বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬

র‍্যাবের ওপর নিষেধাজ্ঞা বিষয়টি সংলাপে উঠবে: পররাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডটকম

পররাষ্ট্রমন্ত্রী ড.এ.কে আবদুল মোমেন বলেছেন, র‍্যাবের ওপর নিষেধাজ্ঞার বিষয়টি বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সংলাপে উঠবে

শনিবার (১৯ মার্চ) ধানমন্ডিতে আন্তর্জাতিক মিনিয়েচার আর্ট উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র হরহামেশাই বিভিন্ন দেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়ে যাচ্ছে। র‍্যাবের ওপর নিষেধাজ্ঞার বিষয়টি বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সংলাপে উঠবে। এ বিষয়টি সংলাপে ছিল না। কিন্তু আমরা এটি যুক্ত করেছি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র-বাংলাদেশের বন্ধু রাষ্ট্র, র‍্যাবের ওপর নিষেধাজ্ঞা দেওয়ার আগে আমাদের জানাতে পারত, আমরা এ বিষয়ে সক্রিয় পদক্ষেপ গ্রহণ করতাম। আমাদেরকে আগে থেকে না জানিয়ে র‍্যাবের ওপর নিষেধাজ্ঞা দেওয়াটা তাদের মোটেও ঠিক হয়নি।

আবদুল মোমেন বলেন, র‍্যাব তৈরি হয়েছিল এমন সময় যখন সন্ত্রাস মাথা চাড়া দিয়ে ওঠে। একদিনে ৬৪টি জেলায় বোমা হামলা। বিচারক মেরে ফেলে, কূটনীতিকদের ওপর বোমাবাজি ঘটে। ২১ আগস্ট গ্রেনেড হামলা হয়। তারপরে র‍্যাব অনেক ভালো কাজ করেছে। কিন্তু সেগুলো বিবেচনায় না নিয়ে নিষেধাজ্ঞা দেওয়া ঠিক হয়নি।

পররাষ্ট্রমন্ত্রী জানান, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এন্টনি জে ব্লিঙ্কেন আমাকে আজ একটি চিঠি লিখেছেন। সেখানে অনেক ভালো ভালো কথা লেখা আছে। আমাকে আবারও ওয়াশিংটন ডিসি সফরের আমন্ত্রণ জানিয়েছেন। আগামী মাসে বাংলাদেশের স্বাধীনতা এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে ৫০ বছরের কূটনৈতিক সম্পর্কের পূর্তি উপলক্ষে যুক্তরাষ্ট্র দেখা হবে বলে চিঠিতে উল্লেখ করেছেন।

তিনি বলেন, কোভিডের কারণে অনেক দেশের সঙ্গে বাংলাদেশের সংলাপ স্থগিত ছিল। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ড বাংলাদেশ সফরে এসেছেন। রোববার (২০ মার্চ) ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দ্বিপক্ষীয় পার্টনারশিপ ডায়ালগ অনুষ্ঠিত হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে ‘কার্ডিকন-২০২৬’ সফল করতে হৃদরোগ বিশেষজ্ঞদের প্রস্তুতি সভা

চট্টগ্রামে আসন্ন হৃদরোগ বিষয়ক সম্মেলন ‘কার্ডিকন-২০২৬’ (CARDICON-2026) সফল ও...

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক...

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও...

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই...

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের স্মৃতিকে...

আরও পড়ুন

চট্টগ্রামে ‘কার্ডিকন-২০২৬’ সফল করতে হৃদরোগ বিশেষজ্ঞদের প্রস্তুতি সভা

চট্টগ্রামে আসন্ন হৃদরোগ বিষয়ক সম্মেলন ‘কার্ডিকন-২০২৬’ (CARDICON-2026) সফল ও অর্থবহ করে তোলার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম সোসাইটি অব ইন্টারভেনশনাল কার্ডিওলজি (Chattogram Society...

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পার্কভিউ হাসপাতাল লিমিটেড সাতকানিয়া উপজেলার ৫ নম্বর আমিলাইশ ইউনিয়নের আমিলাইশ আদর্শ উচ্চ...

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।বুধবার (৫ আগস্ট) নগরের নিউ মার্কেট চত্বরে...

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত...