বুধবার, ২৯ জুলাই ২০২৬

চট্টগ্রামে মহান মে দিবসের সমাবেশে সাংবাদিক নেতৃবৃন্দ

স্বাধীন সাংবাদিকতা ও সাংবাদিকদের ন্যায্য অধিকার নিশ্চিতের দাবি

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

স্বাধীন সাংবাদিকতা, সাংবাদিকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন চট্টগ্রামের সাংবাদিক নেতৃবৃন্দ। একইসাথে ৫ আগস্টের পর চট্টগ্রামসহ সাংবাদিক সারাদেশে সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা ও অযৌক্তিক মামলা প্রত্যাহারের দাবিও জানান তাঁরা।

মহান মে দিবস উপলক্ষে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে শুক্রবার ( ১ মে) সকালে নগরীর চেরাগি পাহাড় মোড়ে অনুষ্ঠিত সমাবেশে সাংবাদিক নেতৃবৃন্দ এসব কথা বলেন।

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের ( সিইউজে) সভাপতি রিয়াজ হায়দার চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সবুর শুভ’র পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে নেতৃবৃন্দ আরো বলেন, ৫ আগস্টের পরবর্তী চট্টগ্রামে সাংবাদিকদের বৃহৎ একটি গোষ্ঠীর স্বাধীন ও নির্মোহ সাংবাদিকতার পথ রুদ্ধ  করে দেয়ার ষডযন্ত্র চলছে।  চট্টগ্রামের সাংবাদিক সমাজ এই অবস্থা থেকে পরিত্রাণ চায়। এই বিষয়ে সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেয়ার আহবান জানিয়ে অবিলম্বে সাংবাদিকদের জন্য দশম ওয়েজবোর্ড গঠনের জোর দাবি জানান তাঁরা।

সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি শহীদ উল আলম, সিইউজের সিনিয়র সহ-সভাপতি স. ম ইব্রাহিম, সাবেক সভাপতি নাজিমুদ্দীন শ্যামল, সাবেক সাধারণ সম্পাদক ম শামসুল ইসলাম ও সিইউজের নির্বাহী সদস্য আহসান হাবিবুল আলম।

সমাবেশে উপস্থিত ছিলেন সিইউজের সহ-সভাপতি সাইদুল ইসলাম, যুগ্ম সম্পাদক ওমর ফারুক, অর্থ সম্পাদক সোহেল সরওয়ার, সাংগঠনিক সম্পাদক সুবল বড়ুয়া, দি ডেইলি স্টার এর সাবেক ব্যুরো প্রধান শিমুল নজরুল, দৈনিক খবরের কাগজের ব্যুরো প্রধান এস এম ইফতেখারুল ইসলাম, টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি শফিক আহমেদ সজিব, জাগো নিউজের ব্যুরো ইনচার্জ ইকবাল হোসেন, বণিক বার্তার সিনিয়র রিপোর্টার সুজিত সাহা, চ্যানেল ২৪ এর প্রতিবেদক রনি দত্ত, বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার রেজা মুজাম্মেল, প্রথম আলোর ফটোসাংবাদিক জুয়েল শীল, সিইউজের সদস্য কাউসার ইকবাল, মনির ফয়সাল, এম এ হান্নান কাজল, চম্পক চক্রবর্তী, রাজীব রাহুল, রাহুল দাশ নয়ন, ফটোসাংবাদিক কমল দাশ, নিপুল কুমার দে, দৈনিক পূর্বদেশের সহ-সম্পাদক শফিকুল ইসলাম খান, ফটো সাংবাদিক রঞ্জিত শীল, সিইউজের সদস্য বিশ্বজিৎ পাল, দৈনিক আজাদীর সাবেক সিনিয়র রিপোর্টার ঋত্বিক নয়ন, মো. রুবেল ও অনুজ দে বাপু।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ...

সেবাপ্রত্যাশীদের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরবাসীর অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের মাধ্যমে জনবান্ধব...

আকবরশাহে বাসা থেকে চুরি: ১০ ভরি স্বর্ণ উদ্ধার, দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় একটি বাসা...

দেশীয় প্রযুক্তির অক্সিজেন মেশিন তৈরিকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

দেশীয় প্রযুক্তিতে তৈরি ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের...

মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন খাতে...

আরও পড়ুন

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত হয়েছেন। নিহত নেজাম উদ্দিন (৪৫) ঘোষখীল গ্রামের...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ করে সাত বছরের শিশু মাহফুজকে হত্যা মামলায় আসামি মো. আল আমিন নামে এক যুবককে মৃত্যুদণ্ড...

সেবাপ্রত্যাশীদের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরবাসীর অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের মাধ্যমে জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) নিরলস কাজ করছে বলে জানিয়েছেন সিএমপি কমিশনার হাসান...

আকবরশাহে বাসা থেকে চুরি: ১০ ভরি স্বর্ণ উদ্ধার, দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় একটি বাসা থেকে ১২ ভরি স্বর্ণ চুরির ঘটনায় জড়িত শাহ আলম (৩০) ও মো. মনির হোসেন (২৮)...