বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬

কাপ্তাই‌য়ে প্রেমিকা হত‌্যা মামলায় প্রেমিক গ্রেপ্তার

কাপ্তাই‌য়ে প্রেমিকা‌কে হত‌্যা ক‌রে ক‌রে প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যাক্ত টয়লেটের ভিতর ফে‌লে রাখার মামলায় পর‌কীয়া প্রেমিক মাহিবুর কামাল কে গ্রেপ্তার ক‌রে‌ছে র‌্যাব-৭।

আজ ২০ মার্চ সকাল সা‌ড়ে ১১ টায় র‌্যাব ৭ এর চান্দগাঁও কার্যাল‌য়ে সংবাদ স‌ম্মেল‌নে এ তথ‌্য জানান র‌্যাব ৭এর অ‌ধিনায় লেফট‌্যা‌ন্ট ক‌র্ণেল এম এ ইউচুফ।

তি‌নি ব‌লেন,কাপ্তাই‌য়ে নিজ প্রেমিকাকে নৃশংস ও নির্মমভাবে হত্যা এবং মৃতদেহ পুড়িয়ে নষ্ট করে ফেলার ঘটনায় ঘাতক পাষন্ড প্রেমিক কে নেত্রকোনা থেকে আটক করা হ‌য়ে‌ছে।

নিহত ভিকটিম হাছিনা বেগম প্রকাশ সুমী (২৮) এর সাথে মোঃ ইমাম উদ্দিন (৫০) এর আনুমানিক ১২ বছর আগে বিবাহ হয়। তারা ১০ বছরের একটি কন্যা সন্তান দত্তক হিসেবে লালন পালন করত এবং স্বাভাবিক জীবন যাপন করে আসছিল। ভিকটিম গত ১১ মার্চ রাঙ্গুনিয়া থানাধীন দুভাষী বাজারস্থ ভাড়া বাসা হতে কাজের জন্য কাপ্তাই নতুন বাজার এলাকায় গিয়ে আর ফিরে আসেনি। পরবর্তীতে ভিকটিমের মা তার মোবাইল বন্ধ পেয়ে বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করে। পরদিন ১২ মার্চ বিকাল অনুমান সা‌ড়ে পাঁচটার দি‌কে ভিকটিমের মা জানতে পারেন যে, কাপ্তাই থানাধীন ৪ নং ইউপিস্থ বিএফআইডিসি মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশের পরিত্যাক্ত টয়লেটের ভিতর একটি অজ্ঞাতনামা মহিলার লাশ পাওয়া গে‌ছে।

এমন সংবাদের ভিত্তিতে ভিকটিমের মা তার দুই ছেলেকে সঙ্গে নিয়ে উল্লেখিত জায়গায় পৌছায় এবং মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে দাহ্য পদার্থ দ্বারা আগুন দিয়ে বিকৃত অবস্থায় তার মেয়ে নিহত হাছিনা বেগম সুমীর লাশ বলে সনাক্ত করে।

ঘটনার পর ভিকটিমের মা আমেনা বেগম বাদী হয়ে রাঙ্গামাটি জেলার কাপ্তাই থানায় ৩ জন নামীয় এবং অজ্ঞাতনামা ৪/৫ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করে ১৩ মার্চ।

মামলা দা‌য়ে‌রের পর গোপন সংবা‌দের নেত্রকোনা জেলার মদন থানা এলাকায় অ‌ভিযান চা‌লি‌য়ে র‌্যাব ৭ এর এক‌টি দল তা‌কে গ্রেপ্তার কর‌তে সক্ষম হন।প‌রে তা‌কে সং‌শ্লিষ্ট থানায় হস্তান্তর করা হ‌য়ে‌ছে।
প্রাথ‌মিক জিজ্ঞাসাবা‌দে মাহিবুর কামালের পরকীয়ার সর্ম্পক ও বি‌য়ে কর‌তে চাপ দেওয়ায় তা‌কে খুন করা হয় ব‌লে স্বীকার ক‌রে ব‌লেও জানান তি‌নি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে ‘কার্ডিকন-২০২৬’ সফল করতে হৃদরোগ বিশেষজ্ঞদের প্রস্তুতি সভা

চট্টগ্রামে আসন্ন হৃদরোগ বিষয়ক সম্মেলন ‘কার্ডিকন-২০২৬’ (CARDICON-2026) সফল ও...

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক...

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও...

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই...

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের স্মৃতিকে...

আরও পড়ুন

চট্টগ্রামে ‘কার্ডিকন-২০২৬’ সফল করতে হৃদরোগ বিশেষজ্ঞদের প্রস্তুতি সভা

চট্টগ্রামে আসন্ন হৃদরোগ বিষয়ক সম্মেলন ‘কার্ডিকন-২০২৬’ (CARDICON-2026) সফল ও অর্থবহ করে তোলার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম সোসাইটি অব ইন্টারভেনশনাল কার্ডিওলজি (Chattogram Society...

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পার্কভিউ হাসপাতাল লিমিটেড সাতকানিয়া উপজেলার ৫ নম্বর আমিলাইশ ইউনিয়নের আমিলাইশ আদর্শ উচ্চ...

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।বুধবার (৫ আগস্ট) নগরের নিউ মার্কেট চত্বরে...

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত...