ট্রে অবস্থানরত বাংলাদেশের প্রতিভাবান মানব সম্পদের প্রশংসা করেন। বৈদেশিক বাজারে গার্মেন্টস পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবদানের কথা তুলে ধরেন। সেইসাথে ভবিষ্যৎ প্রবৃদ্ধির ক্ষেত্রে বাংলাদেশের অপার সম্ভাবনার কথাও মার্কিন সিনেটর উল্লেখ করেন। নিউ জার্সির বাংলাদেশ কমিউনিটির সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

শেষ হলো “নতুন কুঁড়ি স্পোর্টস” চট্টগ্রাম পর্ব

শেষ হলো "নতুন কুঁড়ি স্পোর্টস" এর চট্টগ্রাম জেলা পর্ব।...

লোহাগাড়ায় দুই বাসের সংঘর্ষে নিহত বেড়ে ৫

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি এলাকায় মারছা পরিবহনের দুই বাসের...

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে আমাদের ‘নতুন সংগ্রামে’ নামতে হবে: প্রধানমন্ত্রী

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নির্বাচনের আগে...

লোহাগাড়ায় ভয়াবহ বাস দূর্ঘটনা, নিহত ৪, আহত ২৫

চট্টগ্রামের লোহাগাড়ায় যাত্রীবাহী মারসা পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে...

বৈরী আবহাওয়ার ক্ষতি কাটিয়ে আবার মাঠে লবণচাষিরা, ন্যায্যমূল্যের দাবি

বৈরী আবহাওয়ায় ব্যাপক ক্ষতির পর আবারও লবণ উৎপাদনে মাঠে...

ঈদকে সামনে রেখে নাইক্ষ্যংছড়ি সীমান্তে বেপরোয়া চোরাকারবারি

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে...

আরও পড়ুন

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে মাদক পাচার রোধে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

মাদকদ্রব্য ও সাইকোট্রপিক উপাদানের অবৈধ পাচার এবং অপব্যবহার রোধে বাংলাদেশ ও পাকিস্তান সরকারের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।শুক্রবার (৮ মে) রাজধানী ঢাকার হোটেল...

তিন দিনের শুভেচ্ছা সফরে ভারতীয় নৌবাহিনী জাহাজে চট্টগ্রামে

বাংলাদেশে তিন দিনের শুভেচ্ছা সফরে ভারতীয় নৌবাহিনী জাহাজ সুনায়না (INS SUNAYNA) আজ শুক্রবার (৮ মে) চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছায়| জাহাজটি বন্দরে আগমনকালে কমান্ডার চট্টগ্রাম...

হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর

হাওর অঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় দ্রুত পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ লক্ষ্যে স্বচ্ছতার সঙ্গে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রস্তুতের...

এদেশের হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রিস্টান সকলের নিরাপত্তা নিশ্চিতে আমাদের দায়িত্ব নিতে হবে

বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা এবং সব ধর্ম-বর্ণের মানুষের নিরাপত্তা ও নাগরিক অধিকার...