বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬

সিরিজ জয়ের লক্ষ্যে মাঠে নামবে টাইগাররা

ক্রীড়া ডেস্ক

ইতিহাস গড়ার পর বাংলাদেশের লক্ষ্য এখন এগিয়ে যাওয়া। সিরিজ জয়ের লক্ষ্যে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আজ রবিবার (২০ মার্চ) মাঠে নামছে বাংলাদেশ।

বাংলাদেশ সময় দুপুর ২টায় জোহানেসবার্গে দ্বিতীয় ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করতে চায় তামিম বাহিনী। অন্যদিকে, প্রোটিয়ারাও কোনো রকম ছাড় দেবে না। এই ম্যাচ না জিতলে বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করা তাদের জন্য কঠিন হয়ে যাবে। কারণ, ১১ ম্যাচে মাত্র ৩ জয়ে সুপার লিগের পয়েন্ট টেবিলে তাদের অবস্থান দশম স্থানে।

আজ দক্ষিণ আফ্রিকায় পিংক ডে। সে জন্য পিংক কালারের জার্সি পরে মাঠে নামবে তারা। অতীত ইতিহাস বলে, এই দিনে প্রোটিয়ারা কখনো ম্যাচ হারে না। প্রতিপক্ষ দলের ওপর চড়াও হয়। তাই বাংলাদেশকেও সেইরকম প্রস্তুতি নিয়ে মাঠে নামতে হবে। এজন্য সেরা একাদশটাই খেলাতে হবে। তাই একাদশে কোনো পরিবর্তন আসছে না যে, তা একপ্রকার নিশ্চিতভাবেই বলা যায়।

ব্যাটিং অর্ডারও একই থাকবে। ওপেনিংয়ে অধিনায়ক তামিম ইকবাল ও ফর্মে থাকা লিটন দাস। তিন নম্বর পজিশনে সাকিব আল হাসান। চারে মুশফিকুর রহিম। তিনি উইকেটকিপিংও করবেন। পাঁচে ইয়াসির আলি রাব্বি, ছয়ে অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ ও সাত নম্বরে আফিফ হোসেন। আটে অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ, নয়ে তাসকিন আহমেদ, দশে শরিফুল ইসলাম ও সবার শেষে মুস্তাফিজুর রহমান।

দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটকিপার), ইয়াসির আলি রাব্বি, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাস ও মুস্তাফিজুর রহমান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে ‘কার্ডিকন-২০২৬’ সফল করতে হৃদরোগ বিশেষজ্ঞদের প্রস্তুতি সভা

চট্টগ্রামে আসন্ন হৃদরোগ বিষয়ক সম্মেলন ‘কার্ডিকন-২০২৬’ (CARDICON-2026) সফল ও...

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক...

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও...

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই...

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের স্মৃতিকে...

আরও পড়ুন

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাদুঘরের ফলক উন্মোচনের মাধ্যমে এর...

জুলাই গণঅভ্যুত্থান ছিল বিএনপির দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ধারাবাহিক ফসল: শামীম

চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভায় বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান কোনো আকস্মিক ঘটনা...

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে আন্দোলন হয়েছিল তা সম্পূর্ণভাবে ছিল জনগণের আন্দোলন। জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে।...

সাউথ এশিয়ান ও নতুন কুঁড়ি কারাতে প্রতিযোগিতা

১০ম সাউথ এশিয়ান ও ২য় সাউথ এশিয়া কাপ কারাতে প্রতিযোগিতায় বাংলাদেশ দলের হয়ে বাংলাদেশ কিক ফাইটার কারাতে স্কুলের সদস্যরা স্বর্ন, রৌপ্য ও তাম্র পদক....