বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬

সাতকানিয়ায় চেয়ারম্যান হত্যা মামলার আসামি ১১ বছর পর গ্রেফতার

স্টাফ রিপোর্টার :

সাতকানিয়ার নলুয়া ইউনিয়নের নুরুল আফসার চেয়ারম্যানকে হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মো. সরোয়ার সালামকে ১১ বছর পরে গ্রেপ্তার করেছে র‌্যাব। তার বিরুদ্ধে চট্টগ্রামের সাতকানিয়া থানায় বিভিন্ন অপরাধে আরও ৫টি মামলা আছে।

রোববার (২০ মার্চ) সন্ধ্যায় চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব। সোমবার (২১ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার।

গ্রেফতার সরোয়ার সাতকানিয়া থানাধীন পূর্ব নলুয়া গ্রামের মৃত আবদুস সালামের ছেলে। তিনি হত্যা মামলার তিন নম্বর আসামি। র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নূরুল আবছার বলেন, ২০১১ সালের ২৬ ডিসেম্বর রাতে নলুয়া ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক নুরুল আফসারকে নিজবাড়িতে গুলি করে হত্যা করা হয়।

এ ঘটনায় নিহতের বাবা আহমেদ হোসেন সাতকানিয়া থানায় একটি হত্যা মামলা (নম্বর- ২৬-১২-১১) দায়ের করেন। মো. সরোয়ার সালাম বিভিন্ন জায়গায় পলাতক ছিলেন। গত ১১ বছর ধরে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় নিয়মিত বাসা পরিবর্তন করে বসবাস করতেন। সরোয়ার সালাম বাকলিয়া এলাকায় ব্যবসা করছেন এমন গোপন তথ্যের ভিত্তিতে রোববার ( ২০ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। তিনি বলেন, সাতকানিয়া থানায় বিভিন্ন অপরাধে সরোয়ার সালামের বিরুদ্ধে সাতকানিয়া থানায় ৫টি মামলা রয়েছে।পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অভিযানে ৯০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী জারুলিয়াছড়ি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান...

চৌদ্দগ্রামে প্রতিপক্ষের হামলায় চিকিৎসাধীন অবস্থায় ১১দিন পর যুবকের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলার...

চট্টগ্রামে ‘কার্ডিকন-২০২৬’ সফল করতে হৃদরোগ বিশেষজ্ঞদের প্রস্তুতি সভা

চট্টগ্রামে আসন্ন হৃদরোগ বিষয়ক সম্মেলন ‘কার্ডিকন-২০২৬’ (CARDICON-2026) সফল ও...

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক...

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও...

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই...

আরও পড়ুন

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পার্কভিউ হাসপাতাল লিমিটেড সাতকানিয়া উপজেলার ৫ নম্বর আমিলাইশ ইউনিয়নের আমিলাইশ আদর্শ উচ্চ...

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।বুধবার (৫ আগস্ট) নগরের নিউ মার্কেট চত্বরে...

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত...

জুলাই গণঅভ্যুত্থান ছিল বিএনপির দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ধারাবাহিক ফসল: শামীম

চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভায় বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান কোনো আকস্মিক ঘটনা...