বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬

এই গরমে যা খাবেন

লাইফস্টাইল ডেস্ক

প্রতিদিনই গরমের দাপট বাড়ছে। কিছুতেই যেন আরাম নেই, তা পোশাক, সাজ-সজ্জা হোক আর খাবারই হোক। ভয়াবহ এই গরমে বিভিন্ন রোগ বালাই লেগেই থাকে। তাই সব দিক থেকেই আমাদের সচেতন থাকতে হবে। প্রচণ্ড গরম শুধু অস্থিরতারই কারণ না, এর সঙ্গে আমাদের এনার্জি লেভেলও কমিয়ে দেয়। এনার্জি লেভেল বাড়াতে খাদ্যের তালিকা ঠিক করতে সতর্ক হওয়া প্রয়োজন।সুস্থ থাকতে তাই আমাদের এখন এমন খাবার খাওয়া উচিত, যা শরীরকে শীতল রাখবে।

শরীর শীতল রাখে যেসব খাবার

পানি: প্রচণ্ড গরমে অতিরিক্ত ঘামের কারণে শরীর থেকে পানি ও সোডিয়াম বের হয়ে যায়। এ কারণে পানিশূন্যতা, দুর্বলতা, মাথা ঘোরাসহ বিভিন্ন সমস্যা দেখা দেয়। এ জন্য প্রতিদিন অন্তত ১২ গ্লাস করে পানি পান করা উচিত। পাশাপাশি স্যালাইন বা সামান্য লবণমিশ্রিত পানিও পান করা যেতে পারে।

ডাবের পানি: ডাবের পানিতে প্রচুর মিনারেলস রয়েছে, যা শরীর শীতল রাখতে সাহায্য করে।

সবজি: ঝিঙে, চিচিঙ্গা, ধুন্দুল, পটোল, লাউ, জালি কুমড়া, পেঁপে প্রভৃতি সবজিতে প্রচুর জলীয় অংশ থাকে। এগুলো সহজে হজমও হয়।

মাছ: প্রোটিনের চাহিদা পূরণে মাছ কিংবা বীজ-জাতীয় খাবার খেতে পারেন। মাছ, ডাল বা বীজ-জাতীয় খাবার সহজে হজম হয়।

ফল: শরীরে পানি ও খনিজের ভারসাম্য রক্ষা করতে রসালো ফল যেমন আম, তরমুজ, আনারস, বাঙ্গি, আপেল, কলা, মাল্টা, কমলা, আঙুর নিয়মিত খান।

সালাদ: শরীর শীতল রাখতে শসা, টমেটো, ক্যাপসিকাম, লেটুস পাতা প্রভৃতির জুড়ি নেই। এসবে প্রচুর পানি থাকে।

পালংশাক: পালংশাকে প্রচুর পানি এবং প্রচুর ভিটামিন, মিনারেলস ও আঁশ রয়েছে। দুপুরে পালংশাক খাবারের তালিকায় রাখতে পারেন।

দই: টক দই দিয়ে লাচ্ছি বা দইয়ের ঘোল তৈরি করে খেতে পারেন। এতে শরীর ঠান্ডা থাকবে। খাওয়ার পর দই খেতে পারেন।

লেবুর শরবত: দিনে কয়েকবার লেবুর শরবত খেতে পারেন। লেবুর শরবতের সঙ্গে পুদিনা পাতা যোগ করতে পারেন। এতে শরীরে পানির ভারসাম্য রক্ষার পাশাপাশি ভিটামিন সি-এর চাহিদাও পূরণ হবে।

গরমে যেসব খাবার খাওয়া ঠিক নয়

মসলাযুক্ত তৈলাক্ত খাবার, ফাস্টফুড, সফট ড্রিংকস এবং বরফশীতল পানীয় পান থেকে বিরত থাকুন। মাত্রাতিরিক্ত চা-কফি পান করা থেকেও বিরত থাকতে হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে ‘কার্ডিকন-২০২৬’ সফল করতে হৃদরোগ বিশেষজ্ঞদের প্রস্তুতি সভা

চট্টগ্রামে আসন্ন হৃদরোগ বিষয়ক সম্মেলন ‘কার্ডিকন-২০২৬’ (CARDICON-2026) সফল ও...

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক...

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও...

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই...

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের স্মৃতিকে...

আরও পড়ুন

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পার্কভিউ হাসপাতাল লিমিটেড সাতকানিয়া উপজেলার ৫ নম্বর আমিলাইশ ইউনিয়নের আমিলাইশ আদর্শ উচ্চ...

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত...

জুলাই গণঅভ্যুত্থান ছিল বিএনপির দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ধারাবাহিক ফসল: শামীম

চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভায় বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান কোনো আকস্মিক ঘটনা...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক স্টুয়ার্ডকে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক করেছে র‍্যাব-৭। তার কাছ থেকে ৪ হাজার ৮৫০ পিস ইয়াবা...